ই-পেপার রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

চিরকুটসহ থানার ব্যারাক থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

আমার বার্তা অনলাইন:
১৪ জুন ২০২৬, ১৫:১৭

বরগুনার তালতলী উপজেলায় পুলিশের ব্যারাকে মো. ফারুক হোসেন গাজী (৫৫) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর ওই পুলিশ সদস্যের কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। তবে চিরকুটটিতে মৃত্যুর কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ নেই।

রোববার (১৪ জুন) সকাল ৯টার দিকে তালতলী থানা পুলিশের একটি ব্যারাকে এ ঘটনা ঘটে। আমতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলাম মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।

নিহত ফারুক হোসেন গাজী ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার আংগারিয়া নামক এলাকার রতন আলী গাজীর ছেলে। তিনি বরগুনার তালতলী থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে পুলিশ সদস্য ফারুক গাজী ডিউটি শেষ করে সকাল ৮টার দিকে তালতলী থানার ব্যারাকে আসেন। এরপর তিনি ওই ব্যারাকের মধ্যে সকালের কোনো এক সময় কীটনাশক অথবা গ্যাস ট্যাবলেট সেবন করেন। এতে ফারুক অসুস্থ হয়ে পড়লে সকাল ৯টার দিকে ব্যারাকে থাকা অন্য পুলিশ সদস্যরা টের পেয়ে দ্রুত তাকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ফারুককে মৃত ঘোষণা করেন। এছাড়া মৃত পুলিশ সদস্য ফারুক গাজীর রুম থেকে মৃত্যুর আগে লিখে রাখা চার পৃষ্ঠার একটি চিরকুটও উদ্ধার করে পুলিশ।

উদ্ধারকৃত ওই চিরকুটে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি আমার নিজের ইচ্ছায় মৃত্যু মেনে নিচ্ছি। অযথা কাউকে যেন হয়রানি না করা হয়। আর আমার অনুরোধ বাড়ির কাছে দয়া করে জানাবে যে, সে স্টোক করে মৃত্যুবরণ করেছে এবং আমার ডেট সার্টিফিকেট সঙ্গে পাঠাইয়া দিবে। বাড়ি জানালে তারা আসবে নিশ্চিত করে জানাবে যাহাতে তাড়া হয়রানি না হয়। এবং মহিলারা যাতে না আসে দয়া করে বলে দিবে।’

আমতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলাম মাসুদ বলেন, সকাল ৯টার দিকে থানার তদন্ত অফিসার জানতে পারেন একজন পুলিশ সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইসিজি করে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করেন। পুলিশ সদস্য ফারুক গাজীর আত্মহত্যার রহস্য কি তা তদন্তের পরে বলা যাবে। তবে তিনি যে চিরকুট লিখেছেন তাতে কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা নেই।

আমার বার্তা/এমই

৯ জনকে পুশইন, প্রতিরোধ করে সীমান্তে বিজিবি-স্থানীয়দের অবস্থান

কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া ও ইজলামারী সীমান্তপথে নারী শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে

দিনভর পুশইন-পুশব্যাক নাটকীয়তা, রাতে এক শিশুকে ফেরত নিল বিজিবি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দক্ষিণ অনন্তপুর নাজিরহাট সীমান্তে দিনভর পুশইন-পুশব্যাক নাটকীয়তার পর বাংলাদেশি শিশুকে ফেরত নিয়েছে

শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার, এলাকায় চাঞ্চল্য

নোয়াখালীর হাতিয়ায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, দুই ভাই নিহত

নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে আপন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থী সাজ্জাদুলকে উদ্ভাবনী কাজে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বৈশ্বিক সেমিকন্ডাক্টর প্রতিযোগিতায় সিঙ্গাপুর কেন এত গুরুত্বপূর্ণ?

লাইসেন্স বাতিলে অন্য হাসপাতালে শিক্ষা কার্যক্রম চালাতে হবে আদ্-দ্বীনকে

বেনজীর আহমেদের গ্রেপ্তার পুলিশের ঐতিহাসিক সাফল্য: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি চাকরিজীবীর রাজকীয় জীবন, মনিরুলের এত সস্পদের উৎস কী?

এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি, তথ্য চাইল বোর্ড

বেনজীরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

নারীদের জন্য দুই বিশেষায়িত হাসপাতাল, নিয়োগ পাবে ১ লাখ স্বাস্থ্যকর্মী

রূপনগরে মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকসহ দগ্ধ ৩

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী

চিরকুটসহ থানার ব্যারাক থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

তরুণদের প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে: প্রযুক্তিমন্ত্রী

রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল

৯ জনকে পুশইন, প্রতিরোধ করে সীমান্তে বিজিবি-স্থানীয়দের অবস্থান

সব সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

নবায়নযোগ্য জ্বালানির সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: বিএসআরইএ

রামিসা ধর্ষণ-হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ, দ্রুত নিষ্পত্তি চায় রাষ্ট্রপক্ষ

প্রাথমিক শিক্ষকদের এখন থেকে বদলি করবে স্থানীয় প্রশাসন: শিক্ষা প্রতিমন্ত্রী

ইংলিশ চ্যানেলে রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার আটক করল যুক্তরাজ্য