ই-পেপার শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

গাজীপুরে আলোচিত ৫ খুন: পদ্মা নদী থেকে সেই ফোরকানে মরদেহ উদ্ধার

আমার বার্তা অনলাইন:
১৪ মে ২০২৬, ১৬:০৩
ফোরকান মিয়া। ছবি : সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় আলোচিত ৫ খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত ফোরকান মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে স্ত্রী, তিন মেয়ে ও শ্যালকসহ পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনায় সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১৪ মে) পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন সন্তান ও শ্যালকসহ একই পরিবারের পাঁচজনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত ফোরকান মিয়াকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গত শনিবার (০৯ মে) সন্ধ্যায় নিহত শারমিন খানমের বাবা মো. সাহাদৎ মোল্লা কাপাসিয়া থানায় মামলাটি দায়ের করেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকার একটি ভাড়া বাসায় এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন ফোরকানের স্ত্রী শারমিন খানম (৩৫), তাদের তিন মেয়ে মিম (১৪), মারিয়া (৮), ফারিয়া (২) এবং শ্যালক রসুল মিয়া (১৮)।

স্থানীয় সূত্র ও পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত ফোরকান পরিবারের সদস্যদের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাওয়ানোর পর গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে একে একে তাদের হত্যা করে পালিয়ে যায়।

শনিবার সকালে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

আমার বার্তা/এমই

ফেসবুকে লাইভ চলাকালে যুবকের আত্মহত্যা

বাগেরহাটের মোরেলগঞ্জে হৃদয় ওরফে লিমন মোল্লা (২৬) নামের এক যুবক ফেসবুকে লাইভে এসে গলায় ফাঁস

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মা-ছেলেসহ সিএনজিচালিত অটোরকিশার তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৫ জুন)

বৃদ্ধকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেললাইনে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধকে ট্রেনের নিচে কাটা পড়ার হাত থেকে বাঁচাতে গিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীর

দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে যে প্রতিশ্রুতি দিলেন মিয়ানমারের প্রেসিডেন্ট

বিশ্বকাপের ম্যাচ দেখাবে দেশের তিন চ্যানেল

ভ্যাট রিটার্নে আসছে বড় পরিবর্তন

ঈদ শেষে বাজারে অস্বস্তি ছড়াচ্ছে সবজির দাম

অনিরাপদ খাদ্যে বছরে ১৫ লাখ প্রাণহানি, অসুস্থ ৮৬ কোটি

ফেসবুকে লাইভ চলাকালে যুবকের আত্মহত্যা

গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮

প্রতিরক্ষা শিল্পে পদক্ষেপ নেওয়ার বার্তা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, কোনো হতাহতের ঘটনা ঘটেনি

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

পুরোনো স্মার্টফোন বিক্রি করার আগে যেসব কাজ না করলে বিপদ

তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস

বৃদ্ধকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

শ্রীলঙ্কায় বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ১২

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল পাবলিক রাখার নির্দেশ

বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে ঢাকা-আঙ্কারার বৈঠ‌ক

মেঘনা টোলপ্লাজায় লরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত ৫ যানবাহন, আহত ৬

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনায় জোর দিলেন রাষ্ট্রপতি

ইরান যুদ্ধ : ট্রাম্পকে আটকাতে মার্কিন পার্লামেন্টে রেজল্যুশন পাস