ই-পেপার বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

আগামী জাতীয় নির্বাচনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: মির্জা মোস্তফা জামান

আব্দুন নূর সিরাজগঞ্জ প্রতিনিধি (মাল্টিমিডিয়া) :
১২ অক্টোবর ২০২৫, ০২:৪১

আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে আমি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। এই সরকারের ওপর বিএনপির যে আস্থা ছিল, তা দিন দিন হারিয়ে যাচ্ছে।

শনিবার, ১১ অক্টোবর বিকেলে সিরাজগঞ্জ শহরের কেন্দ্রীয় পৌর বাস টার্মিনাল, নিউমার্কেট ও স্টেশন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

মির্জা মোস্তফা জামান বর্তমান সরকারের সংস্কার কার্যক্রমের ধীরগতি নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর ড. ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল, তারা সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, যে সংস্কারের কথা বলা হয়েছিল, তা এখনো বাস্তবায়ন করতে পারেনি। এর মধ্যে আগামী নির্বাচনে আমরা বিদেশিদের হস্তক্ষেপের গন্ধ পাচ্ছি।

প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করে এই বিএনপি নেতা বলেন, সিরাজগঞ্জে একাধিক মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা বারবার পুলিশ প্রশাসনকে অবহিত করার পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তাদের গ্রেফতার করা হচ্ছে না। এটি প্রমাণ করে যে মাঠ পর্যায়ে আইন প্রয়োগে পক্ষপাতিত্ব করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, এ ধরনের পরিস্থিতি নির্বাচনের জন্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ তৈরির পথে বড় বাধা।

নির্বাচনকে সামনে রেখে বিএনপির সাংগঠনিক প্রস্তুতি ও গণসংযোগের অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় মির্জা মোস্তফা জামান সাধারণ মানুষের কাছে গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন এবং দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে তার সাথে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা ড্যাবের সভাপতি ডা. এম এ লতিফ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, নির্বাহী সদস্য মোঃ আসলাম উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, সদর উপজেলা বিএনপি নেতা আবু কায়েস ভূইয়া কর্নেল, ফরহাদ হোসেন, পৌর বিএনপি নেতা জাকির হোসেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, জেলা ড্যাবের সদস্য ও সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আব্দুল আজিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ, জেলা মটর শ্রমিক দলের সভাপতি মোনায়েম হোসেন খান কাবুল, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ফরহাদ শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন রেজা, শহর জাসাস এর সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক, শাওন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহাগ, শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার, মহিলা দল নেত্রী আইনুর নাহার কলি সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জাতীয় নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে মির্জা মোস্তফা জামানের এই বক্তব্য সিরাজগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে, যা আগামী দিনের রাজনৈতিক উত্তাপের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু