ই-পেপার শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

চাকসু নির্বাচন: শেষ দিনে মনোনয়ন ফরম সংগ্রহের হিড়িক

আমার বার্তা অনলাইন:
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৭
চাকসু নির্বাচনকে সামনে রেখে চলছে মনোনয়ন ফরম বিতরণের কাজ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণের শেষ দিনে নির্বাচন কমিশন কার্যালয়ে ভিড় দেখা গেছে। শেষ দিনে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন প্রার্থীরা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে ভিড় করছেন বিভিন্ন সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা। সকাল থেকে প্রার্থীদের উপস্থিতি ও সমর্থকদের আনাগোনায় ক্যাম্পাসে তৈরি হয়ে নির্বাচনী আমেজ। সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত কেন্দ্রীয় সংসদে দেড় শর বেশি মনোনয়ন ফরম বিতরণ হয়েছে। এ ছাড়া ছাত্র ও ছাত্রী হল মিলে প্রায় দুই শর কাছাকাছি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শেষ দিনে প্রত্যাশিত সংখ্যক প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। জমাদানের শেষ সময় পর্যন্ত ভিড় সামলাতে বাড়তি দায়িত্ব পালন করছেন নিরাপত্তাকর্মীরা।

গতকাল বিচ্ছিন্নভাবে মনোনয়ন নিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। আজও কিছু নেতা-কর্মী মনোনয়ন নিয়েছেন। শীর্ষ পদপ্রত্যাশী ছাত্রদলের এক নেতা বলেন, ‘আমরা আলাদাভাবে এখন মনোনয়ন নিচ্ছি। দ্রুতই প্যানেল ঘোষণা করা হবে।

অন্যদিকে ছাত্রশিবিরের দু-একজন প্রার্থীকে মনোনয়ন নিতে দেখা গেছে। দুপুরে তাঁরা একসঙ্গে মনোনয়ন নিতে পারেন বলে জানা গেছে। এ ছাড়া বাম সংগঠনের নেতা-কর্মীরা নিজেদের মতো মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। আজ অথবা কালকের মধ্যে কয়েকটি প্যানেল ঘোষণা হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। প্রার্থীদের পক্ষে তাঁদের সমর্থকেরা নিজেদের প্যানেল বা ব্যক্তিগত জনপ্রিয়তা জানান দিতে প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এতে একধরনের প্রতিযোগিতামূলক পরিবেশও লক্ষ করা যায়।

তফসিল অনুযায়ী, আজ মনোনয়নপত্র বিতরণের শেষ দিন। আগামীকাল প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন। ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২৩ সেপ্টেম্বর প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। পরে ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে।

আমার বার্তা/এমই

খালেদা জিয়ার জানাজায় ডাকসুর পক্ষ থেকে ১০টি বাসের ব্যবস্থা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ করতে ডাকসুর

জকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণার পর বিক্ষোভে উত্তাল

জকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও দ্রুত

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।  আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু