ই-পেপার বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

আমার সঙ্গে বিয়ে নয়, হয়তো স্বপ্নের বাসর হয়েছিল: শাবনূর

আমার বার্তা অনলাইন:
০৮ আগস্ট ২০২৬, ১৯:৩০

চিত্রনায়িকা শাবনূরকে নিয়ে করা একাধিক দাবিতে ক্ষুব্ধ হয়েছেন তিনি। সম্প্রতি আরজে নীরব ও সময় টিভিকে দেওয়া পৃথক সাক্ষাৎকারে রিজভী আহমেদ নামের এক ব্যক্তি শাবনূরের সঙ্গে তার প্রেম ও বিয়ের দাবি করেন। তবে এসব বক্তব্যকে সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন বলে জানিয়েছেন শাবনূর।

নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলেছেন এই অভিনেত্রী। সেখানে রিজভীর বক্তব্যের অসঙ্গতিও তুলে ধরেছেন তিনি।

শাবনূর লিখেছেন, আরজে নীরবকে দেওয়া সাক্ষাৎকারে রিজভী দাবি করেছেন, তিনি নাকি শাবনূরকে ভালোবাসতেন এবং তাকে বিয়ে করতে চেয়েছিলেন। অথচ প্রায় একই সময়ে সময় টিভিকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ওই ব্যক্তি দাবি করেছেন, শাবনূর নাকি তার সাবেক প্রেমিকা ছিলেন।

বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করে শাবনূর আরও জানান, রিজভী ২০১৬ সালে তার সঙ্গে বিয়ে এবং ২০১৮ সালে বিচ্ছেদের দাবিও করেছেন। এই তথ্যকে সম্পূর্ণ মিথ্যা দাবি করে তিনি প্রশ্ন তুলেছেন, কথিত বিয়েটি কোথায় এবং কীভাবে হয়েছিল।

শাবনূরের ভাষ্য, রিজভী দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন বলে তার জানা। অন্যদিকে ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে তিনি যুক্তরাজ্যে যাননি। ফলে তাদের কথিত বিয়ের দাবির কোনো বাস্তব ভিত্তি নেই বলেই মনে করেন অভিনেত্রী।

শাবনূর আরও দাবি করেন, রিজভীর সঙ্গে তার কখনো কোনো সম্পর্ক ছিল না এবং তাকে তিনি ব্যক্তিগতভাবেও চেনেন না। বিষয়টি নিয়ে রসিকতা করে অভিনেত্রী লেখেন, ‘তার এসব কথা শুনে মনে হচ্ছে, আমার সঙ্গে তার বাস্তবে কোনো বিয়ে নয়, হয়তো শুধু “স্বপ্নের বাসর”-ই হয়েছিল!’

তবে অভিযোগের এখানেই শেষ নয়। রিজভী আহমেদের বক্তব্যে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে ঘিরে শাবনূরের বিরুদ্ধেও অভিযোগ তোলা হয়েছে বলে জানান অভিনেত্রী। তার দাবি, রিজভী তাকে সালমান শাহকে ব্ল্যাকমেল করার জন্য দায়ী করেছেন এবং এমনকি সালমান শাহর মৃত্যুর সঙ্গেও তাকে জড়ানোর চেষ্টা করেছেন।

এসব অভিযোগ সরাসরি অস্বীকার করে শাবনূর প্রশ্ন তুলেছেন, রিজভী কীভাবে এবং কোন ভিত্তিতে তাকে সালমান শাহকে ব্ল্যাকমেল করার অভিযোগে অভিযুক্ত করছেন।

শাবনূর আরও বলেন, সালমান শাহর সঙ্গে তার সম্পর্ক নিয়ে ‘কূটনামি’ বা একজনের কথা অন্যজনের কাছে লাগানোর মতো অভিযোগও ভিত্তিহীন। এমন আচরণ তার স্বভাবের মধ্যে কখনোই ছিল না বলেও দাবি করেন তিনি।

পোস্টে রিজভীর অতীতের একটি দাবির প্রসঙ্গও তুলে ধরেছেন শাবনূর। তার ভাষ্য অনুযায়ী, সালমান শাহর মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করে রিজভী একসময় এ ঘটনায় রাজসাক্ষী হয়েছিলেন। পরে তিনি দেশত্যাগ করে যুক্তরাজ্যে চলে যান বলে শাবনূর উল্লেখ করেন।

অভিনেত্রীর দাবি, সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর সাম্প্রতিক দুটি পৃথক সাক্ষাৎকারে রিজভী আবার দাবি করেছেন, এটি হত্যা নয়, আত্মহত্যা ছিল। পাশাপাশি তিনি সালমান শাহর মা নীলা চৌধুরীকেও তার মৃত্যুর জন্য দায়ী করেছেন বলে উল্লেখ করেন শাবনূর।

শাবনূরের মতে, একই ব্যক্তির বক্তব্যে এত ধরনের পরিবর্তন ও পরস্পরবিরোধী দাবি থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন তৈরি হওয়াই স্বাভাবিক। তার বিরুদ্ধে তোলা প্রেম, বিয়ে ও সালমান শাহকে ঘিরে অভিযোগগুলোকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন।

এদিকে শাবনূরের এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্তদের অনেকে অভিনেত্রীর পাশে থাকার কথা জানিয়েছেন। কেউ কেউ সত্য তুলে ধরার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন, আবার অনেকে বলেছেন, সত্য একসময় প্রকাশ্যে আসবেই।

আমার বার্তা/এমই

বিমানকে ‘খেলনা’ বলায় নোরা ফাতেহির বিরুদ্ধে মামলা

ফ্লাইটে চড়ে ভিডিও; এরপরই সেই উড়োজাহাজকে প্লাস্টিকের খেলনা বিমানের সঙ্গে তুলনা! অতঃপর, এই অপরাধে মামলা

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়েছিলেন। তবে এমন ন্যাক্কারকজনক ঘটনার মুখে পড়বেন, তা হয়তো

এ অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন : মম

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা করার ঘটনায় উত্তাল শোবিজ অঙ্গনসহ নেটদুনিয়া।

রহস্যময় লালপরী নিয়ে নতুন নাটকে স্পর্শিয়া

পরী কি শুধুই রূপকথার গল্পে থাকে, নাকি আমাদের আশপাশেও ঘুরে বেড়ায়? এমনই এক রহস্যময় প্রশ্ন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার ৬৯তম স্বাধীনতা দিবস উদযাপন

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির স‌ঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

চিকিৎসকের কাছে চাঁদা দাবি : অস্ত্রসহ চাঁদাবাজ চক্রের সাত জন গ্রেপ্তার

উত্তর কোরিয়ার নৌবাহিনী যুক্ত হলো পরমণু বোমা নিক্ষেপে সক্ষম ডেস্ট্রয়ার

শিক্ষার বাজেট বাড়ানোর লক্ষ্য শুধু ভবন নির্মাণ নয়: ববি হাজ্জাজ

টেস্টের পর ত্রিদেশীয় সিরিজ, ভারত না এলেও ব্যস্ত সূচি বাংলাদেশের

বার সভাপতির সঙ্গে তর্কে জড়িয়ে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ইয়েমেনের হুথিদের হামলায় সৌদি আরবে আহত ৭৩ জন

হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা

শিক্ষার মান যাচাইয়ে আন্তর্জাতিক মূল্যায়নের দিকে যেতে চায় সরকার

বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করে ৬ ভরি সোনা ও ৭ লাখ টাকা লুট

বাঁধনের ওপর হামলায় জড়িতদের আমরা ছাড়বো না: জাহেদ উর রহমান

থার্ড টার্মিনাল চালু হচ্ছে ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

চিকিৎসা খাতে সমন্বিত টিমওয়ার্কে পূর্ণাঙ্গ স্বাস্থ্যব্যবস্থা গড়ে উঠবে: ডা. জাহিদ

“তুমি আমার ডেডবডিটা নিয়ে যেও”—বলেছিলাম, “আপনি ফিরে আসবেন, দেশ চালাবেন”

নিলামে পণ্য বিক্রি করে প্রায় ৬০০ কোটি টাকা আয় কাস্টমসের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত