ই-পেপার শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

কলাপাড়ায় প্রবাসী নারীর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

আমার বার্তা অনলাইন:
১৮ মে ২০২৬, ১২:২৬

পটুয়াখালীর কলাপাড়ায় মরিয়ম বেগম (৩৮) নামের এক সৌদি প্রবাসী নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন তার স্বামী নাসির সিকদার।

সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের দারোগারতবক এলাকার নিজ বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই সন্তানের জননী মরিয়ম বেগম দীর্ঘ প্রায় আট বছর সৌদি আরবে অবস্থান করছিলেন। আট দিন আগে তিনি দেশে ফিরে নিজ বাড়িতে আসেন। এরপর থেকেই স্বামী নাসির সিকদারের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি চলছিল।

স্থানীয় বাসিন্দারা বলেন, রোববার সন্ধ্যার পর নাসির তার স্ত্রীর কাছে টাকা দাবি করলে মরিয়ম টাকা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাতে স্বামী-স্ত্রী একই ঘরে অবস্থান করেন।

ভোররাতে নাসির তার শ্বশুর জালাল গাজীকে ফোন করে বলেন, মরিয়ম আত্মহত্যা করেছে।

এরপর তিনি পালিয়ে যান। সকালে এলাকাবাসী বাড়িতে গিয়ে আঙিনায় মরিয়মের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।

ফেসবুকে লাইভ চলাকালে যুবকের আত্মহত্যা

বাগেরহাটের মোরেলগঞ্জে হৃদয় ওরফে লিমন মোল্লা (২৬) নামের এক যুবক ফেসবুকে লাইভে এসে গলায় ফাঁস

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মা-ছেলেসহ সিএনজিচালিত অটোরকিশার তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৫ জুন)

বৃদ্ধকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেললাইনে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধকে ট্রেনের নিচে কাটা পড়ার হাত থেকে বাঁচাতে গিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীর

দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে যে প্রতিশ্রুতি দিলেন মিয়ানমারের প্রেসিডেন্ট

বিশ্বকাপের ম্যাচ দেখাবে দেশের তিন চ্যানেল

ভ্যাট রিটার্নে আসছে বড় পরিবর্তন

ঈদ শেষে বাজারে অস্বস্তি ছড়াচ্ছে সবজির দাম

অনিরাপদ খাদ্যে বছরে ১৫ লাখ প্রাণহানি, অসুস্থ ৮৬ কোটি

ফেসবুকে লাইভ চলাকালে যুবকের আত্মহত্যা

গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮

প্রতিরক্ষা শিল্পে পদক্ষেপ নেওয়ার বার্তা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

পুরোনো স্মার্টফোন বিক্রি করার আগে যেসব কাজ না করলে বিপদ

তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস

বৃদ্ধকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

শ্রীলঙ্কায় বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ১২

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল পাবলিক রাখার নির্দেশ

বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে ঢাকা-আঙ্কারার বৈঠ‌ক

মেঘনা টোলপ্লাজায় লরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত ৫ যানবাহন, আহত ৬

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনায় জোর দিলেন রাষ্ট্রপতি

ইরান যুদ্ধ : ট্রাম্পকে আটকাতে মার্কিন পার্লামেন্টে রেজল্যুশন পাস