ই-পেপার রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

ধূমপান নিয়ন্ত্রণে আইন আছে, প্রয়োগ নেই: সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

আমার বার্তা অনলাইন:
০৯ আগস্ট ২০২৬, ১৬:২২

দেশে ধূমপান নিয়ন্ত্রণে আইন থাকলেও তার যথাযথ প্রয়োগ হচ্ছে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, ধূমপান নিয়ন্ত্রণে শুধু আইন করলেই হবে না, মাঠপর্যায়ে সেই আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে।

রোববার (৯ আগস্ট) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ধূমপান থেকেই অনেক সময় মানুষ ধীরে ধীরে মাদকের দিকে ঝুঁকে পড়ে। তাই মাদক প্রতিরোধের পাশাপাশি ধূমপান নিয়ন্ত্রণেও কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি।

ডা. জাহিদ হোসেন বলেন, প্রকাশ্যে ধূমপানের জন্য জরিমানার বিধান রয়েছে। কিন্তু বাস্তবে সেই আইন কতটা প্রয়োগ হচ্ছে, সেটি গুরুত্ব দিয়ে দেখতে হবে। মোটরসাইকেল চালানোর সময় কিংবা রাস্তার পাশে দোকানের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে অনেককেই ধূমপান করতে দেখা যায়। আইন অনুযায়ী এসব কর্মকাণ্ড নিষিদ্ধ।

তিনি বলেন, প্রকাশ্যে ধূমপানের জন্য ৫০, ১০০ কিংবা ২০০ টাকা জরিমানা করা হলেও এর একটি সামাজিক প্রভাব রয়েছে। মানুষ যখন দেখবে ধূমপানের জন্য জরিমানা হচ্ছে, তখন তাদের মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরি হবে এবং প্রকাশ্যে ধূমপানকে অপরাধ হিসেবে দেখার মানসিকতা গড়ে উঠবে।

মাদক প্রতিরোধে স্থানীয় পর্যায়ে কমিটি গঠনের ওপর গুরুত্ব দিয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেন, প্রতিটি ওয়ার্ড বা ইউনিয়ন পর্যায়ে মাদকবিরোধী কমিটি গঠন করা যেতে পারে। এসব কমিটিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।

বাল্যবিবাহ প্রসঙ্গে তিনি বলেন, দেশে এখনো ৫১ শতাংশ বাল্যবিবাহের প্রবণতা রয়েছে। এটি রোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। তরুণ-তরুণীদের সচেতন করে বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলো তুলে ধরতে হবে।

মন্ত্রী আরও বলেন, ২০ বছর বয়সের আগে সন্তান না নেওয়ার বিষয়ে তরুণ-তরুণীদের উৎসাহিত করা প্রয়োজন। এতে মায়ের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে এবং শিশুরও সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগ তৈরি হবে।

জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও সরকারদলীয় হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজ, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হকসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও কমিটির সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশকে এগিয়ে নিতে

বাংলাদেশিদের ইন্দোনেশিয়ায় ভিসা অন অ্যারাইভাল সুবিধা বহাল রাখার আশ্বাস

বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ার ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা পুনর্বহালে সহযোগিতার আশ্বাস দিয়েছে দেশটি। একই

শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার সঠিক ইতিহাস পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তথ্য

তারেক রহমানের নতুন রাজনীতিতে প্রত্যেক মানুষ সুফল পাবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমানের রাজনীতি সম্পূর্ণ ভিন্ন ধরনের। তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূবাইলে দুই বছরের শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় আসামি গ্রেপ্তার

দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

বাংলাদেশিদের ইন্দোনেশিয়ায় ভিসা অন অ্যারাইভাল সুবিধা বহাল রাখার আশ্বাস

শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৮৮: স্বাস্থ্য অধিদপ্তর

তারেক রহমানের নতুন রাজনীতিতে প্রত্যেক মানুষ সুফল পাবে: অর্থমন্ত্রী

ধূমপান নিয়ন্ত্রণে আইন আছে, প্রয়োগ নেই: সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

কমলাপুর স্টেডিয়ামে দোকানের চুক্তি বাতিলের নির্দেশ ও প্রশাসককে অব্যাহতি

১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার: প্রধানমন্ত্রী

কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী

উখিয়া সীমান্তে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

গাবতলীতে মাছবাহী গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে যুবক নিহত

দেশের উন্নয়নে জনগণের শক্তিই বিএনপির মূল ভরসা: প্রধানমন্ত্রী

স্থানীয় নির্বাচন: ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন

তৈরি পোশাকের কাঁচামাল আমদানিতে ৩০% মূল্য সংযোজনের শর্ত ফেরানোর দাবি

দেশ চালাতে ব্যর্থ হলে সমালোচনা করবেন: স্থানীয় সরকারমন্ত্রী

বিদেশে ঘুরতে ডলারের ঝামেলা শেষ, টাকায় মিলবে ভ্রমণ প্যাকেজ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, ঝুঁকিতে বাংলাদেশ: তথ্যমন্ত্রী