ই-পেপার সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

আমরা কারসাজির ক-ও বুঝি না, রাকসু নির্বাচন সুষ্ঠু করতে চাই: রাবি উপাচার্য

আমার বার্তা অনলাইন:
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৫
সোমবার দুপুরে সেমিনারে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেছেন, ‌‘আমরা কারসাজির ক-ও বুঝি না। আন্তরিকতা, মেধা ও শ্রম দিয়ে সুষ্ঠু রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সুষ্ঠু করতে চাই।’

রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্রপ্রতিনিধি নির্বাচন নিয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘রাকসু কী এবং কেন?’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে নির্বাচন কমিশন।

সেমিনারে উপাচার্য আরও বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর পর আমরা রাকসু নির্বাচন করতে যাচ্ছি। শিক্ষার্থীরা যেন নির্ভয়ে ভোট দিতে পারে, সেজন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। এক্ষেত্রে প্রার্থীদের আচরণবিধি মেনে চলার, সহনশীলতা ও পারস্পরিক সম্মান বজায় রাখার আহ্বান জানাই আমি।’

সেমিনারে অন্যদের মধ্যে বিশেষ অতিথি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন খান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মো. ফরিদ উদ্দীন খান, রাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক এনামুল হক এবং প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. সেতাউর রহমান রাকসুর ইতিহাস ও নির্বাচনি আচরণবিধি নিয়ে আলোচনা করেন।

এদিকে, গতকাল রবিবার বিকালে লটারির মাধ্যমে ব্যালট নম্বর দেওয়ার পর থেকেই ক্যাম্পাসজুড়ে নির্বাচনি আমেজ বিরাজ করছে। প্রার্থীরা ফেসবুকে ব্যালট নম্বর সংবলিত কার্ডসহ প্রচারণার কাজ শুরু করে দিয়েছেন। কার্ডে বিভিন্ন ধরনের ইশতেহারও দিচ্ছেন প্রার্থীরা। এ ছাড়া ক্যাম্পাসের আবাসিক হলগুলোতে, গুরুত্বপূর্ণ চত্বরে, আড্ডাস্থলে, খেলার মাঠসহ আশপাশের মেসগুলোতে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

প্রসঙ্গত, রাকসু, হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গণনা হবে ওএমআর পদ্ধতিতে। রবিবার দুপুরে কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে এ কথা জানান রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম। নির্বাচনে মোট ২৮ হাজার ৯০৫ জন ভোটার। এর মধ্যে রাকসু, সিনেটে ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে মোট ৯০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্রপ্রতিনিধি মিলিয়ে একজন ভোটারকে ৪৩টি ভোট প্রদান করতে হবে। ভোট প্রদানের পর গণনা শেষে ২৫ সেপ্টেম্বরই ফল প্রকাশ করা হবে।

আমার বার্তা/এমই

খালেদা জিয়ার জানাজায় ডাকসুর পক্ষ থেকে ১০টি বাসের ব্যবস্থা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ করতে ডাকসুর

জকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণার পর বিক্ষোভে উত্তাল

জকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও দ্রুত

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।  আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু