ই-পেপার রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্প-সিসির নেতৃত্বে মিশরে আন্তর্জাতিক সম্মেলন

২০টিরও বেশি দেশ অংশ নেবে
আমার বার্তা অনলাইন
১২ অক্টোবর ২০২৫, ১১:০৪

গাজায় যুদ্ধের ইতি টানতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে আলোচনার জন্য একটি আন্তর্জাতিক সম্মেলন আগামীকাল সোমবার মিশরে অনুষ্ঠিত হবে। শার্ম আল-শেখে অনুষ্ঠিত এই সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। মিশরের প্রেসিডেন্টের কার্যালয় শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এই বৈঠকে ২০টিরও বেশি দেশের নেতা অংশ নেবেন। খবর আল জাজিরার।

এক বিবৃতিতে বলা হয়েছে, এই সম্মেলনের লক্ষ্য হলো, গাজা যুদ্ধের অবসান, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার নতুন যুগের সূচনা।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের পেদ্রো সানচেজ এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের কোনো প্রতিনিধি উপস্থিত থাকবেন কি না, তা এখনো পরিষ্কার নয়।

এমন এক সময় এই ঘোষণা এসেছে যখন গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি উপকূল ধরে উত্তর গাজায় ফিরে যাচ্ছেন। তারা পায়ে হেঁটে, গাড়িতে করে বা গাড়ি টেনে দীর্ঘ পথ অতিক্রম করে ঘরে ফিরছেন।

যুদ্ধবিরতির প্রথম ধাপে ইসরায়েলি সেনারা আংশিকভাবে গাজা থেকে সরে গেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই চুক্তি অনুযায়ী, যুদ্ধের অবসান ঘটবে। দুই বছরের বেশি সময় ধরে চলা এই সংঘাতে এরই মধ্যে ৬৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং গাজা যেন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ গাজা সিটি থেকে জানিয়েছেন, যুদ্ধবিরতি ‌‘সহিংসতার অবসান ঘটিয়েছে, কিন্তু সংগ্রাম এখনো চলছে।’ তিনি বলেন, মানুষ এই ক্লান্তিকর পথে ফিরছেন কারণ এটি তাদের ঘর, তাদের ভূমি। তারা কখনো এখান থেকে উচ্ছেদ হতে চান না।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, যুদ্ধবিরতির পর পাঁচ হাজারের বেশি জনসেবামূলক কার্যক্রম চালানো হয়েছে, যার মধ্যে গাজা সিভিল ডিফেন্স, পুলিশ ও পৌরসভা দলগুলো ৮৫০টিরও বেশি উদ্ধার ও ত্রাণ অভিযান সম্পন্ন করেছে। বিভিন্ন স্থান থেকে ধ্বংসস্তূপ সরানো, মরদেহ উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত এলাকায় সুরক্ষা নিশ্চিতে কাজ করছেন তারা।

শুক্রবার সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে প্রায় ১৫০টি মরদেহ উদ্ধার করা হয়েছে, শুধু খান ইউনিস শহরেই ২৮টি মরদেহ পাওয়া গেছে বলে নাসের হাসপাতাল জানিয়েছে। এছাড়া বিশুদ্ধ পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন লাইন পুনঃস্থাপনে ৯০০টিরও বেশি সেবা মিশন পরিচালিত হয়েছে।

তবে এই কাজগুলো চলছে ন্যূনতম সম্পদের মধ্যেই। কারণ ইসরায়েলের অবরোধ এখনো বহাল রয়েছে যার কারণে জ্বালানি ও সরঞ্জাম প্রবেশ বাধাগ্রস্ত হচ্ছে । অবরোধ চলাকালে ইসরায়েলি হামলায় অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক গাড়ি ও সিভিল ডিফেন্স কেন্দ্রগুলো ধ্বংস হয়ে গেছে, ফলে উদ্ধার তৎপরতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

খান ইউনিসের মেয়র জানিয়েছেন, ইসরায়েলি হামলায় দক্ষিণ গাজার ৮৫ শতাংশ অঞ্চল ধ্বংস হয়েছে এবং শহরের রাস্তা থেকে প্রায় ৪ লাখ টন ধ্বংসাবশেষ অপসারণ করতে হবে।

আমার বার্তা/জেএইচ

পরোক্ষ আলোচনার পর এখন মুখোমুখি বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান

পাকিস্তানকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখন সরাসরি ত্রিপক্ষীয় আলোচনা চলছে বলে বিবিসিকে পাকিস্তান

যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সৎ উদ্দেশ্যে’ আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনাকে স্বাগত জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় পক্ষকে সৎ উদ্দেশ্য নিয়ে আলোচনায়

ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস

আলোচনার আগে ইরানের একটি গুরুত্বপূর্ণ শর্ত মেনে নিয়ে বিভিন্ন দেশে জব্দ থাকা তেহরানের সম্পদ মুক্ত

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন দাবি মার্কিন গোয়েন্দাদের

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরানে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরোক্ষ আলোচনার পর এখন মুখোমুখি বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান

৫ আগস্টের পর থেকেই ডিস্টার্ব করতেন যুবদল নেতা মঈন উদ্দিন: ডা. কামরুল

কুষ্টিয়ায় কথিত পীরকে পিটিয়ে হত্যা, আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল রিয়াল মাদ্রিদ

অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে: এ্যানি

মিরপুরে বিজয় রাকিন সিটিতে বাসিন্দাদের মানববন্ধন ও অনশনের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সৎ উদ্দেশ্যে’ আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের

সিলেটে মোটরসাইকেল চোর চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেপ্তার

দায়িত্ব পেয়ে প্রথমবার জ্যোতিদের সঙ্গে দেখা করলেন রাশনা

চিকিৎসকদের ওপর হামলা: ৪ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৮৮৭৪ জন: স্বাস্থ্য অধিদপ্তর

সারাদেশে চাঁদাবাজদের ‘আনবায়াসড’ তালিকা হচ্ছে: র‌্যাব

ইরানের জব্দ সম্পদ ছাড়ার খবর নাকচ করলো হোয়াইট হাউস

অপরাধ করলে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী

সংরক্ষিত আসন: বিএনপির মনোনয়ন তুলতে গিয়ে তোপের মুখে কনকচাঁপা

হাসিনাকে প্রত্যর্পণের দাবি, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন দাবি মার্কিন গোয়েন্দাদের

ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে শাহবাজের পৃথক বৈঠক

আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আইইউবিতে শেষ হলো সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন