ই-পেপার শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

আত্মঘাতী গোলে জয় হাতছাড়া, বেলজিয়ামের সঙ্গে ড্র মিশরের

আমার বার্তা অনলাইন:
১৬ জুন ২০২৬, ০৯:২৪

জয়ের স্বপ্ন দেখিয়েও শেষ পর্যন্ত তিন পয়েন্ট পাওয়া হলো না মিশরের। ম্যাচজুড়ে দারুণ লড়াই করে দীর্ঘ সময় এগিয়ে থাকার পর আত্মঘাতী এক গোলে বেলজিয়ামের সঙ্গে ১-১ সমতায় মাঠ ছাড়তে হয়েছে আফ্রিকার প্রতিনিধিদের।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মিশর। অধিনায়ক মোহাম্মদ সালাহকে ঘিরে একের পর এক আক্রমণ গড়ে তোলে তারা। অন্যদিকে তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকুকে ছাড়াই একাদশ সাজায় বেলজিয়াম।

এরই ধারাবাহিকতায় ১৯তম মিনিটে এগিয়ে যায় মিশর। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত এক শটে বেলজিয়ামের জাল কাঁপান ইমান আশুর। আন্তর্জাতিক ফুটবলে এটি ছিল তার প্রথম গোল, আর সেই গোলেই বিশ্বকাপে লিড পায় মিশর।

গোলের পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে আফ্রিকার দলটি। বলের দখলে বেলজিয়াম এগিয়ে থাকলেও মিশরের সুশৃঙ্খল রক্ষণভাগ ভেদ করতে পারেনি তারা। ফলে ১-০ ব্যবধানের লিড নিয়েই বিরতিতে যায় মিশর।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য চাপ বাড়ায় বেলজিয়াম। ৫৩তম মিনিটে খুব কাছাকাছি পৌঁছে যায় তারা। কেভিন ডি ব্রুইনার নেওয়া ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে এলে হতাশ হতে হয় ইউরোপিয়ান দলটিকে।

তবে গোল পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি বেলজিয়ামকে। ম্যাচের ৬৬তম মিনিটে সমতায় ফেরে তারা। বদলি হিসেবে মাঠে নামা রোমেলু লুকাকুকে ঠেকাতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন মিশরের ডিফেন্ডার মোহাম্মদ হানি।

হানির আত্মঘাতী গোলে ১-১ সমতায় ফেরে বেলজিয়াম। চলতি বিশ্বকাপে এটি ছিল তৃতীয় আত্মঘাতী গোল। গোলের পর দুই দলই জয়ের জন্য চেষ্টা চালালেও আর কোনো দলই ব্যবধান গড়ে দিতে পারেনি।

ফলে দীর্ঘ সময় এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় হাতছাড়া হয় মিশরের। এক মুহূর্তের ভুলে তিন পয়েন্ট হারিয়ে বেলজিয়ামের বিপক্ষে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় সালাহদের।

আমার বার্তা/এমই

আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে রেফারিকে সতর্কবার্তা স্পেন কোচের

বিশ্বকাপে আর্জেন্টিনাকে রেফারির বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে বিতর্ক হয়েছে। শেষ ষোলোয় আর্জেন্টিনার কাছে হারের পর

মেসির প্রশংসায় পঞ্চমুখ শাকিরা, সাফল্যের কৃতিত্ব দিলেন রোকুজ্জোকেও

ফিফা ফুটবল বিশ্বকাপ আর কলম্বিয়ান পপস্টার শাকিরা যেন একে অপরের পরিপূরক। সেই ২০১০ দক্ষিণ আফ্রিকা

শুভকামনা জানালেও ইয়ামালকে ইতিহাস গড়তে দিতে নারাজ মেসি

২০০৭ সালে বার্সেলোনায় এক চ্যারিটি ফটোশুটে পাঁচ মাস বয়সী এক শিশুকে গোসল করিয়েছিলেন লিওনেল মেসি।

মেসির প্রশংসা করার আগে ট্রাম্প বললেন, ‘ফুটবল কিছুটা হলেও আমি বুঝি’

নিউইয়র্কে একটি ফিফা ইভেন্টে হাজির হন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকাপ ফাইনাল শেষে তিনিই চ্যাম্পিয়ন দলকে তুলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইটভাটা ও শব্দদূষণ রোধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

নরসিংদীতে ডাকাতিতে বাধা দেওয়ায় একজনকে কুপিয়ে হত্যা

অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ: বিএসইসি চেয়ারম্যান

টেকনাফে অটোরিকশায় মিলল সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীন অন্যতম প্রধান অংশীদার: তথ্যমন্ত্রী

সমৃদ্ধির স্বার্থেই ঢাকার পাশে প্রয়োজন বেইজিংকে: মির্জা ফখরুল

বাংলাদেশ-চীনের সম্পর্ক এখন ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে: রাষ্ট্রদূত

মার্কিন হামলায় ইরানের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ

দুর্যোগের স্থায়ী সমাধান করতে চায় সরকার: সালাহউদ্দিন আহমদ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথে বার্নহ্যাম, শপথ নিচ্ছেন কবে?

আতিফ আসলামের কনসার্টের টিকিট বিক্রির নামে প্রতারণা, যুবক গ্রেপ্তার

রাজধানীর মতিঝিলে শুটার বাপ্পিসহ গ্রেপ্তার ৫, উদ্ধার ৩ বিদেশি আগ্নেয়াস্ত্র

সিলেটে হামের উপসর্গ নিয়ে এক দিনে ৩ শিশুর মৃত্যু

অবশেষে উঠে এল জিয়াউর রহমানের পলাতক খুনিকে গ্রেপ্তারের গল্প

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ

ঋণসংকটের সমাধানে জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ার আহ্বান

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কি চলতি মাসেই

শিক্ষামন্ত্রীকে নিজ এলাকায় পেয়ে যে দাবি জানালেন নওগাঁর এমপি