ই-পেপার বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

এমন ভুল না করলেও পারতাম: শাকিব খান

আমার বার্তা অনলাইন:
০৮ আগস্ট ২০২৬, ১৫:৪৭
চিত্রনায়ক শাকিব খান। ছবি- ফেসবুক।

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে আলোচনার শেষ নেই। বিশেষ করে তার ব্যক্তিগত জীবন সবসময়ই থেকে কৌতুহলের কেন্দ্রবিন্দুতে। কিছুদিন আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে নিজের অতীতে থাকা এক 'অপূর্ণ প্রেম'-এর গল্প শোনান নায়ক। এবার জানালেন, অতীতে ব্যক্তিগত জীবনে অনেক কিছুই ঘটেছে; যা নাকি ছিল তার 'ভুল'।

একই টেলিভিশন সেটে ফের দেখা মিলল শাকিব খানকে। সেখানে তার দুই যুগের দীর্ঘ ক্যারিয়ারের নানা অভিজ্ঞতা ও ব্যক্তিজীবনের টানাপোড়েন এবং চলচ্চিত্র শিল্প নিয়ে খোলামেলা কথা বলেছেন। আলাপচারিতার একপর্যায়ে অতীতের ভুলগুলো নিয়ে আক্ষেপ প্রকাশ করলেও সেই ভুলগুলো আদতে কি, তা অবশ্য স্পষ্ট করেননি মেগাস্টার।’

জীবনে কোনো ভুল করেছেন কি না— উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে শাকিব খান অকপটে স্বীকার করেন, তিনি জীবনে অনেক ভুল করেছেন। তার কথায়, ‘অনেক ভুল করেছি। অনেক সময় মনে হয়, এমন ভুল না করলেও পারতাম। অনেক কথা আমি বলার আগেই মানুষ জেনে যায়। আমার বলা পর্যন্ত আর অপেক্ষা করতে হয় না। যতটুকু বলার বলছি, অনেক সময় পেছন ফিরে তাকালে আফসোস লাগে।’

ভুলগুলো কেন হয়েছে— প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, ‘ওই যে- কপাল। সেই ভুলগুলো না হলে ব্যাপারটা এখন হয়তো আরও স্মুথ হতে পারতো। আসলে ভুল আমাদের প্রত্যেক মানুষেরই হয়।’

শাকিব খান আরও বলেন, ‘নিভৃতে যখন নিজের সাথে বসি, তখন এই হিসাব-নিকাশগুলো আমাকে পীড়া দেয়। কিন্তু কি আর করব, অনেক কিছু চাইলেও তো চেঞ্জ করা সম্ভব না, হাতে নেই আমাদের। কিন্তু যখন জেনে যাই এটা ভুল, তখন আর জেনে শুনে সেটা আর করা যায় না আর সম্ভাবনা নেই।’

ইঙ্গিতে সঞ্চালক শাকিব খানের দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিয়েও জিজ্ঞাসা করেন। শাকিব খানের স্পষ্ট উত্তর, ‘তারা দুজন আমার লাইফের পার্ট। তবে আমি কিছু বলতে চাই না তাদের নিয়ে। আমি বিষয়গুলো নিজের মধ্যেই রাখি।’

সঞ্চালক যখন বললেন, ‘তাদেরকে সতর্ক করা হয় কি না, জবাবে শাকিব খান বলেন, তাদের সঙ্গে দেখা হলে মাঝে মাঝে বলি।’

সামাজিক মাধ্যমের অতিরঞ্জিত খবর প্রসঙ্গে তিনি জানান, আজকাল কোনো ঘটনা ঘটার আগেই তা দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক সময় আজব সব ঘটনার সঙ্গে তার নাম জড়িয়ে দেওয়া হয়, যার সঙ্গে বাস্তবে তার কোনো সম্পর্কই নেই। এসব অতিরঞ্জিত প্রচারের কারণেই তিনি এখন অনেকটা অন্তর্মুখী হয়ে গেছেন।

এদিকে আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়ে বেশ আশাবাদী ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক। চলতি বছরের অক্টোবরের দিকে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে। এর মধ্যেই এই নায়ক জানালেন, জীবনের বাকি সময়টুকু আনন্দ ও হাসিখুশির মধ্য দিয়ে কাটাতে চান তিনি।

আমার বার্তা/এমই

বিমানকে ‘খেলনা’ বলায় নোরা ফাতেহির বিরুদ্ধে মামলা

ফ্লাইটে চড়ে ভিডিও; এরপরই সেই উড়োজাহাজকে প্লাস্টিকের খেলনা বিমানের সঙ্গে তুলনা! অতঃপর, এই অপরাধে মামলা

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়েছিলেন। তবে এমন ন্যাক্কারকজনক ঘটনার মুখে পড়বেন, তা হয়তো

এ অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন : মম

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা করার ঘটনায় উত্তাল শোবিজ অঙ্গনসহ নেটদুনিয়া।

রহস্যময় লালপরী নিয়ে নতুন নাটকে স্পর্শিয়া

পরী কি শুধুই রূপকথার গল্পে থাকে, নাকি আমাদের আশপাশেও ঘুরে বেড়ায়? এমনই এক রহস্যময় প্রশ্ন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার ৬৯তম স্বাধীনতা দিবস উদযাপন

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির স‌ঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

চিকিৎসকের কাছে চাঁদা দাবি : অস্ত্রসহ চাঁদাবাজ চক্রের সাত জন গ্রেপ্তার

উত্তর কোরিয়ার নৌবাহিনী যুক্ত হলো পরমণু বোমা নিক্ষেপে সক্ষম ডেস্ট্রয়ার

শিক্ষার বাজেট বাড়ানোর লক্ষ্য শুধু ভবন নির্মাণ নয়: ববি হাজ্জাজ

টেস্টের পর ত্রিদেশীয় সিরিজ, ভারত না এলেও ব্যস্ত সূচি বাংলাদেশের

বার সভাপতির সঙ্গে তর্কে জড়িয়ে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ইয়েমেনের হুথিদের হামলায় সৌদি আরবে আহত ৭৩ জন

হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা

শিক্ষার মান যাচাইয়ে আন্তর্জাতিক মূল্যায়নের দিকে যেতে চায় সরকার

বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করে ৬ ভরি সোনা ও ৭ লাখ টাকা লুট

বাঁধনের ওপর হামলায় জড়িতদের আমরা ছাড়বো না: জাহেদ উর রহমান

থার্ড টার্মিনাল চালু হচ্ছে ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

চিকিৎসা খাতে সমন্বিত টিমওয়ার্কে পূর্ণাঙ্গ স্বাস্থ্যব্যবস্থা গড়ে উঠবে: ডা. জাহিদ

“তুমি আমার ডেডবডিটা নিয়ে যেও”—বলেছিলাম, “আপনি ফিরে আসবেন, দেশ চালাবেন”

নিলামে পণ্য বিক্রি করে প্রায় ৬০০ কোটি টাকা আয় কাস্টমসের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত