ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

নোয়াখালীতে মোটরসাইকেলে পিকআপের ধাক্কা, দুই বন্ধু নিহত

আমার বার্তা অনলাইন
১৬ জানুয়ারি ২০২৬, ১৪:০১

নোয়াখালীর মাইজদীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনগত রাত ১টায় মাইজদী বাজার কেরানি মসজিদ সংলগ্ন প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উমেশ কুমার ভৌমিকের ছেলে অভি দেব নাথ (২৪) ও একই এলাকার কানু চন্দ্র শীলের ছেলে হৃদয় চন্দ্র শীল (২২)।

নিহত হৃদয় চন্দ্র শীল মাইজদী মফিজ প্লাজায় বেস্ট ইলেকট্রনিক কর্মরত ছিলেন এবং অভি দেব নাথ চন্দ্রগঞ্জে একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাতে দুই বন্ধু মোটরসাইকেলে করে চৌমুহনী চৌরাস্তা থেকে বিনোদপুর এলাকার দিকে যাচ্ছিলেন। পথে মাইজদী কেরানিবাড়ি মসজিদ সংলগ্ন সড়কে ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এ সময় ঘটনাস্থলে অভির মৃত্যু হয়। হৃদয়কে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ২৫০ বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।

সুধারাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাদের স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমার বার্তা/এল/এমই

কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

কুমিল্লার মুরাদনগরে নগদ ২ লাখ টাকাসহ মাওলানা হাবীবুর রহমান হেলালী নামের এক জামায়াত নেতাকে আটক

ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীতে একটি ভোট কেন্দ্রের সামনে ক্ষেত থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার

চট্টগ্রামের ৪ জেলার ২০ আসনে মাঠে থাকবে র‍্যাবের ৫০ টহল দল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে চট্টগ্রামে আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা কার্যক্রম

নির্বাচনী দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিজাইডিং অফিসার নিহত

শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করতে আসার পথে সড়ক দুর্ঘটনায় এক সহকারী প্রিজাইডিং
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০ লাখ নয়, বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই: ইসি

কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

দুই সুপার ওভারের তুমুল রোমাঞ্চে আফগানিস্তানকে হারালো দক্ষিণ আফ্রিকা

শর্তসাপেক্ষে পদোন্নতি পেলেন ৭৬৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা

নির্বাচন পর্যবেক্ষণে দেশে ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

অর্ধকোটি টাকাসহ আটক জামায়াত নেতাকে হাসপাতালে ভর্তি

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ

নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করবে বিজিবি: মহাপরিচালক

চট্টগ্রামের ৪ জেলার ২০ আসনে মাঠে থাকবে র‍্যাবের ৫০ টহল দল

কমিটমেন্ট ফোকাসে রেখেই কাজ করছি, ভয়ের কিছু নেই: সিইসি

৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ

নির্বাচনী দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিজাইডিং অফিসার নিহত

ভয়ভীতি ছাড়া ভোটারদের অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

নতুন মন্ত্রিসভার শপথ পর্যন্ত পদে থাকছেন বর্তমান উপদেষ্টারা

একটি বাংলাদেশ আমি জাগ্রত জনতার

ভোটের ছুটিতে ঘরমুখো মানুষ আরিচা ও পাটুরিয়া ঘাটে উপচে পড়া ভীড়

ভোটের দিন থেকে ভবিষ্যতের পথে: গণতন্ত্র ও কৃষিনির্ভর টেকসই উন্নয়নের অঙ্গীকার

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের ব্যবসার টাকা, নির্বাচন সংশ্লিষ্ট নয়

প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ