ই-পেপার শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষকে ৬ শিশুর মৃত্যুর দায় নিতেই হবে: স্বাস্থ্যমন্ত্রী 

আমার বার্তা অনলাইন:
১৬ জুন ২০২৬, ১২:৫৬
আপডেট  : ১৬ জুন ২০২৬, ১২:৫৮
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন | ছবি: সংগৃহীত

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আমাদের একটি জায়গায় আসতে হবে, এ ধরনের সব ঘটনায় দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।’

তিনি বলেন, ‘আমরা লাইসেন্স বাতিল করেছি। আমি মনে করি, আমি কোনো ভুল কিছু করিনি। ছয়টা বেবিকে কেয়ারলেসলি রেখে মেরে ফেলবে, আর কর্তৃপক্ষকে আঙ্গুল দেখিয়ে শান্তিতে ঘুমাবে, সেটা হতে পারে না।’

মঙ্গলবার (১৬ জুন) সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ মিলনায়তনে আয়োজিত ‘হামের চিকিৎসার প্রাতিষ্ঠানিক নির্দেশিকা-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

চিকিৎসকদের সমর্থন কামনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ছয়টি শিশু মারা গেছে একটি হাসপাতালে। মারা তো যেতেই পারে। আমি তাদের দোষারোপ করছি না, কিন্তু কী কারণে মারা গেল? আমি গিয়েছি সেখানে—বদ্ধ ঘর, একটা জানালা নেই, একটি মাত্র দরজা। সাতটি বেবি থাকবে, তার ওপর ২৫ জন মা ও অ্যাটেনডেন্ট। এসি বন্ধ করে দিয়েছে দুই ঘণ্টা যাবৎ।’

তিনি বলেন, ‘এই যে অক্সিজেন ঢুকছে না বদ্ধ ঘরে, কার্বন-ডাই অক্সাইড ছাড়ছেন ১৬-১৭ জন; আপনাদের কাছ থেকে শুনেছি অক্সিজেন ছাড়া একটি বেবি বাঁচতে পারে, আর ১৩-১৪ মিনিট একজন অ্যাডাল্ট বাঁচতে পারে। ছয়টি বেবি এক নাগারে কান্নাকাটি করছে। মায়েরা চিৎকার করে নার্সকে ডাকছে—আসে না। ডিউটিতে কোনো ডাক্তার নেই, অথচ পোস্ট-অপারেটিভ রুম। অনেক পরে একজন নার্স এসে একটি বেবিকে নিয়ে গেল। ১০ মিনিট পরে বেবিকে নিয়ে এলো—ভালো।’

‘আমি তো ডাক্তার না, আমি হলেও বুঝতাম বদ্ধ ঘর থেকে বাইরে নেওয়ার পরে কেন সে হাসে, ওখানে কেন সে কাঁদছিল? আবার বেবিটাকে ওই ঘরে নিয়ে আসছে, আধাঘণ্টা পরে ছয়টা বেবি পর পর মারা গেল। বদ্ধ ঘর, অক্সিজেন ছিল না। তাদের উচিত ছিল বাচ্চাগুলোকে সরিয়ে নেওয়া। ছয়টা বাচ্চা পর পর মারা গেল, এবং কর্তৃপক্ষ সেই ঘর পরিদর্শনে যায়নি। কল্পনা করতে পারেন? তাদের কিছু এসে-যায় না,’ যোগ করেন তিনি।

চিকিৎসকদের উদ্দেশে সাখাওয়াত প্রশ্ন রাখেন, ‘আমাদের কি শাস্তি দেওয়া উচিত না? নাকি ছেড়ে দেবো প্রথমেই?’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘রোগীদের সেবা সুন্দর-পরিচ্ছন্নভাবে দেওয়ার জন্য দেশের প্রতিটি জেলায় ঘোরাফেরা করছি। তারপরও সঠিকভাবে কাজটা করছে না। সে কারণে আজকে যাচ্ছি, হয়তো নির্মম কিছু সিদ্ধান্ত দিয়ে আসতে হবে।’

হামের চিকিৎসায় নির্দেশিকা প্রকাশ

হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ (এইচএফআরসিএমসি) দেশের প্রথম প্রাতিষ্ঠানিক ‘হাম চিকিৎসা নির্দেশিকা’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল।

বিশ্বের বিভিন্ন দেশে রোগভিত্তিক প্রাতিষ্ঠানিক চিকিৎসা নির্দেশিকা দীর্ঘদিন ধরে প্রচলিত থাকলেও বাংলাদেশে এ ধরনের কাঠামোবদ্ধ উদ্যোগ এই প্রথম।

অনুষ্ঠানে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফারহানা হক হাসপাতাল সম্পর্কিত একটি উপস্থাপনা প্রদান করেন। এরপর মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সায়েম মোহাম্মদ নির্দেশিকা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, হামজনিত নিউমোনিয়ায় কর্টিকোস্টেরয়েড ব্যবহার করা যাবে না, চোখের জটিলতায় স্টেরয়েড ড্রপ ব্যবহার করা যাবে না, এবং গুরুতর পানিশূন্যতায় শুধুমাত্র ডেক্সট্রোজ স্যালাইন ব্যবহার নিষিদ্ধ।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের ডেঙ্গু নিয়েও কথা বলার আহ্বান জানান। এছাড়া, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালকে সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

আমার বার্তা/এমই

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সারাদেশের স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ‘ই-হেলথ কার্ড’ এখন বাস্তবায়নের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৭৪: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়ে

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯১: স্বাস্থ্য অধিদপ্তর

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৯২: স্বাস্থ্য অধিদপ্তর

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইটভাটা ও শব্দদূষণ রোধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

নরসিংদীতে ডাকাতিতে বাধা দেওয়ায় একজনকে কুপিয়ে হত্যা

অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ: বিএসইসি চেয়ারম্যান

টেকনাফে অটোরিকশায় মিলল সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীন অন্যতম প্রধান অংশীদার: তথ্যমন্ত্রী

সমৃদ্ধির স্বার্থেই ঢাকার পাশে প্রয়োজন বেইজিংকে: মির্জা ফখরুল

বাংলাদেশ-চীনের সম্পর্ক এখন ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে: রাষ্ট্রদূত

মার্কিন হামলায় ইরানের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ

দুর্যোগের স্থায়ী সমাধান করতে চায় সরকার: সালাহউদ্দিন আহমদ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথে বার্নহ্যাম, শপথ নিচ্ছেন কবে?

আতিফ আসলামের কনসার্টের টিকিট বিক্রির নামে প্রতারণা, যুবক গ্রেপ্তার

রাজধানীর মতিঝিলে শুটার বাপ্পিসহ গ্রেপ্তার ৫, উদ্ধার ৩ বিদেশি আগ্নেয়াস্ত্র

সিলেটে হামের উপসর্গ নিয়ে এক দিনে ৩ শিশুর মৃত্যু

অবশেষে উঠে এল জিয়াউর রহমানের পলাতক খুনিকে গ্রেপ্তারের গল্প

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ

ঋণসংকটের সমাধানে জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ার আহ্বান

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কি চলতি মাসেই

শিক্ষামন্ত্রীকে নিজ এলাকায় পেয়ে যে দাবি জানালেন নওগাঁর এমপি