ই-পেপার শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

জকসু নির্বাচন ও বৃত্তির দাবিতে লাগাতার কর্মসূচি ঘোষণা শিবিরের

জবি প্রতিনিধি:
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৯
সংবাদ সম্মেলনে লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছে জবি শাখা ছাত্রশিবির

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন ও শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির দাবিতে আগামীকাল থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছে জবি শাখা ছাত্রশিবির।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটি।

এসময় ১ মাসের মধ্যে ভোটার লিস্ট হালনাগাদ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নির্বাচনের সময়সীমা নিশ্চিত করা এবং অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে বৃত্তির জন্য আবেদন গ্রহণ ও নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি দেওয়ার দাবি জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে জবি শিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, আমরা যমুনায় আন্দোলন করার সময় বৃত্তির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হয়। এতদিন কেটে যাওয়ার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা টাকাও দিতে পারে না। আমরা আমাদের ধৈর্যের শেষ সীমায় পৌছে গিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে নির্দিষ্ট সময়সীমা দিতে পারেনি। অক্টোবরের প্রথম সপ্তাহের ভেতরে বিশেষ বৃত্তির আবেদন সম্পন্ন করতে হবে।

তিনি আরো বলেন, আমরা চাই যেন শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা তাদের তাদের দাবিদাওয়া তুলে ধরতে পারে। জকসু নির্বাচনের জন্য একজন শিক্ষক ও একজন আইন কর্মকর্তা নিয়োগ দিতে হবে, যারা এ বিষয়ে আমাদেরকে হালনাগাদ তথ্য দিতে পারবে। জবি শিবির বুঝে গেছে জকসু ও বৃত্তি আদায়ে ভালো কয়ায় কাজ হবে না।

লাগাতার আন্দোলনের বিষয়ে তিনি বলেন, আমাদের দাবি বাস্তবায়নের জন্য আগামীকাল থেকে আমরা লাগাতার আন্দোলনে যাবো। শুরুতে দেয়াল লিখন, সংশ্লিষ্ট দপ্তরের সাথে দ্বিপাক্ষিক বৈঠক ও মানববন্ধনের মত কর্মসূচি নেওয়া হবে। ১ সপ্তাহের ভেতর আমাদের দাবি না মানলে আরো কঠোর আন্দোলনে যাবো আমরা।

এসময় সংবাদ সম্মেলনে জবি শিবিরের সেক্রেটারি আব্দুল আলীম আরিফসহ অফিস সম্পাদক ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক মো.জাহেদ, অর্থ সম্পাদক মোস্তাফিজ আহমেদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

খালেদা জিয়ার জানাজায় ডাকসুর পক্ষ থেকে ১০টি বাসের ব্যবস্থা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ করতে ডাকসুর

জকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণার পর বিক্ষোভে উত্তাল

জকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও দ্রুত

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।  আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু