ই-পেপার বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির জরুরি নির্দেশনা

আমার বার্তা অনলাইন:
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আসন্ন দ্বিতীয় সমাবর্তন ও শিক্ষার্থীদের নিরাপত্তার লক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি নতুন দিক-নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিকেল পাঁচটার পর বহিরাগত লোকজনের প্রবেশাধিকার কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। এ নির্দেশনা না মানলে শোকজসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো নির্দেশনাগুলো হলো–বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিকেল পাঁচটার পর বহিরাগত লোকজনের প্রবেশাধিকার কঠোরভাবে নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞার কোনো ব্যত্যয় ঘটলে, সেখানে বিশ্ববিদ্যালয়ের কেউ সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে, তাকেসহ সংশ্লিষ্ট ব্যক্তিকে শোকজ করা হবে ও তার বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে, বিশ্ববিদ্যালয়ের বাইরের কোনো ব্যক্তিগত বা পারিবারিক ঘটনা বা দুর্ঘটনার দায় অযৌক্তিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর চাপানোর প্রয়াসকে ষড়যন্ত্র বিবেচনা করা হবে এবং তা খতিয়ে দেখে উপযুক্ত প্রমাণ মিললে প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া, প্রভোস্ট কমিটি কর্তৃক প্রণীত নীতিমালা অনুযায়ী স্নাতকোত্তর পরীক্ষা ও মৌখিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পনেরো দিন অতিবাহিত হওয়ার পর কোনো শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত যেকোনো শিক্ষার্থী আবাসিক হলে অবস্থান না করার বিষয়ে হল-প্রশাসনের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে এবং যে কোনো প্রকার রাজনৈতিক কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পরিচালনা করলে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, সাম্প্রতিক সময়ে গভীর রাতে কিংবা দাপ্তরিক সময়ের বাইরের বেশ কয়েকটি ঘটনা পর্যালোচনা করে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তৃতীয় পক্ষের ইন্ধনে মব বা অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালানো হয়েছে। এমন পরিস্থিতিতে প্রক্টরিয়াল বডি সাধারণ শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছে যে, শিক্ষার পরিবেশ অক্ষুণ্ন রাখতে তারা যেনো হল ও বিভাগে বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলার অনুসরণ করার মধ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করে এবং মব সংস্কৃতির বিলোপে তারা যেন সজাগ ও সচেতন থাকে।

প্রসঙ্গত, আগামী ৭ ডিসেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

আমার বার্তা/এল/এমই

খালেদা জিয়ার জানাজায় ডাকসুর পক্ষ থেকে ১০টি বাসের ব্যবস্থা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ করতে ডাকসুর

জকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণার পর বিক্ষোভে উত্তাল

জকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও দ্রুত

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।  আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু