ই-পেপার শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

অঙ্গীকারে থাকছে সাংবিধানিক ও আইনি সুরক্ষার নিশ্চয়তা

আমার বার্তা অনলাইন
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭

দুই ধাপের ভাষা ও শব্দগত পরিবর্তনের মাধ্যমে জুলাই সনদ চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে ৭ দফার অঙ্গীকারনামা জুড়ে দেওয়া হয়েছে, যাতে জুলাই সনদকে সংবিধানে তফসিল হিসেবে বা যথোপযুক্তভাবে সংযুক্ত করা, সনদের বৈধতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না এবং বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিতের কথা বলা হয়েছে।

জুলাই সনদ তৈরি করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই ধাপের সংলাপ শেষ হয় গত ৩১ জুলাই। ২৯ জুলাই রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়ার নমুনা দেওয়া হয়। সেখানে সনদের পটভূমির পাশাপাশি বাস্তবায়নের ৭ দফা অঙ্গীকারনামা দেওয়া হয়। যেখানে বলা হয়, নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের দুই বছরের মধ্যে সনদ বাস্তবায়ন করবে। কিন্তু এ নিয়ে আপত্তি তোলে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) অধিকাংশ দল।

এরপর ১৬ আগস্ট দলগুলোর কাছে জুলাই সনদের চূড়ান্ত সমন্বিত খসড়া পাঠানো হয়। সেখানে পটভূমির সঙ্গে দুই ধাপের সংলাপে ঐকমত্য হওয়া ৮৪টি সুপারিশ ও বাস্তবায়নের ৮ দফা অঙ্গীকারনামা রাখা হয়। সনদকে সংবিধানের ওপরে স্থান দেওয়ার পাশাপাশি সনদের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না বলে উল্লেখ করা হয় এতে। এবার বিএনপিসহ বেশির ভাগ রাজনৈতিক দল বিষয়টি নিয়ে আপত্তি তোলে।

দলগুলোর আপত্তির মুখে কমিশনের পক্ষ থেকে বলা হয়, চূড়ান্ত সনদে অঙ্গীকারনামায় ভাষা ও শব্দগত পরিবর্তন করা হবে। একই সঙ্গে চূড়ান্ত সনদের সঙ্গে জুলাই সনদের সাংবিধানিক বিষয়গুলো বাস্তবায়নের রূপরেখাও দলগুলোকে দেওয়া হবে। এ ছাড়া জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি ঠিক করতে বিশেষজ্ঞদের সঙ্গে একাধিক বৈঠক করে কমিশন। নানা আলাপ-আলোচনার পর সর্বশেষ সিদ্ধান্ত হয়—সাংবিধানিক বিষয়গুলো বিশেষ সংবিধান বা সাংবিধানিক সংস্কার সভার মাধ্যমে বাস্তবায়ন করা হবে। বাকিগুলো অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করবে সরকার।

জাতীয় ঐকমত্য কমিশন সূত্রে জানা গেছে, জুলাই সনদের খসড়ার ওপর রাজনৈতিক দলগুলোর দেওয়া মতামতের ভিত্তিতে চূড়ান্ত সনদ তৈরি করা হয়েছে। এতে জুলাই সনদের পটভূমির পাশাপাশি রাজনৈতিক ঐকমত্য হওয়া বিষয়গুলোকে দুভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের বিষয়, দ্বিতীয় ভাগে অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে সংস্কারের বিষয়গুলো রাখা হয়েছে। সনদের সর্বশেষ অংশে ৭ দফা অঙ্গীকারনামা রাখা হয়েছে। কমিশন এতে আর পরিবর্তন করবে না।

সূত্রে জানা গেছে, ঐকমত্য হওয়া ৮৪টি বিষয়ের ৪৩টি প্রস্তাব রাখা হয়েছে সংবিধান সংশোধন অংশে। যার প্রথম ছয়টি রাষ্ট্রভাষা, নাগরিকত্ব ও সংবিধান এবং পরের তিনটিতে রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিষয়ে উল্লেখ আছে। এ ছাড়া ১০ থেকে ১৩ নম্বর প্রস্তাবে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব, রাষ্ট্রপতির অভিশংসন এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিষয়ে বলা আছে।

চূড়ান্ত সনদের ১৪ ও ১৫ নম্বর প্রস্তাবে প্রধানমন্ত্রীর মেয়াদ ও একাধিক পদে থাকার বিধান ঠিক করে দেওয়া হয়েছে। ১৬ নম্বর প্রস্তাবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, ১৭-২৫ নম্বরে আইনসভা, ২৬-৩৩ নম্বরে বিচার বিভাগ, ৩৪ নম্বরে নির্বাচন কমিশন, ৩৫-৩৭ নম্বরে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ, ৩৮-৩৯ নম্বরে দুর্নীতি দমন কমিশন, ৪০-৪৩ নম্বর সুপারিশে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে। এসব সুপারিশের সঙ্গে কোন কোন দল আপত্তি বা নোট অব ডিসেন্ট দিয়েছে, সেটা উল্লেখ করা হয়েছে।

৪৪ থেকে ৮৪ নম্বর সুপারিশগুলো অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারবে বলে মনে করে কমিশন, যার প্রথমটি সংসদের কমিটি ও সদস্যদের অধিকার নির্ধারণের আইন এবং পরেরটি নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ আইন। সনদের ৪৬ থেকে ৫৮ নম্বর সুপারিশে বিচার বিভাগ, ৫৯-৬০ নম্বরে জনপ্রশাসন, ৬১-৭৫ নম্বরে দুর্নীতি দমন কমিশন, ৭৬-৮১ নম্বরে জনপ্রশাসন কমিশন এবং বাকি তিনটি দুর্নীতি দমনসংক্রান্ত সুপারিশ উল্লেখ করা হয়েছে।

চূড়ান্ত খসড়ায় জুলাই সনদের অঙ্গীকারনামায় ৮ দফার থাকলে চূড়ান্ত জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদ বাস্তবায়নে ৭ দফা অঙ্গীকারনামা নেওয়া হবে।

তবে সনদটি এখনো রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়নি। কমিশনের সূত্র জানিয়েছে, বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর সনদ ও সেই প্রক্রিয়া একসঙ্গে পাঠানো হবে। বাস্তবায়নের বিষয়ে আলাদা এক পাতায় সুপারিশ দলগুলোর কাছে দেওয়া হবে। সেখানে গণভোট, বিশেষ সংবিধান/সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ ও নির্বাহী আদেশে বাস্তবায়নের পরামর্শ থাকবে।

এদিকে জুলাই সনদ বাস্তবায়নের উপায় ঠিক করতে বৃহস্পতিবার রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ করবে কমিশন। যদিও এর আগে বিএনপি, জামায়াত, এনসিপিসহ ২৮টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে একাধিক অনানুষ্ঠানিক বৈঠক করে কমিশন। সেখানে বাস্তবায়নের পদ্ধতি ঠিক করতে পারেনি দলগুলো।

আমার বার্তা/জেএইচ

সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর ঢাকাসহ সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২ মে) মন্ত্রী দুপুরে

দেশে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: সিলেটে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহরকেন্দ্রিক কিছুটা স্বাস্থ্যসেবা থাকলেও এখনো আমরা সেভাবে গ্রামে তা পৌঁছে দিতে

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার

সংরক্ষিত নারী আসনের জন্য মনোনীত সংসদ সদস্যদের শপথ রোববার (৩ মে) অনুষ্ঠিত হবে। শনিবার (২ মে)

গোয়েন্দা তৎপরতা বাড়াতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমন্বয় কমিটি

দেশের সামাজিক স্থিতিশীলতা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১১ সদস্যের ‘জাতীয় সমন্বয় কমিটি’ গঠন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: সিলেটে প্রধানমন্ত্রী

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার

গোয়েন্দা তৎপরতা বাড়াতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমন্বয় কমিটি

পাম্পে ভোগান্তির জন্য তেল সরবরাহকারী কোম্পানিগুলোকে দুষলেন জ্বালানিমন্ত্রী

রাজধানীতে আগের মতো শীর্ষ সন্ত্রাসী নেই, দাবি ডিএমপি কমিশনারের

বন্যার কারণে ১২ দিন আগেই ধান-চাল সংগ্রহ শুরু করছে সরকার 

ত্রুটি সারিয়ে উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

মানুষকে দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু: প্রধানমন্ত্রী

জলাবদ্ধতা রোধ ও পানি সংরক্ষণে খাল খনন কর্মসূচি: প্রধানমন্ত্রী

টিএসসিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২ জন

দ্রুত সময়ের মধ্যে সিলেটের আইটি পার্ক চালু হবে: তারেক রহমান

সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ

নেত্রকোণায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জন

ভারত থেকে গরু আমদানির অনুমতিপত্রটি ভুয়া: প্রাণিসম্পদ মন্ত্রণালয়

সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন নিমার্ণ প্রকল্প

ভ্যাপসা গরমে শরীর হবে এসির মতো ঠান্ডা, এই খাবারগুলোই মহৌষধ

সারাদেশের নিম্ন আদালত মনিটরিংয়ে হাইকোর্টের ১৩ বিচারপতি

ভাড়া বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

সংসদের প্রথম অধিবেশনের যে আটটি বিষয় সবচেয়ে আলোচিত