ই-পেপার শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

এই সম্মানের কথা মৃত্যু পর্যন্ত মনে থাকবে: আনোয়ারা

আমার বার্তা অনলাইন:
১৫ জুলাই ২০২৫, ১৬:০৭

বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে মমতাময়ী মায়ের চরিত্রে বারবার হৃদয়ে স্থান করে নেওয়া কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগম কথা বলতে গিয়ে আবেগে ভেসে গেলেন। দীর্ঘ অভিনয়জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। চোখের জলে একে একে শোনান নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের গল্প।

১৪ জুলাই, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এমনই এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। অনুষ্ঠান শুরুতেই গুণী এই শিল্পীকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় বাচসাসের পক্ষ থেকে। তখনই কণ্ঠ রুদ্ধ হয়ে আসে তার-চোখ ভিজে ওঠে আবেগের জলে।

আনোয়ারা বলেন, ‘বাচসাস আমার অনেক আপন। বহুদিনের সম্পর্ক। আমি বাচসাসকে ভালোবাসি, শ্রদ্ধা করি। আজকের এই চোখের জল গ্লিসারিনের নয়, এটি সম্মান ও ভালোবাসার প্রতিফলন। এই যে সম্মান পেয়েছি, তা আমি মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবো।’

মগবাজারস্থ বাচসাস কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই আয়োজনে ‘মিট দ্য প্রেস’-এর প্রথম পর্ব, যা সহায়তা করে ওটিটি প্ল্যাটফর্ম দোয়েল। সভাপতিত্ব করেন বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ। তিনি বলেন, "বাচসাস এবারই প্রথমবারের মতো ‘মিট দ্য প্রেস’-এর আয়োজন করলো। আর এই যাত্রার শুরুটা আনোয়ারার মতো এক জীবন্ত কিংবদন্তিকে দিয়ে করতে পারা আমাদের জন্য গর্বের। নিয়মিতই চলচ্চিত্র, টিভি ও সংগীতের তারকাদের নিয়ে এই আয়োজন করা হবে।"

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাচসাস সম্পাদক রাহাত সাইফুল। তিনি বলেন, ‘আনোয়ারা মা শুধু একজন অভিনেত্রী নন, তিনি আমাদের চলচ্চিত্র ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। তার চোখের জল ছিল আমাদের প্রতি ভালোবাসা ও সম্মানের বহিঃপ্রকাশ। এই আবেগই আমাদের ভবিষ্যৎ পথচলার অনুপ্রেরণা হয়ে থাকবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আনোয়ারার কন্যা, জনপ্রিয় চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। পাশাপাশি উপস্থিত ছিলেন বাচসাস সহ-সভাপতি লিটন রহমান, সালাম মাহমুদ, অর্থ সম্পাদক রুহুল সাখাওয়াত, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য হাফিজ রহমান, পান্থ আফজাল, নিয়াজ মোর্শেদ শুভ এবং দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্বে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন আনোয়ারা বেগম। তুলে ধরেন তার মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশনের দীর্ঘ অভিনয়-অভিজ্ঞতার কথা; জানান ব্যক্তিজীবনের নানা আলো-অন্ধকারের গল্প।

উল্লেখ্য, ৬০০-এরও বেশি চলচ্চিত্রে অভিনয় করা এই গুণী শিল্পী চারবার বাচসাস পুরস্কার অর্জন করেছেন। ‌**‘মা’ (১৯৭৭), ‘গোলাপী এখন ট্রেনে’ (১৯৭৮), ‘কসাই’ (১৯৮০)** এবং ‘লাল কাজল’ (১৯৮২)—এই ছবিগুলোর জন্য তিনি সম্মানিত হন।

আমার বার্তা/এমই

মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন প্রখ্যাত শিল্পী বশির আহমেদ

দেশের সংগীত ও চলচ্চিত্র অঙ্গনে কালজয়ী অবদান রাখায় উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী বশির আহমেদকে (মরণোত্তর) ‘স্বাধীনতা

৭ এপ্রিল বগুড়ার মমো ইনে টিএমএসএস-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস

সঙ্গীত নিয়ে দক্ষিণ এশিয়ার সর্ব বৃহৎ আয়োজন ২০তম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস্ ২০২৫ এর

মেহজাবীনের এমন মারকুটে রূপ আগে দেখেনি দর্শক

আসছে ঈদে ওটিটি প্ল্যাটফর্ম চরকি নিয়ে আসছে তাদের নতুন অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’। গত বুধবার দুপুরে

চলচ্চিত্রের ‘পিচ’ নিয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও লেখালিখির কর্মশালা

বর্তমান সময়ে বৈশ্বিক ও জাতীয় পর্যায়ে চলচ্চিত্র নির্মাণের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হলো 'পিচ' বা 'পিচ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মানি গেম’: ইরানের সস্তা ড্রোন বনাম আমেরিকার দামি মিসাইল

বাগেরহাটে ব্যাংকের ভোল্ট থেকে অন্তত ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ

প্রবাসীবান্ধব সেবা নিশ্চিতে বেবিচককে কঠোর নির্দেশ মন্ত্রী-প্রতিমন্ত্রীর

‘হিরোশিমা’র চেয়েও শক্তিশালী পারমাণবিক বোমা ইরানে ছুড়বেন ট্রাম্প?

সংসদে রাষ্ট্রপতির ভাষণে যা থাকবে জানালেন তথ্যমন্ত্রী

গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতি পাচ্ছেন খালেদা জিয়া

প্রেমের টানে চীনের যুবক ঘাটাইল 

রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে

স্বাধীনতা পদক পাচ্ছেন লিনু, নিউজিল্যান্ড থেকে উচ্ছ্বাস প্রকাশ

দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ-জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠায় ক্যাবের ১৩ দফা দাবি

রিকশাচালকদের মারামারি থামাতে গিয়ে যুবদল নেতা নিহত

ইরান বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে: মামুনুল হক

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

আজারবাইজানে ইরানের ড্রোন হামলা, দুই বেসামরিক নাগরিক আহত

পোশাক খাতকে ‘ইনোভেশন নেশন’ রূপান্তরে বিজিএমইএ-বিবিএফের চুক্তি

ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই: রবিউল আলম

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

আগামী নির্বাচনে আরও অধিক নারী প্রার্থী দেখতে পারব: মতিউর রহমান