ই-পেপার শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

জিডিপিতে পর্যটনের অবদান ৬-৭ শতাংশে নিতে চাই: আফরোজা খানম

হাফিজ রহমান:
০৮ আগস্ট ২০২৬, ২১:১৮
বাংলাদেশের পর্যটন খাতে নতুন জাতীয় প্লাটফর্ম ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট সেন্টারের আত্মপ্রকাশ

বাংলাদেশের পর্যটন, আতিথেয়তা ও এভিয়েশন খাতের টেকসই বিকাশে সরকারি ও বেসরকারি খাতগুলোর মধ্যে কার্যকর সহযোগিতা জোরদারের লক্ষ্যে গঠিত জাতীয় প্ল্যাটফর্ম ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট সেন্টার (TTDC) আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

এ উপলক্ষে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, নীতিনির্ধারক, শিল্প খাতের নেতৃবৃন্দ, পর্যটন ও আতিথেয়তা খাতের পেশাজীবী, এভিয়েশন সংশ্লিষ্ট ব্যক্তি এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশের পর্যটন, আতিথেয়তা ও এভিয়েশন খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, এমপি প্রধান অতিথি এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি বিশেষ অতিথি হিএবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আক্তার, এনডিসি।

অনুষ্ঠানে TTDC নির্বাহী কমিটির সদস্য সাদিয়া হক 'বাংলাদেশের পর্যটন, আতিথেয়তা ও এভিয়েশন খাতের বর্তমান পরিস্থিতি' শীর্ষক একটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে খাতগুলোর সম্ভাবনা, সুযোগ এবং সরকারি ও বেসরকারি খাতের মধ্যে আরও কার্যকর সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।

পরবর্তীতে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন; বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন; সেন্টার ফর পলিসি ডায়ালগ (CPD)-এর গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম; দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর সম্পাদক ইনাম আহমেদ; গ্যালাক্সি গ্রুপের প্রেসিডেন্ট আহমেদ ইউসুফ ওয়ালিদ এবং IHG South West Asia-এর এরিয়া জেনারেল ম্যানেজার ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের ক্লাস্টার জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার।

আলোচনায় বাংলাদেশের পর্যটন, আতিথেয়তা ও এভিয়েশন খাতের সম্ভাবনা, সমন্বিত নীতি ও বিনিয়োগ উদ্যোগের প্রয়োজনীয়তা এবং দেশের বিপুল পর্যটন সম্ভাবনাকে কাজে লাগানোর উপায় নিয়ে আলোচনা হয়। বক্তারা বাংলাদেশকে আরও প্রতিযোগিতামূলক ও টেকসই পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব, অবকাঠামো উন্নয়ন, সেবার মানোন্নয়ন এবং একটি শক্তিশালী ও সমন্বিত ইকোসিস্টেম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে অনুষ্ঠানে TTDC-এর নির্বাহী কমিটির সদস্য শাহিদ হামিদ, FIH স্বাগত বক্তব্য রাখেন। পরে নবগঠিত প্ল্যাটফর্মটির সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন TTDC-এর প্রেসিডেন্ট কাজী ওয়াহিদুল আলম। কেক কাটার মধ্য দিয়ে TTDC-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

TTDC-এর নির্বাহী কমিটির সদস্য এবং লঞ্চিং কমিটির চেয়ারম্যান নাসের রহমান, এমপি বলেন, বাংলাদেশের পর্যটন, আতিথেয়তা ও এভিয়েশন খাতের চ্যালেঞ্জ মোকাবিলা এবং নতুন সম্ভাবনা সৃষ্টিতে সরকার ও শিল্প খাতের সংশ্লিষ্টদের একসঙ্গে কাজ করার জন্য একটি TTDC একটি কাঠামোবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।

পলিসি ডায়ালগ, জ্ঞান বিনিময়, শিল্প খাতের মধ্যে সহযোগিতা এবং অ্যাডভোকেসির জন্য একটি নিবেদিত প্ল্যাটফর্ম হিসেবে TTDC গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। সংগঠনটির অন্যতম লক্ষ্য হলো বাংলাদেশের পর্যটন, আতিথেয়তা ও এভিয়েশন খাতের টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের পর্যটন সম্ভাবনাকে আরও কার্যকরভাবে তুলে ধরার ক্ষেত্রে অবদান রাখা।

আমার বার্তা/এমই

ঢাকা মেট্রোর সঙ্গে নতুন পার্টনারশিপে শক্তিশালীভাবে ফিরছে জোবাইক

প্রতিদিন প্রায় চার লাখ যাত্রী নগরীর তীব্র যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছাতে ঢাকা মেট্রো রেলের

সোনার গহনার দাম ভরিতে কমলো ৩২৬৬ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি

কমছে মরিচের দাম, ডিমের ডজন উঠেছে ১৬০ টাকায়

রাজধানীর খুচরা বাজারে গেলো সপ্তাহের তুলনায় কাঁচা মরিচের দাম কিছুটা কমতির দিকে। তবে সবজি, ডিমসহ

উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি: বিশ্বব্যাংক

জেনারেটিভ এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি উন্নয়নশীল দেশের তুলনায় প্রায় তিন গুণ বেশি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিডিপিতে পর্যটনের অবদান ৬-৭ শতাংশে নিতে চাই: আফরোজা খানম

হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার পাবে ৫ লাখ টাকা

মা মাছ রক্ষায় হাওরে হচ্ছে মিঠা পানির মাছের অভয়াশ্রম: প্রাণিসম্পদ মন্ত্রী

বাংলাদেশিকে বিএসএফ নিয়ে যাওয়ায় ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

ঢাকা মেট্রোর সঙ্গে নতুন পার্টনারশিপে শক্তিশালীভাবে ফিরছে জোবাইক

মক্কায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আসবে: সেতুমন্ত্রী

যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মানলেই খুলবে হরমুজ প্রণালী: আইআরজিসি

চলনবিলে ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনা করা হচ্ছে: পর্যটনমন্ত্রী

এসএসসি ও সমমানের ফল প্রকাশ সোমবার, যেভাবে জানবেন ফলাফল

ল্যান্ড বাংলা ডেভেলপমেন্টের নকশা বহির্ভূত ভবন নির্মাণ

জুলাই যোদ্ধাদের অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৬৭: স্বাস্থ্য অধিদপ্তর

পতিত সরকার অর্থ পাচারের পাশাপাশি শিক্ষা-স্বাস্থ্য খাত ধ্বংস করেছে: অর্থ উপদেষ্টা

বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্রে পরিণত করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

বিশ্বকাপে আফগানিস্তান, টিকিট পেতে ভারতের অপেক্ষায় বাংলাদেশ

সিলেটে বাস দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবার পাবে ৫ লাখ টাকা