ই-পেপার বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

আমার বার্তা অনলাইন:
১৮ জুন ২০২৬, ১২:৪৭

সন্ধ্যার মধ্যে দেশের ১৭ অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরকে সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, ৬টার মধ্যে রংপুর, পাবনা, কুষ্টিয়া, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সকালের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া গোপালগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আমার বার্তা /জেএইচ

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ১২ অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ১২টি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

সন্ধ্যার মধ্যে দেশের ১০ অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরকে

ঢাকায় ২৪ ঘণ্টায় বৃষ্টি ৪৩ মিলিমিটার, আজও ১০ অঞ্চলে ঝড়ের আভাস

সাপ্তাহিক ছুটির দিনে গতকাল শুক্রবার বিকেলে বয়ে যায় কালবৈশাখী, সঙ্গে বজ্রবৃষ্টি। ঘরে বসে ঝড়-বৃষ্টির এই

দূষণের তালিকায় ১৬তম ঢাকা, শীর্ষে পাকিস্তানের লাহোর

  কোরবানির ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় গত সপ্তাহ থেকে বেড়েছে যান চলাচল। খুলেছে সব ধরনের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুবাইদা রহমান রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কাজ করছেন

আদিবাসী তরুণীকে ধর্ষণ, মুখে অ্যাসিড : ২ বিএসএফ সদস্যকে ৪২ বছরের কারাদণ্ড

বাংলাদেশে স্পেনের বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পৃক্ততা বৃদ্ধির আগ্রহ

ঢাবি ও ঢাকা কলেজে উৎসবমুখর পরিবেশে শুরু নগদের ওয়ার্ল্ড কাপ অ্যাক্টিভেশন

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পর বিশ্ববাজারে কমলো তেলের দাম

প্রশিক্ষিত ও আধুনিক বাহিনী গড়ে তোলার প্রত্যয় সেনাপ্রধানের

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার ১৪ দফা চুক্তিতে কী আছে?

দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডারকে বিশ্বকাপে তিন ম্যাচ নিষিদ্ধ করল ফিফা

রাশিয়ার ‘অতি গুরুত্বপূর্ণ’ তেল শোধনাগারে ভয়াবহ হামলা ইউক্রেনের

১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

মোদিকে 'টোটাল কিলার' বলে ট্রাম্প জানালেন  'আমি ওরকম নই'!

রোনালদোকে কেন উঠিয়ে নেওয়া হয়নি, যে ব্যাখ্যা দিলেন পর্তুগাল কোচ

লাইনের ওপর বালুভর্তি ট্রাক, কুড়িগ্রামে রেল যোগাযোগ বন্ধ

ফল উৎপাদনে বিপ্লব ঘটেছে, ভবিষ্যতে আমদানি লাগবে না: কৃষিমন্ত্রী

মার্কিন মানচিত্রে কাশ্মীর পাকিস্তানের অংশ, ভারতে সমালোচনার ঝড়

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: তথ্যমন্ত্রী

গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক

চট্টগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে আনা ইলেকট্রনিক্স সামগ্রীসহ গ্রেপ্তার ২

ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯০১৩ টাকা

সবার থাকলে ইরানের কাছেও ক্ষেপণাস্ত্র থাকাটা ঠিক আছে: ট্রাম্প