ই-পেপার শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সময় আসেনি: ইইউ

আমার বার্তা অনলাইন:
১৯ জুন ২০২৬, ১১:১৭

ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাস বলেছেন, ইরানের ওপর থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি তখনই বিবেচনা করা হবে, যখন তেহরানের সঙ্গে একটি পরমাণু চুক্তি সম্পন্ন হবে।

ইইউভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে এক শীর্ষ সম্মেলনের আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খবর আল জাজিরার।

কাজা কালাস আরও বলেন, ‘পরিস্থিতি অনুকূল হলে সদস্য রাষ্ট্রগুলো অবশ্যই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উপযুক্ত হবে কি না, তা নিয়ে আলোচনা করবে। তবে আমরা এখনও সেই পর্যায়ে পৌঁছাইনি।’

বর্তমানে ইইউ ইরানের ৭০০-এরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর বহুপাক্ষিক নিষেধাজ্ঞা বজায় রেখেছে। এসব নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সম্পদ জব্দের মতো ব্যবস্থা।

এর আগে, ইউরোপের চার দেশ ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছানোর পর এ ঘোষণা আসে।

এক বিবৃতিতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি এই চার ই-৪ দেশ গত রোববার জানায়, আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের চুক্তি হওয়ার পর ইরানের পরমাণু কর্মসূচির পদক্ষেপের ওপর ভিত্তি করে তারা দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে প্রস্তুত।

যৌথ বিবৃতিতে দেশগুলোর নেতারা বলেছেন, ‘ইরান যেন কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, আমরা সেই লক্ষ্যে আমেরিকা, ইরান এবং আইএইএর সঙ্গে কাজ করতে সম্পূর্ণ প্রস্তুত।’

ইসরায়েলকে সতর্ক করলেন ভ্যান্স, ‘তোমাদের অস্ত্রের টাকা আমেরিকা দেয়’

ইরানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে ইসরায়েলি মন্ত্রিসভার কঠোর সমালোচনার জবাবে নজিরবিহীন হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ জন

যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে বিশ্বকাপের বেস ক্যাম্প করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সেখানেই ঘটেছে এক অপ্রত্যাশিত ঘটনা।

এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু

বেনিয়ামিন নেতানিয়াহুর ‘কোনো আক্কেলজ্ঞান নেই’একবার ইসরায়েলের সাংবাদিক বারাক রাভিদকে বলেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলায় ৩৫ জন নিহত

নাইজারের বৃহত্তম বিমানবন্দর দিওরি হামানি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বন্দুক হামলা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৩৫ জন। গতকাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব রেস্তোরাঁ-ক্যাটারিং সার্ভিসে ভ্যাট-ট্যাক্স একই রাখার প্রস্তাব সমিতির

ইসরায়েলকে সতর্ক করলেন ভ্যান্স, ‘তোমাদের অস্ত্রের টাকা আমেরিকা দেয়’

মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ জন

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপ চাইলেন শামা ওবায়েদ

জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়ার নীতিগত অনুমোদন

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সময় আসেনি: ইইউ

দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধস

রায়পুরায় সংঘর্ষ: মেঘনা নদী থেকে আরও এক মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৩

এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলায় ৩৫ জন নিহত

মাঠে গোলবন্যা, ছুটির দিনে ছদ্মেবেশে নিউইয়র্কের ট্যুরিস্ট হালান্ড!

ভিসা জটিলতা কাটিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেই ভোজিনহার মা

আইডিআরএ'র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন মীর নাদিয়া নিভিন

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা

পাগলাটে ম্যাচে কাতারকে ৬ গোলে উড়িয়ে কানাডার ইতিহাসগড়া জয়

ইরানের বন্দর-উপকূল থেকে অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৯ জুন ঘটে যাওয়া নানান ঘটনা