ই-পেপার শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে জনগণের প্রতি দায়বদ্ধতা স্পষ্ট: ফখরুল

আমার বার্তা অনলাইন:
০৮ আগস্ট ২০২৬, ১৩:২৮

সরকার জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশে ফিরে প্রধানমন্ত্রী জনগণের কল্যাণ ও দেশের কল্যাণে কাজ শুরু করেছেন। নির্বাচনের পরও তার কর্মকাণ্ডে জনগণের প্রতি দায়বদ্ধতা ও দেশের উন্নয়নের প্রত্যয় স্পষ্ট হয়েছে।

শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রত্যাশা ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন, আগামী পাঁচ বছরে দেশের চিকিৎসা খাতে বরাদ্দ জিডিপির ২২ শতাংশে উন্নীত হবে। সরকার জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নে কাজ করছে। একটি উন্নত, মানবিক ও সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মির্জা ফখরুল বলেন, ড্যাব প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক আন্দোলন এবং দেশ গঠনের নানা ক্ষেত্রে সদস্যরা অবদান রেখেছেন। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের সময় জীবন ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসাসেবা দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

রোহিঙ্গাদের আগমনের সময় তাদের চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রেও চিকিৎসক ও সংশ্লিষ্টদের ভূমিকার প্রশংসা করেন বিএনপি মহাসচিব।

বিএনপির দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, গত ১৫-১৬ বছর ধরে রাজনৈতিক আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। একইসঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘদিনের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদেরও ধন্যবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, ভয়াবহ স্বৈরশাসনের পর দেশে ফিরে তিনি জনগণের কল্যাণ ও দেশের কল্যাণে কাজ শুরু করেছেন। নির্বাচনের পরও তার কর্মকাণ্ডে জনগণের প্রতি দায়বদ্ধতা ও দেশের উন্নয়নের প্রত্যয় স্পষ্ট হয়েছে।

তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’-এই নীতিকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। উন্নয়ন, মানবিকতা ও সাম্যের ভিত্তিতে একটি নতুন রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

মির্জা ফখরুল বলেন, দেশে যখনই স্থিতিশীলতা ও উন্নয়নের পরিবেশ তৈরি হয়, তখনই একটি মহল জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে পরিস্থিতিকে পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ কারণে সমাজের শিক্ষিত ও গুরুত্বপূর্ণ শ্রেণির মানুষকে জনগণের মধ্যে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে হবে।

তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই মন্তব্য করে তিনি বলেন, উন্নয়ন, মানবিকতা ও সাম্যের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, চিকিৎসক নেতারা, মন্ত্রী ও ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী

অতীতে একটি নির্দিষ্ট মহলকে সুবিধা দেওয়া ও অপরিকল্পিত নানা কর্মকাণ্ডের ফলে এখন বিদ্যুৎ ও জ্বালানির

তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান

কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো

রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত জীবনে বিঘ্ন না ঘটায়: প্রধানমন্ত্রী

রাজনৈতিক সম্পৃক্ততা যেন চিকিৎসকদের পেশাগত জীবনে কোনো ধরনের বিঘ্ন না ঘটায়, সেদিকে খেয়াল রাখার আহ্বান

মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন: আইনমন্ত্রী

সারাদেশের ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পান, সে উদ্যোগ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী

গোপন বন্দিশালায় নির্যাতন করা হয় তারেক রহমানকে: চিফ প্রসিকিউটর

তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান

রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত জীবনে বিঘ্ন না ঘটায়: প্রধানমন্ত্রী

জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত জুলাই শেষ হবে না: জামায়াত আমির

প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে জনগণের প্রতি দায়বদ্ধতা স্পষ্ট: ফখরুল

ডায়মন্ড রিসোর্টের বিরুদ্ধে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ

কথার চেয়ে কাজেই গড়ে ওঠে বিশ্বাস

আধুনিক আকুপাংচার চিকিৎসা শশী হাসপাতালে

মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন: আইনমন্ত্রী

নারিকেলি চিকেন তৈরির রেসিপি জেনে নিন

সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনীর ওপর হুথিদের হামলা, নিহত বেড়ে ৫৮

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করছেন ট্রাম্প

ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনালের বিচারকরা

গভীর রাতে শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন, সাময়িক বন্ধ যাত্রীসেবা

ইনস্টাগ্রামে ‘ফেক’ ফলোয়ার রিমুভ করার উপায়

শ্রীলঙ্কার কারাগারে দাঙ্গায় নিহত ৩, আহত ২৩

রাশিয়া-ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা, সিদ্ধান্তে আরও বলীয়ান হবেন ট্রাম্প

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম, উজ্জীবিত নেতাকর্মীরা

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না : রাষ্ট্রপতি