ই-পেপার সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

অবৈধ বাসস্ট্যান্ড অপসারণের দাবিতে জবিসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সমাবেশ

জবি প্রতিনিধি:
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১১

রাজধানীর পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও বাহাদুর শাহ পার্ক সংলগ্ন এলাকা থেকে অবৈধ দোকানপাট, লেগুনা ও বাসস্ট্যান্ড অপসারণের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় ও অত্র এলাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (জবিশিস) আয়োজনে সদরঘাট এলাকার বাহাদুর শাহ পার্কে এ কর্মসূচি পালন করেন তারা।

সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ড. মো. আযম খান সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন কর্মসূচি পরিচালনা করেন।

সমাবেশে বক্তারা বলেন, এটি বহু শিক্ষা প্রতিষ্ঠানসম্বলিত ঐতিহ্যবাহী এলাকা। এখানে শিক্ষার পরিবেশ বজায় রাখা না গেলে শিক্ষার্থীরা বিকশিত হতে পারবে না। তাই পারস্পরিক সহযোগিতা বজায় রেখে রায়সাহেববাজার থেকে এই এলাকায় কোনো বাস বা লেগুনা প্রবেশ করতে দেওয়া হবে না। আমরা কর্মসূচি শেষে অংশগ্রহণকারীদের স্বাক্ষরিত দাবিসম্বলিত একটি স্মারকলিপি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনার বরাবর প্রদান করবো।

সমাবেশে অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন বলেন, "রায়সাহেববাজার থেকে আর কোনো বাস বা লেগুনা এই এলাকায় প্রবেশ করবে না। পরীক্ষামূলকভাবে চালু থাকা লেগুনা ও বাসস্ট্যান্ড অপসারণ এখন থেকেই স্থায়ীভাবে কার্যকর করতে হবে। এছাড়া আগামী দুই ঘণ্টার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বাহাদুর শাহ পার্ক সংলগ্ন এলাকা থেকে শুরু করে কবি নজরুল সরকারি কলেজ হয়ে সোহরাওয়ার্দী কলেজ পর্যন্ত সব অবৈধ দোকানপাট অপসারণ করতে হবে।

বাহাদুর শাহ সড়কের এই চত্বরকে ‘বিশ্বজিৎ চত্বর’ হিসেবে ঘোষণা দিয়ে তিনি বলেন, বিশ্বজিৎ হলো ফ্যাসিবাদবিরোধী এক ঐতিহাসিক মাইলফলকের নাম। আর এই চত্বরকে ঘিরেই পুরান ঢাকা ও জবির সকল ধরণের আন্দোলন ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হবে।

তিনি আরও বলেন, পরিবহন ও দোকানপাটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা আমাদের শত্রু নন। তাদের অনেকের সন্তান বর্তমানে এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বা ভবিষ্যতে অধ্যয়ন করবে। সুতরাং একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ তৈরিতে তাদেরও দায়িত্ব রয়েছে। আমরা এসব অবৈধ দোকানপাট, লেগুনা ও বাসস্ট্যান্ড অপসারণের মধ্য দিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর ও নৈতিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, এই পরিবহনগুলো নিরাপত্তার জন্য চরম সংকট তৈরি করছে। গত এক বছর ধরে শিক্ষার্থীদের সঙ্গে ধারাবাহিকভাবে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এ পরিস্থিতি আর চলতে দেওয়া যায় না। আমাদের দাবি এবং সবার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আজ থেকে রায়সাহেববাজার থেকে কোনো গাড়ি চূড়ান্তভাবে এই এলাকায় প্রবেশ করবে না। যদি কোনো গাড়ি ঢুকে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তার দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে না।

সমাবেশে আরও বক্তব্য প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান বাংলা বাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হিড ইন্টারন্যাশনাল স্কুল, সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ, পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, কলেজিয়েট স্কুল, ঢাকা আইনজীবী সমিতি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন, সাংবাদিক সংগঠন এবং শিক্ষার্থী প্রতিনিধিরাও বক্তব্য প্রদান করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, দপ্তরের পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী এবং পাশ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে পদদলিত

রামপুরায় সিএনজির ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

আজ (মঙ্গলবার) বেলা পৌনে ১১টার দিকে ঢামেকের জরুরি বিভাগে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসাধীন

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিদেশি পিস্তল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, পেট্রোল বোমা ও মাদক

পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৪

ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। গ্রেফতাররা হলেন- মো.
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু