ই-পেপার মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঢাবিতে ‘কালচারাল ফ্যাসিস্টদের’ ছবিতে বিক্ষুব্ধ জনতার জুতা নিক্ষেপ

আমার বার্তা অনলাইন:
১৬ আগস্ট ২০২৫, ১৮:৪৫

১৫ আগস্ট নিয়ে ফেসবুকে ‘শোকগাথা’ লিখে ছাত্র-জনতার রোষানলে পড়েছেন দেশের বিনোদন অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত মুখ। সাংস্কৃতিকভাবে ফ্যাসিজমকে পুনর্বাসনের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। নায়ক শাকিব খান, অভিনেত্রী জয়া আহসানদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে ছাত্র-জনতা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে শনিবার (১৬ আগস্ট) বিকাল ৫টায় কালচারাল ফ্যাসিস্টদের প্রতীকী জুতাপেটার কর্মসূচি পালিত হয়েছে। সেখানে একটি ব্যানারে ফ্যাসিজমের পালে হাওয়া দেওয়া বিনোদন অঙ্গনের তারকা, সাংবাদিক, চিত্র নির্মাতাদের ছবিতে প্রতীকী জুতাপেটা করেন ছাত্র-জনতা।

ব্যানারে বিনোদন অঙ্গনের তারকাদের মধ্যে আওয়ামী সুবিধাভোগী অভিনেতা সঞ্চল চৌধুরী, অভিনেত্রী শমি কায়সার, শম্পা রেজা, জয়া আহসান, শামিম (মনা), জাহের আলভি, অরুণা বিশ্বাস, নাজিফা তুষি, সাজু খাদেম, মুমতাহিনা টয়া, সুনেরাহ বিনতে কামাল, পিয়া জান্নাতুল, আরশ খান, খায়রুল বাশার, ইরফান সাজ্জাদ, চিত্রনায়ক শাকিব খান, স্বাধীন খসরু, কচি খন্দকার এবং মেহের আফরোজ শাওনের ছবিতে ক্ষোভ ঝেরেছেন ছাত্র-জনতা।

এছাড়া সাংবাদিক শাহেদ আলম, আব্দুন নূর তুষার, জ. ই মামুন, আনিস আলমগীর, ফারাবী হাফিজ, লেখক সাদাত হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক কামরুল হাসান মামুন, ক্রিকেটার সাকিব আল হাসান, সংগীতশিল্পী রাহুল আনন্দ, ব্যান্ডদল আর্টসেলের লিংকন এবং নাট্যকার সুমন আনোয়ারও বাকশালি ফ্যাসিজমের প্রতি সহানুভূতির জন্য ছাত্র-জনতার তোপের মুখে পড়েছেন।

এই তারকাদের অনেকেই বছরখানেক আগে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কিছু সময়ের জন্য ভোল পালটে বিপ্লবের পক্ষে অবস্থান নিয়েছিলেন। তবে এখন গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের সে প্রচেষ্টার একটা সামষ্টিক বহিঃপ্রকাশ দেখা গেছে ১৫ আগস্টকে ঘিরে।

দিনটিকে কেন্দ্র করে তারা সামাজিক মাধ্যমে সক্রিয় হয়েছেন। ছবি আর ইঙ্গিতপূর্ণ ক্যাপশনে ফ্যাসিবাদী শাসনের প্রতি এক নীরব সম্মতি জানিয়েছেন এই তারকারা।

এতে সামাজিক মাধ্যমে জুলাই বিপ্লবের পক্ষের শক্তির ব্যাপক তোপের মুখে পড়েছেন তারা। জুলাই রেভ্যুলুশনারি অ্যালায়েন্স নামক বিপ্লবীদের একটি সংগঠন ফ্যাসিস্টের দোসর তারকাদের উত্তরায় অবাঞ্চিত ঘোষণা করেছে। এক ফেসবুক পোস্টে তারা বলেছে, ‘ফ্যাসিস্টদের দোসর যে সব তারকারা আজকে (১৫ আগস্ট) শোক দিবস পালন করেছে, তাদেরকে উত্তরায় অবাঞ্চিত ঘোষণা করা হলো। উত্তরায় তাদের শুটিং করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তরার ছাত্র-জনতা, জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি।’

প্রসঙ্গত, রাজধানীর উত্তরায় বেশকিছু শুটিং হাউস রয়েছে। দেশের টিভি নাটকের একটা বড় অংশের শুটিং হয় উত্তরা ও পার্শ্ববর্তী এলাকায়।

আমার বার্তা/এমই

খালেদা জিয়ার জানাজায় ডাকসুর পক্ষ থেকে ১০টি বাসের ব্যবস্থা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ করতে ডাকসুর

জকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণার পর বিক্ষোভে উত্তাল

জকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও দ্রুত

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।  আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু