ই-পেপার বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

দুই মাস ধরে তৈরি পোশাকের রফতানি নিম্নমুখী

আমার বার্তা অনলাইন:
১২ অক্টোবর ২০২৫, ১২:১৫

গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে রফতানি আয়ের নেতিবাচক প্রবৃদ্ধির কারণে মন্দার মুখে পড়েছে দেশের তৈরি পোশাক শিল্প। ক্রয়াদেশেও নেই আশার আলো। এরমধ্যেই রয়েছে মার্কিন বাড়তি শুল্ক উৎপাদকের ঘাড়ে চাপানোর চাপ।

এমন বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় পোশাকের দর কষাকষিতে উদ্যোক্তাদের মূল্যছাড় না দেয়ার পরামর্শ দিয়েছেন নিট শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। এদিকে, কেবল মার্কিন ও ইউরোপীয় ইউনিয়নের বাজারের ওপর নির্ভর না থেকে বিকল্প বাজার তৈরি করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা।

দেশের রফতানি বাণিজ্যের প্রাণশক্তি হলো তৈরি পোশাক শিল্প। এই খাতের ওপর ভর করেই গত অর্থবছরে মোট রফতানি আয় দাঁড়িয়েছে ৪ হাজার ৮২৮ কোটি ৩৯ লাখ ডলারে। তবে চলতি অর্থবছরে এই খাত শঙ্কার মুখে পড়েছে। বছরের ব্যবধানে, গত সেপ্টেম্বরে রফতানি আয় কমেছে ৫.৬৬ শতাংশ, আর বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হওয়ার মাস আগস্টে কমেছে ৪.৭৫ শতাংশ। যদিও অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রায় ২৫ শতাংশ প্রবৃদ্ধি থাকার কারণে প্রান্তিক হিসাব অনুযায়ী জুলাই-সেপ্টেম্বরে খাতটি সাড়ে ৯ শতাংশের বেশি প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মজুমদার আরিফুর রহমান বলেন, জুলাই মাসে পোশাক রফতানি তুলনামূলক ভালো ছিল। কারণ আগস্টে নিষেধাজ্ঞা থাকায় তখনকার রফতানি ২০ শতাংশ শুল্কের আওতায় পড়ত। তাই বেশিরভাগ কারখানা জুলাইয়ের মধ্যেই পণ্যের শিপমেন্ট শেষ করে ফেলে। ফলে জুলাইয়ে রফতানি বেড়েছে, আর আগস্টে তা কিছুটা কমে গেছে।

তবে নীট পোশাক ক্রয়াদেশের ইউডি পরিসংখ্যান আগামীর চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে। মার্কিন শুল্ক আরোপের আগে জুলাই মাসে বছরের ব্যবধানে ক্রয়াদেশ ১৩ শতাংশের বেশি বেড়েছিল, কিন্তু শুল্কারোপের মাসে তা কমে যায় প্রায় ৪ শতাংশ। সেপ্টেম্বরে ক্রয়াদেশ প্রায় ২ শতাংশ বাড়লেও, টানা দুই মাস নেতিবাচক প্রবৃদ্ধিতে থাকা পোশাক শিল্পের উদ্যোক্তারা তাতে তেমন আশার আলো দেখছেন না।

বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ইউরোপের বাজারেও আমাদের বড় ধরনের প্রতিযোগিতার মুখে পড়তে হয়েছে। এ কারণেই সেখানে আমাদের অর্ডার কমে যাচ্ছে। মূলত দুটি কারণেই এই সময়ে অর্ডার কমেছে, আর আগামী কয়েক মাসও এই ধারা অব্যাহত থাকবে।

চ্যালেঞ্জ মোকাবিলায় বাড়তি মার্কিন শুল্কের ভার কে বহন করবে? ক্রেতা নাকি বিক্রেতা? -এমন প্রশ্নের সমাধান না হওয়া পর্যন্ত দর কষাকষিতে কোনো ছাড় না দেয়ার পরামর্শ দিয়েছেন শিল্প নেতারা। মোহাম্মদ হাতেম বলেন, মার্কিন ক্রেতারা অনৈতিকভাবে আমাদের ওপর নতুন শুল্কের একটি শতাংশ চাপানোর চেষ্টা করছে, যা আমরা কোনোভাবেই মেনে নেইনি এবং ভবিষ্যতেও মেনে নেব না।

অর্থনীতিবিদরা বলছেন, কেবলমাত্র ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন বাজার নির্ভরতা নয়, বরং জোর দিতে হবে বিকল্প বাজার তৈরিতে। অর্থনীতিবিদ মো. মাজেদুল হক বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয়ান ইউনিয়নের বাজার বাংলাদেশের জন্য কখনো স্থায়ী হয়নি। তার কারণ, বাংলাদেশের শ্রম আইন, মানবাধিকার, গণতন্ত্র এবং বাক্‌স্বাধীনতা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে এবং তারা এখনও এসব নিয়ে প্রশ্ন করছে। তবে পাকিস্তান ও ভারতের সঙ্গে যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি হয়েছে, যদি আমরা এখনো সেই চুক্তিগুলো করতে পারি, তাহলে বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হবে।

পোশাক শিল্পের মন্দাভাবে গত মাসে দেশের মোট রফতানি আয়ও এক বছর আগের তুলনায় কমেছে ৪.৬১ শতাংশ। গত সেপ্টেম্বর মাসে দেশে পণ্য রফতানি থেকে আয় এসেছে ৩৬২ কোটি ৭৫ লাখ মার্কিন ডলার। আর ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে রফতানি আয়ের পরিমাণ ছিল ৩৮০ কোটি ২৮ লাখ ডলার।

আমার বার্তা/এল/এমই

সম্মিলিত ইসলামী ব্যাংক: কাল থেকে টাকা তুলতে পারবেন আমানতকারীরা

পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে টাকা উত্তোলনের

উন্মোচিত হলো সম্মিলিত ইসলামী ব্যাংকের লোগো

আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করেছে সদ্য গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ‘সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী’—এই স্লোগান

খালেদা জিয়ার মৃত্যুতে এফবিসিসিআই ও ডিসিসিআইয়ের শোক

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ

অর্থনৈতিক উন্নয়নে খালেদা জিয়ার অবিস্মরণীয় অবদান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শাসনামল বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু