ই-পেপার সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইফতারে তরমুজ খান? জেনে নিন কী হয়

আমার বার্তা অনলাইন
১৪ মার্চ ২০২৬, ১১:১৩

ইফতারের টেবিলে কত কী খাবার সাজানো থাকে। তবে একথা সত্যি যে সেখানকার সবগুলো খাবারই কিন্তু সমান উপকারী নয়। এই যেমন ধরুন, আপনি যদি ইফতারে তরমুজ রাখেন, তাহলে তা অনেক খাবারের থেকে বেশি উপকারী হতে পারে। এই মিষ্টি ও রসালো ফলটি কেবল আপনার স্বাদকেই সন্তুষ্ট করে না বরং অসংখ্য স্বাস্থ্য উপকারিতাও প্রদান করে। ইফতারে ভাজাপোড়া জাতীয় খাবারের বদলে তাজা ও স্বাস্থ্যকর খাবার রাখুন। তার একটি হতে পারে তরমুজ। চলুন জেনে নেওয়া যাক ইফতারে তরমুজ খাওয়ার উপকারিতা সম্পর্কে-

পানির পরিমাণ বৃদ্ধি

উচ্চ পরিমাণে জলীয় উপাদানের কারণে তরমুজ রোজার দিনে হারিয়ে যাওয়া তরল পদার্থ পূরণ করতে সাহায্য করে, পানিশূন্যতা রোধ করে এবং আপনাকে সতেজ রাখে। তাই ইফতারে তরমুজ রাখার চেষ্টা করুন। এতে ইফতারের পর ক্লান্তির হাত থেকে অনেকটাই রক্ষা পাবেন।

প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট

তরমুজে পটাশিয়ামের মতো প্রয়োজনীয় ইলেক্ট্রোলাইট থাকে, যা সঠিক তরল ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং পেশীর কার্যকারিতায় সহায়তা করে। তাই শরীরে পর্যাপ্ত ইলেক্ট্রোলাইট পেতে তরমুজের মতো সুস্বাদু ফল রাখুন নিয়মিত। এতে উপকার পাবেন।

ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট

ভিটামিন এ এবং সি সমৃদ্ধ তরমুজ একটি শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যা রমজানে সামগ্রিক সুস্থতার জন্য অপরিহার্য। এই ভিটামিনগুলো শরীরে আরও অনেক উপকার বয়ে আনে। তাই এসময় তরমুজ পাতে রাখা বিশেষ সহায়ক হতে পারে।

হজম সহায়ক

রমজানে অনেকেই হজমের সমস্যায় ভুগে থাকেন। বিশেষ করে পানি কম খাওয়া ও মসলাদার খাবার বেশি খাওয়ার কারণে কোষ্ঠকাঠিন্যের সৃষ্টি হতে পারে। আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে তরমুজ। এতে থাকা ফাইবার উপাদান হজমে সহায়তা করে, রোজার পরে যে কোনও অস্বস্তি দূর করতে সাহায্য করে।

ক্যালোরি কম

যারা তাদের ক্যালোরি গ্রহণ সম্পর্কে সচেতন, তাদের জন্য তরমুজ একটি অপরাধবোধমুক্ত বিকল্প, যা আপনাকে আপনার স্বাস্থ্য লক্ষ্যের সঙ্গে কোনোরকম আপস না করেও মিষ্টি খাবার উপভোগ করতে দেয়। তরমুজ খেলে মিষ্টি খাবারের প্রতি আকাঙ্ক্ষাও অনেকটা কমবে। এদিকে প্রাকৃতিক ও স্বাস্থ্যকর হওয়ায় এই মিষ্টি খাবারের কারণে আপনার ওজন বাড়বে না।

আমার বার্তা /জেএইচ

প্রতিদিন পর্যাপ্ত প্রোটিন খেলে চুলের যেসব উপকার হয়

পর্যাপ্ত প্রোটিন গ্রহণ চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। চুলের গঠন প্রায় পুরোটাই কেরাটিন নামের

শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যে সবজি খাবেন

শীত মানেই আমাদের প্রিয় খাবারের প্রাচুর্য। গাজরের হালুয়া, সরিষার শাক বা অন্য কিছু, এই ঋতুতে

স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরও ওজন বেড়ে যাচ্ছে? জেনে নিন ৭ কারণ

স্বাস্থ্যকর খাবার খাওয়ার মানে এই নয় যে ওজন মাপার যন্ত্রের কাঁটা সঙ্গে সঙ্গে নিচের দিকে

মা-বাবার যে ৪ অভ্যাসে দূর হবে শিশুর ঘুমের সমস্যা

ঘুমের সমস্যার জন্য প্রায়ই নীল আলোকে দায়ী করা হয়, কিন্তু বিষয়টি আরও জটিল। বিশেষ করে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক নেতারা সন্তুষ্ট হতে পারছেন না পোশাক মালিকদের প্রস্তাবে

ইরান ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবে পুরো ইউরোপে

রাজধানীর লালমাটিয়া থেকে যশোরের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম গ্রেপ্তার

২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ নিয়ে যা জানা গেল

লঘুচাপের কারণে শীত-বৃষ্টির আওতায় দেশ 

মাদরাসা বোর্ডের শিক্ষার্থীদের পুনর্নিরীক্ষণে ১৭১  জিপিএ-৫  

মুফতি রুহুল আমীনের অবিলম্বে মুক্তি চায় হাইআতুল উলয়া

‘তরুণদের নৈতিক নেতৃত্বের আলোকে গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ’

সালাম মাহমুদের উপস্থাপনায় চ্যানেল আইয়ের টকশো ‘আমরাই বাংলাদেশ’

এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩,৩৪৯ খাতার ফল

পুরোনো বন্দোবস্তে ফিরলে নতুন দেশ গড়া যাবে না: পরিকল্পনা প্রতিমন্ত্রী

৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি, ১৬ ডিসেম্বর আংশিক চালু: বিমানমন্ত্রী

দেশের প্রান্তিক জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে: রাষ্ট্রপতি

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদি সন্ত্রাসবাদ চলছে: গাদি আইসেনকোট

রাস পূর্ণিমার পুণ্যার্থীবাহী বোট বিকল, ২৯ জনকে উদ্ধার করল কোস্ট গার্ড

বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন

রোহিঙ্গা ইস্যু: আইসিজের রায় বাস্তবায়নে কাজ করার ঘোষণা মালয়েশিয়ার

সংবিধান সংশোধন করে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে: রাশেদ খাঁন

হজ যাত্রীদের টিকা গ্রহণের আগে সাতটি টেস্ট বাধ্যতামূলক করেছে সরকার

পরিবহণ ব্যবস্থার আধুনিকায়নে উবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: সড়ক প্রতিমন্ত্রী