ই-পেপার শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডারকে বিশ্বকাপে তিন ম্যাচ নিষিদ্ধ করল ফিফা

আমার বার্তা অনলাইন:
১৮ জুন ২০২৬, ১২:৫৮

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ড দেখার খেসারত ভালোভাবেই দিতে হচ্ছে থেম্বা জোয়ানেকে। দক্ষিণ আফ্রিকার এই মিডফিল্ডারের শাস্তি বাড়িয়ে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। বুধবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।

গত বৃহস্পতিবার মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচের শেষ দিকে মেক্সিকান ডিফেন্ডার রবার্তো আলভারাডোর মুখে আঘাত করায় লাল কার্ড দেখেন জোয়ানে। আজতেকা স্টেডিয়ামের সেই ম্যাচে ২-০ ব্যবধানে হারে দক্ষিণ আফ্রিকা। জোয়ানের আগে তাদের আরেক মিডফিল্ডার স্পেফেলো সিথোলে লাল কার্ড পাওয়ায় শেষ পর্যন্ত ৯ জন নিয়ে খেলা শেষ করতে হয়েছিল আফ্রিকান দলটিকে।

৩৬ বছর বয়সী জোয়ানে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার মাত্র ২০ মিনিটের মাথায় এই ঘটনা ঘটে। মেক্সিকোর ডি-বক্সের লাইনে আলভারাডোকে কাটিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। দুজনের হালকা ধাক্কাধাক্কির একপর্যায়ে জোয়ানের হাত আলভারাডোর মুখে লাগলে ব্রাজিলের রেফারি উইল্টন সাম্পাইও ভিএআর দেখে তাকে লাল কার্ড দেখান। রেফারির এই সিদ্ধান্তে তখন বেশ হতভম্ব দেখায় জোয়ানেকে।

ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রোস প্রথম লাল কার্ডটি মেনে নিলেও জোয়ানের বিদায়টি নিয়ে আপত্তি তুলেছেন। প্রথম কার্ডের প্রসঙ্গে তিনি বলেন, 'প্রথম লাল কার্ডটি মেনে নিতেই হবে। ওদের খেলোয়াড় একা গোলের দিকে এগিয়ে যাচ্ছিলেন এবং ইয়াইয়া (সিথোলে) তাকে ফাউল করেন। এটা পরিষ্কার।'

তবে দ্বিতীয় লাল কার্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করে ব্রোস বলেন, 'দ্বিতীয় লাল কার্ডের সিদ্ধান্তটি নিয়ে আলোচনা হতে পারে। মেক্সিকোর খেলোয়াড়ই আমার খেলোয়াড়কে আটকে রাখছিল। রেফারি মাঠে যে পজিশনে ছিলেন, সেখান থেকে যা দেখেছেন আমাদের মেনে নিতেই হবে। তবে আমার মনে হয় লাল কার্ড দেওয়ার মতো এত বড় অপরাধ এটি ছিল না।'

সাধারণত বিশ্বকাপে লাল কার্ড দেখলে খেলোয়াড়রা স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন। তবে ফাউলের ধরন মারাত্মক হলে ফিফার শৃঙ্খলা কমিটি শাস্তির মেয়াদ বাড়াতে পারে।

অবশ্য ফিফা জানিয়েছে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে দক্ষিণ আফ্রিকা। আজ বৃহস্পতিবার অ্যাটলান্টায় গ্রুপ 'এ'-র দ্বিতীয় ম্যাচে চেক প্রজাতন্ত্রের সঙ্গে মাঠে নামবে তারা।

আমার বার্তা /জেএইচ

একের পর এক আক্রমণ করেও ব্যর্থ তুরস্ক, জিতল প্যারাগুয়ে

লাফিয়ে উঠে হেড দিয়েছিলেন তুরস্কের ডিফেন্ডার মেরিহ দেমিরাল। কিন্তু গোল করতে পারেননি। লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর

৯৬ বছর আগের স্মৃতি ফিরিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

অস্ট্রেলিয়াকে ২–০ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। সিয়াটলের লুমেন ফিল্ডে দাপুটে এই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

বস্টন স্টেডিয়ামে গ্যালারির দর্শকদের অনেকেই তখনো ঠিকমতো আসন গ্রহণ করতে পারেননি। ঠিক এমন সময়, ম্যাচের

দাপুটে জয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল, টুর্নামেন্ট থেকে বিদায় হাইতির

মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর হতাশা আর তীব্র সমালোচনার মুখে থাকা ব্রাজিল হাইতির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আ.লীগ কোনো রাজনৈতিক দল নয়, একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

কাজী নজরুল ইসলাম ও হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরণে আজ বিশেষ সভা

পদ্মা ব্যারাজ: বদলে যাবে ২৪ জেলার ভাগ্য, সুফল পৌঁছাবে সারাদেশে

মধুপুরে পরিত্যক্ত সেপটিক ট্যাংকে নেমে শিশুসহ ৪ জনের মৃত্যু

ইউক্রেনজুড়ে চলছে মুহুর্মুহু বিমান হামলা, বহু হতাহতের শঙ্কা

একের পর এক আক্রমণ করেও ব্যর্থ তুরস্ক, জিতল প্যারাগুয়ে

সপ্তাহের শুরুতেই সোনার গহনার দাম ভরিতে কমলো ২২১৬ টাকা  

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন: খাদ্য অধিদপ্তর

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারত

শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল ভিত্তি: প্রধানমন্ত্রী

লেবাননের প্রতি ইঞ্চি মাটি ইসরায়েলকে ছাড়তে হবে: নাইম কাসেম

রাজধানীর রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

৯৬ বছর আগের স্মৃতি ফিরিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে আলোচনায় ট্রাম্পের দূত উইটকফ সুইজারল্যান্ডে

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ ও ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

দাপুটে জয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল, টুর্নামেন্ট থেকে বিদায় হাইতির

২০ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর