ই-পেপার শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

আমার বার্তা অনলাইন:
২০ জুন ২০২৬, ০৯:৩৪
গোলের পর সাইবারির উদযাপন। ছবি : সংগৃহীত

বস্টন স্টেডিয়ামে গ্যালারির দর্শকদের অনেকেই তখনো ঠিকমতো আসন গ্রহণ করতে পারেননি। ঠিক এমন সময়, ম্যাচের শুরুর ৭০ সেকেন্ডেই স্কটল্যান্ডের রক্ষণভাগকে স্তব্ধ করে দিল মরক্কো। সাইবারির এই গোলটি এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুততম গোল হিসেবে রেকর্ড গড়েছে। তবে বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম গোলের রেকর্ড এখনো তুরস্কের সাবেক তারকা হাকান সুকুর দখলে। ২০০২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাত্র ১১ সেকেন্ডে গোল করে তিনি এই কীর্তি গড়েছিলেন। সাইবারির এই গোলের পর অবশ্য আর গোলের দেখা পেল না কেউই। আর এই গোলের সৌজন্যেই শনিবার ভোরে ২০২৬ ফিফা বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচে স্কটল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়েছে মরক্কো।

এই জয়ে গ্রুপের শীর্ষে উঠেছে মরক্কো। ২ ম্যাচে এক জয় আর এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার ওপরে তারা। সমান ম্যাচে এক জয় ও এক হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে স্কটল্যান্ড। এক ড্রয়ে তিনে ব্রাজিল আর এক হারে চারে হাইতি।

পুরো ম্যাচে ৫৯ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল ফিফা র‍্যাঙ্কিংয়ের ৭ নম্বরে থাকা মরক্কো। তাদের নেওয়া ১২টি শটের মধ্যে লক্ষ্যে ছিল ২টি। র‍্যাঙ্কিংয়ের ৪২ নম্বরে থাকা স্কটল্যান্ডের দখলে ছিল ৩৯ শতাংশ বল পজেশন। তাদের নেওয়া ৬টি শটের মধ্যে লক্ষ্যে ছিল না একটি শট।

ম্যাচের ৭০ সেকেন্ডেই এগিয়ে যায় মরক্কো। নিজেদের মধ্যে বল পাসের পর স্কটল্যান্ডের রক্ষণভাগের ওপর দিয়ে দারুণ এক পাস বাড়ান ব্রাহিম দিয়াজ। বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ান সাইবারি।

এই গোলের মাধ্যমে মিসরের মহাতারকা মোহাম্মদ সালাহর এক ঐতিহাসিক রেকর্ডেও ভাগ বসিয়েছেন ২৫ বছর বয়সী সাইবারি। আফ্রিকার ফুটবল ইতিহাসে সালাহর পর মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নিজের প্রথম দুটি বিশ্বকাপ ম্যাচেই গোল করার অনন্য কীর্তি গড়লেন তিনি। এর আগের ম্যাচে ব্রাজিলের বিপক্ষেও গোল করেছিলেন এই তারকা।

শুরুতেই এগিয়ে গিয়ে স্কটল্যান্ডের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালাতে থাকে মরক্কো। ম্যাচের ৩০ মিনিটে ডি-বক্সের ভেতর বল পেয়ে যান নিল এল আইনাউই। তবে তার নেওয়া শটটি ক্রসবারের অনেক ওপর দিয়ে চলে যায়।

এর ঠিক ছয় মিনিট পর ৩৬ মিনিটে ইসমাইল সাইবারির পাস থেকে বাঁ দিকে ফাঁকায় বল পেয়ে যান বিলাল এল খানুস। গোল করার দারুণ সুযোগ থাকলেও তার নেওয়া শটটি লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় মরক্কো।

দ্বিতীয়ার্ধে স্কটল্যান্ড ম্যাচে ফেরার চেষ্টা করলেও মরক্কোর রক্ষণভাগ ভাঙতে পারেনি। ফলে সাইবারির দ্রুততম গোলের ওপর ভর করেই পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে নকআউট পর্বের দৌড়ে দারুণভাবে টিকে রইল মরক্কো।

আমার বার্তা/এমই

৯৬ বছর আগের স্মৃতি ফিরিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

অস্ট্রেলিয়াকে ২–০ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। সিয়াটলের লুমেন ফিল্ডে দাপুটে এই

দাপুটে জয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল, টুর্নামেন্ট থেকে বিদায় হাইতির

মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর হতাশা আর তীব্র সমালোচনার মুখে থাকা ব্রাজিল হাইতির

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, সুপার কম্পিউটারের প্রেডিকশন যা বলছে

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর ঘুরে দাঁড়াতে মরিয়া ব্রাজিল। আগামীকাল

মাঠে গোলবন্যা, ছুটির দিনে ছদ্মেবেশে নিউইয়র্কের ট্যুরিস্ট হালান্ড!

বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ইরাকের রক্ষণভাগ চূর্ণ করে জোড়া গোল দিয়েছেন। ফুটবল বিশ্ব যখন তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন: খাদ্য অধিদপ্তর

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারত

শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল ভিত্তি: প্রধানমন্ত্রী

লেবাননের প্রতি ইঞ্চি মাটি ইসরায়েলকে ছাড়তে হবে: নাইম কাসেম

রাজধানীর রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

৯৬ বছর আগের স্মৃতি ফিরিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে আলোচনায় ট্রাম্পের দূত উইটকফ সুইজারল্যান্ডে

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ ও ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

দাপুটে জয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল, টুর্নামেন্ট থেকে বিদায় হাইতির

২০ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট

এস এম সুলতান পদক পেলেন সৈয়দা ইকবাল মানদ বানু

‘অবৈধ স্থাপনাকারী যত শক্তিশালীই হোক, কারও কথা শুনবেন না’

চট্টগ্রামে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

‘সুপারসনিক’ ব্রহ্মস ক্ষেপণাস্ত্রকে ‘হাইপারসনিক’ করছে ভারত-রাশিয়া

শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’সহ গ্রেফতার ৪, থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার

সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে: বিরোধীদলীয় নেতা

চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন ট্রাম্প : মোজতবা খামেনি