ই-পেপার সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

৮ ফেব্রুয়ারির পর প্রার্থিতা ফেরত পেলেও প্রবাসীদের ভোট মিলবে না

আমার বার্তা অনলাইন:
২৯ জানুয়ারি ২০২৬, ১৯:৩৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে প্রার্থী অন্তর্ভুক্তির সময়সীমা আগামী ৮ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে এরপর নতুন করে কেউ প্রার্থিতা ফেরত পেলে তিনি প্রবাসীদের ভোট পাবেন না।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

সচিব বলেন, আদালত যদি ৮ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো প্রার্থীর প্রার্থিতা পুনর্বহাল বা বাতিল করেন, তাহলে তাঁকে পোস্টাল ব্যালটে অন্তর্ভুক্ত করা হবে; কিন্তু ৮ ফেব্রুয়ারির পর যদি কারও প্রার্থিতা পুনর্বহাল বা বাতিল হয়, সে ক্ষেত্রে পোস্টাল ব্যালটের ভোট তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার সুযোগ নেই।

এর কারণ হিসেবে সচিব জানান, ব্যালট ছাপিয়ে সংশ্লিষ্ট ভোটারকে পাঠিয়ে তারপর রিটার্নিং কর্মকর্তার ফেরত পেতে যে সময় দরকার, সে সময় আর থাকবে না।

এদিকে ওসিভি এবং আইসিপিভি প্রকল্প পরিচালক ড. সালীম আহমাদ খান জানান, আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত পোস্টাল ব্যালট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি প্রবাসে পৌঁছেছে। ৫ লাখ ৯ হাজার ৬০১ জন ব্যালট গ্রহণ করেছেন। ৮ লাখ ৮৫ হাজার ৫৮৮ জন ভোট দিয়েছেন। ভোট দিয়ে ৩ লাখ ৯৮ হাজার ১৭৮ জন পোস্ট অফিসে জমা দিয়েছেন আর ৫৫ হাজার ৩৮১টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।

নির্বাচনী প্রচারে ব্যানারের বিষয়ে ইসি সচিব বলেন, ‘আমরা একটা ব্যানারের মাপ বলে দিয়েছিলাম ১০ ফুট বাই চার ফুট। রঙিন ব্যানার করার বিষয়টি দেখে বলতে হবে, সম্ভবত করার কথা না। সাদাকালো ব্যানার করার কথা। কিন্তু ডিজিটাল ডিসপ্লে বোর্ডে এটা রঙিন আসার কথা। এখন কেউ যদি রঙিন ব্যানার করে থাকেন বা পিভিসি ব্যবহার করেন, তাহলে সেটি নির্বাচনী আচরণবিধির ব্যতিক্রম এবং সেটি রিটার্নিং কর্মকর্তারা ব্যবস্থা নেবেন।’

আমার বার্তা/এমই

বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।   রোববার (১৪

বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্তের পর গ্রেপ্তার হয় বেনজীর

লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। পরিকল্পনা

কল্যাণ সুবিধা পাওয়ার অপেক্ষায় ৪৪ হাজার বেসরকারি শিক্ষক: শিক্ষামন্ত্রী

বেসরকারি শিক্ষকদের কল্যাণ ট্রাস্টের বার্ষিক আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ অনেক বেশি হওয়ায় প্রতিবছর বড় অঙ্কের

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক

বাজেট বাস্তবায়নের ত্রিমুখী পথনকশা: অর্থ পাচার রোধ, দুর্নীতি দমন ও জনসচেতনতা

১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে হোয়াইটওয়াশ থেকে বাঁচলো অস্ট্রেলিয়া

নবজাতকের চোখে পানি ঝরলে করণীয়

বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী

বিএনপি সরকারের বাজেটে শ্রমিক-কৃষকদের বিশেষ জায়গা হয়নি: সাইফুল হক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন

জিয়াউর রহমান গণতন্ত্র-উন্নয়নের ভিত্তি গড়ে দিয়েছিলেন: মির্জা ফখরুল

বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্তের পর গ্রেপ্তার হয় বেনজীর

কল্যাণ সুবিধা পাওয়ার অপেক্ষায় ৪৪ হাজার বেসরকারি শিক্ষক: শিক্ষামন্ত্রী

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি

কানাডায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি ছাত্র নিহত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হুঁশিয়ার করলেন বিমানমন্ত্রী

ক্রিয়াঙ্গনে নতুন কুঁড়ি’কে তরুণ প্রতিভার বাতিঘর বললেন কবীর আহমেদ ভূঁইয়া

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ঐতিহাসিক অভিষেকেই ব্রাজিলকে কাঁপিয়ে দেওয়া কে এই আইয়ুব বুয়াদ্দি

শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী

কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব নাকচ মন্ত্রিপরিষদের

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাকৃবিতে বিশেষ উদ্যোগ