ই-পেপার মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

জবিতে এই প্রথম বার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টেডএক্স’ এর প্রদর্শনী

আমার বার্তা অনলাইন:
২৯ অক্টোবর ২০২৫, ১২:৪২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথম বারেরমতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টেডএক্স’ এর প্রদর্শনী।

আগামী বুধবার (১৩ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে সূত্রাপুরের জহির রায়হান কালচারাল সেন্টারে চলবে এই আয়োজন।

আয়োজকরা জানান, বিশ্বব্যাপী নতুন চিন্তা, উদ্ভাবন ও অনুপ্রেরণার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গড়ে ওঠা TEDx এবার আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। মূল TED ফাউন্ডেশনের অনুমোদনে আয়োজিত এই স্বাধীন প্ল্যাটফর্মটি স্থানীয় পর্যায়ে ‘ideas worth spreading’ নীতিতে কাজ করে। TEDx একটি স্বাধীনভাবে পরিচালিত অলাভজনক প্রতিষ্ঠান। যা মূল TED ফাউন্ডেশনের অনুমোদনপ্রাপ্ত হলেও কোনো ধরনের অর্থায়ন বা আর্থিক সহায়তা TED থেকে প্রদান করা হয় না। আয়োজক দলকে নিজস্ব উদ্যোগ ও স্পনসরশিপের মাধ্যমে ইভেন্ট সম্পন্ন করতে হয়।

শিক্ষার্থীরা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বারেরমতো অনুষ্ঠিত হতে যাচ্ছে TED-এর ইভেন্ট। এই আন্তর্জাতিক মানের আয়োজনটি পরিচালনা করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্বব্যাপী TEDx ইভেন্টগুলো দেখিয়ে দিয়েছে সামাজিক, সাংস্কৃতিক ও প্রযুক্তিগত ক্ষেত্রের নতুন ধারণাগুলো ভবিষ্যতে সার্বিকভাবে প্রভাব ফেলতে সক্ষম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে TEDx আয়োজন হলে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল চিন্তা, উদ্ভাবন ও নেতৃত্ব গঠন সহজ হবে।

আয়োজকরা আরও বলেন, এবারের থিম ‘Rewired Perspective’, যার লক্ষ্য নতুন দৃষ্টিভঙ্গিতে চিন্তা ও ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা জাগানো। ইভেন্টে অংশ নেবেন ১০ থেকে ১২ জন বক্তা। যারা প্রযুক্তি, সামাজিক উদ্যোগ, উদ্যোক্তা, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন। তারা নিজেদের অভিজ্ঞতা, সাফল্যের গল্প এবং ভাবনার দিকগুলো শেয়ার করবেন অনুষ্ঠানে।

TEDx JagannathUniversity ইতিমধ্যে এক বছরের জন্য আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশন অনুমোদন পেয়েছে। এই সময়ের মধ্যে সব নিয়ম মেনে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হবে। ইভেন্টটির পরিচালনায় ২০ জন অর্গানাইজিং মেম্বার এবং ৩০ জন ভলান্টিয়ার কাজ করছে। ইভেন্টের অ্যাডভাইজার প্যানেল গঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অভিজ্ঞ ব্যক্তিবর্গের সমন্বয়ে। যারা সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে রয়েছেন।

টিকেট ক্রয় সম্পর্কে জানতে চাইলে আয়োজকরা বলেন, আজ বুধবার (২৯ অক্টোবর) থেকে ক্যাম্পাসে টিকিট বিক্রয় বুথ বসানো হবে। পাশাপাশি ওয়েবসাইট থেকেও টিকিট ক্রয় করা যাবে। অংশগ্রহণকারীদের জন্য থাকছে দুটি টিকিট ক্যাটাগরি, প্রিমিয়াম টিকিট (মূল্য ১১৯০ টাকা) এবং জেনারেল টিকিট (মূল্য ৭৯০ টাকা)। আয়োজনে থাকছে আকর্ষণীয় ইভেন্ট ম্যাগাজিন এবং অংশগ্রহণকারীদের জন্য বিশেষ গিফট প্যাক।

আয়োজক কমিটি আরও জানায়, ইভেন্টের স্পন্সর ও সহযোগী সংস্থা হিসেবে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ভেন্যু পার্টনার), ATN বাংলা (মিডিয়া পার্টনার) এবং ইনফোগ্রাম (সোশ্যাল মিডিয়া পার্টনার)। আয়োজক দল হিসেবে থাকছে TEDx Jagannath University অর্গানাইজিং কমিটি এবং কিউরেটর: IEEE Jagannath University, Student Branch।

উল্লেখ্য, ইভেন্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য, স্পিকারদের জীবনবৃত্তান্ত, রেজিস্ট্রেশন ফর্ম এবং সিডিউল পাওয়া যাবে TEDx Jagannath University-এর অফিসিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে www.tedxjnu.com-এ। এই আয়োজনের লক্ষ্য হচ্ছে তরুণ প্রজন্মের মধ্যে নতুন চিন্তা, ইতিবাচক মনোভাব ও পরিবর্তনের শক্তি জাগিয়ে তোলা যাতে তারা ভবিষ্যৎ গঠনে অনুপ্রেরণা পায়।

আমার বার্তা/এল/এমই

খালেদা জিয়ার জানাজায় ডাকসুর পক্ষ থেকে ১০টি বাসের ব্যবস্থা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ করতে ডাকসুর

জকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণার পর বিক্ষোভে উত্তাল

জকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও দ্রুত

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।  আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু