ই-পেপার বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

শিশুদের নোবেল পুরস্কারের জন্য মনোনিত হলেন জামালপুরের দুই সহোদরা কেকা ও কুহু

মাদারগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি:
১২ অক্টোবর ২০২৫, ০২:৩৭

বিশ্বব্যাপী শিশু অধিকার, ন্যায়বিচার ও মানবিক পরিবর্তনের ক্ষেত্রে অবদান রাখা সাহসী কিশোরদের সম্মান জানাতে প্রতিবছর যে মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল চিলড্রেন’স পিস প্রাইজ প্রদান করা হয়, যা ‘শিশুদের নোবেল’ নামে পরিচিত—সেই সম্মানজনক পুরস্কারের জন্য এবার মনোনীত হয়েছেন বাংলাদেশের দুই সহোদরা কিশোরী বোন কারিমা ফেরদৌসী কেকা ও কাশফিয়া জান্নাত কুহু।

নেদারল্যান্ডসভিত্তিক সংস্থা কিডসরাইটস ফাউন্ডেমন কর্তৃক প্রদত্ত এই পুরস্কারের জন্য ২০২৫ সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় দুই শতাধিক শিশু অধিকারকর্মীকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে, যার মধ্যে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে স্থান করে নিয়েছেন কেকা ও কুহু। এই অর্জন পুরো জামালপুর তথা বাংলাদেশের জন্য গর্বের বিষয়।

সহোদরা দুই বোনের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচুড়া ইউনিয়নের মোমেনাবাদ গ্রামে।

কারিমা ফেরদৌসী কেকা (বড় বোন) ঢাকার একটি কলেজে বিজ্ঞান বিভাগে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত। তিনি ছোটবেলা থেকেই সমাজ পরিবর্তনের কাজে যুক্ত আছেন, বিশেষ করে শিশুবিয়ে প্রতিরোধ, নারী-পুরুষ সমতা ও জলবায়ু সচেতনতা গড়ে তোলায়। কেকার মতে, নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি স্কুল, ক্লাব এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন।

ছোট বোন কাশফিয়া জান্নাত কুহু নিজ উপজেলার রওশন আরা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। বড় বোনের অনুপ্রেরণায় সেও যুক্ত হয়েছে শিশু অধিকার ও সামাজিক সচেতনতার কাজে। শিশুবিয়ে রোধ, লিঙ্গ সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠাই তার কাজের মূল লক্ষ্য।

মনোনয়নের খবর পেয়ে কুহু বলেন, আমি জানতামই না আমার নাম প্রস্তাব করা হয়েছিল। সকালে আপু জানালে আমি বিশ্বাসই করতে পারছিলাম না। এটা আমাদের জীবনের সবচেয়ে আনন্দের খবর।

কেকা বলেন, ‘আমরা চাই আমাদের কাজ সমাজে ইতিবাচক পরিবর্তন আনুক। এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সবার দোয়া কামনা করছি।’

দুই মেয়ের এই সাফল্যে আনন্দিত তাদের বাবা কাইউম হিলালী মাইকেল ও মা শিউলী খাতুন। বাবা বলেন, বিশ্বের শিশুদের মধ্যে আমার দুই মেয়ে মনোনয়ন পেয়েছে, এটা আমাদের জন্য বিশাল গর্বের বিষয়।

২০০৫ সাল থেকে শিশু অধিকার ও শান্তি প্রতিষ্ঠায় অসাধারণ অবদান রাখা তরুণদের স্বীকৃতি দিয়ে আসছে সংস্থাটি।

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু