ই-পেপার শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

সম্ভাবনার নতুন বার্তা নিয়ে আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

আমার বার্তা অনলাইন
০২ মে ২০২৬, ০৯:৪০

নতুন সম্ভাবনা ও উন্নয়নের বার্তা নিয়ে আজ সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সিলেট সফর। এই সফরকে ঘিরে ক্রীড়া, উন্নয়ন ও ঐতিহ্যের সমন্বয়ে সাজছে পুরো অঞ্চল, তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

প্রধানমন্ত্রীর এই সফরের অন্যতম আকর্ষণ হচ্ছে নতুন প্রজন্মের জন্য বিশেষ ক্রীড়া উদ্যোগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন। শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। এতে ফুটবল, ক্রিকেট, কাবাডিসহ মোট আটটি খেলায় অংশগ্রহণের সুযোগ পাবে দেশের তরুণরা।

সিলেটের ক্রীড়া কর্মকর্তা মো. নূর হোসেন জানান, বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে ক্রীড়াবিদ, কোচ, সংগঠক ও সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে।

সফরের অংশ হিসেবে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন সরকারপ্রধান। এর মধ্যে সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্প এবং কান্দিগাঁও এলাকায় বাসিয়া খাল খনন কার্যক্রম উল্লেখযোগ্য।

সিলেটে পৌঁছে প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেবেন। দরগাহর খাদেম সামুন মাহমুদ খান জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আগমনে তারা আনন্দিত।

এদিকে, সফরকে ঘিরে রাজনৈতিক নেতাকর্মীদের মাঝেও ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের চলাচলে যেন ভোগান্তি না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সিলেটে নতুন উদ্দীপনা ও প্রত্যাশার সঞ্চার হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প

ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় অন্তর্বর্তী সরকার

উন্মুক্ত দরপত্র পদ্ধতির কারণে সরবরাহে দেরি হওয়ায় বাংলাদেশে থমকে যায় টিকাদান কর্মসূচি। এতে বাংলাদেশে হামের

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  এক দিনের সফরে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ৯ টা ২০

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর আলী

প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালুর চূড়ায় উঠেছেন পর্বতারোহী বাবর আলী। শনিবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ বাংলাদেশি হজযাত্রী

সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় অন্তর্বর্তী সরকার

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর আলী

পিরোজপুরে তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার

হুনাইনের বীরত্বে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে পিএসএলের ফাইনালে হায়দরাবাদ

ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সামাজিক সংহতি ও ঐক্যের কেন্দ্রবিন্দু হতে পারে: নাহিদ

মধ্যপ্রাচ্যের মিত্রদের জন্য ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে ২৩ পদেই জয়ী বিএনপিপন্থি প্যানেল

বৃষ্টির মরদেহ শনাক্ত করলো ফ্লোরিডা পুলিশ

ইরানে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণ, নিহত ১৪

দেশের ২০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে ইরান

সম্ভাবনার নতুন বার্তা নিয়ে আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড

যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনার টেবিলে বসতে পারে ইরান

২ মে ঘটে যাওয়া নানান ঘটনা

প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশ

মমেক হাসপাতালে হাম উপসর্গে নিয়ে আরও ২ শিশুর মৃত্যু