ই-পেপার রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

১৭ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩
আপডেট  : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫

আজ বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ● ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ ● ২৩ রবিউল আউয়াল ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১৬৩০ - আমেরিকার বোস্টন শহর প্রতিষ্ঠিত হয়।

১৭৮৭ - ফিলাডেলফিয়ার পেনিসেলভেনিয়ায় যুক্তরাষ্ট্রের সংবিধান স্বাক্ষরিত হয়।

১৮৪৬ - সাপ্তাহিক ‘দর্পণ’ প্রকাশিত হয়।

১৮৪৮ - সাপ্তাহিক সংবাদপত্র ‘সাপ্তাহিক অরুণোদয়’ প্রকাশিত হয়।

১৮৭১ - সুইজারল্যান্ড মন্ট সেনিস রেলওয়ে টানেল উদ্বোধন করা হয়।

১৯১৪ - গ্রিস ও এশিয়া মাইনরে প্রচণ্ড ভূমিকম্পে ৩ হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটে।

১৯২০ - প্রবাসে (তাসখন্দে) ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়।

১৯২৪ - হিন্দু মুসলমান সম্প্রীতির জন্য মহাত্মা গান্ধীর অনশন।

১৯৩৬ - ইরান-তুরস্ক শান্তি চুক্তি সম্পাদিত হয়।

১৯৪০ - মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বে ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু হয়।

১৯৪৪ - ওস্টল্যান্ড হতে এস্তোনিয়া স্বাধীনতা লাভ করে।

১৯৪৮ - আরব ইসরাইল যুদ্ধ এবং ফিলিস্তিন সংকট বিষয়ক জাতিসংঘের মধ্যস্ততাকারী কেন্ট বার্ণাডোট বায়তুল মোকাদ্দাসে ইহুদি অধ্যুষিত এলাকায় ইহুদিবাদীদের হাতে নিহত হয়েছিলেন।

১৯৫৭ - মালয়েশিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

১৯৬২ - গণবিরোধী হামুদুর রহমান শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে পূর্ব বাংলায় ছাত্র আন্দোলন ও হরতাল পালিত হয়।

১৯৬৩ - জাতিসংঘ সাধারণ পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে জেনিভা নিরস্ত্রীকরণ সম্মেলনে অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নসহ ১৭টি দেশের উত্থাপিত একটি প্রস্তাব অনুমোদিত হয়। এই প্রস্তাবে সকল দেশের উদ্দেশ্যে পরমাণু অস্ত্র অথবা অন্য যে কোনো গণ বিধ্বংসী অস্ত্র পৃথিবীর কক্ষপথে মোতায়েন না করার আহ্বান জানানো হয়।

১৯৭০ - জর্দান সেনাবাহিনী ফিলিস্তিনীদের উপর ব্যাপক গণহত্যা অভিযান শুরু করেছিল।

১৯৭৪ - বাংলাদেশ, গ্রানাডা এবং গিনি-বিসাউ জাতিসংঘে যোগদান করে।

১৯৮০ - নিকারাগুয়ার সাবেক প্রেসিডেন্ট আনাসতোসিও সমোজা দেবাইলি প্যারাগুয়েতে নিহত হন।

১৯৮০ - ইরানের তৎকালীন প্রধানমন্ত্রী শহীদ মোহাম্মাদ আলী রাজাই জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলনে দেয়া ভাষণে তার দেশের ওপর ইরাকের ব্যর্থ সরকারের চাপিয়ে দেয়া যুদ্ধের বিভিন্ন দিক সম্পর্কে বিশদ ব্যাখ্যা দেন।

১৯৮২ - হানাদার ইসরাইলী সেনারা লেবাননের সাবরা ও শাতিলা শরণার্থী শিবিরে আশ্রয়গ্রহণকারী নিরীহ ফিলিস্তিনীদের উপর ব্যাপক গণহত্যা চালায়।

১৯৮৩ - ভ্যানেসা উইলিয়াম প্রথম কৃষ্ণাঙ্গ মিস আমেরিকান হন।

১৯৮৮ - সিউলে ১৬০টি দেশের অংশ গ্রহণে ২৪তম অলিম্পিক গেমসের উদ্বোধন হয়।

১৯৮৯ - যুক্তরাষ্ট্রের ক্যালিফোনির্য়া উত্তরাঞ্চলে প্রচন্ড ভূমিকম্প হয়। অনেক সড়ক আর সেতু এই ভূমিকম্পে বিধ্বস্ত হয় । এই ভূমিকম্পে কমপক্ষে ২৭১ জনের মৃত্যু হয়। তা ছাড়া, দুর্গত এলাকায় কমপক্ষে ৫০০ জন আহত হন।

১৯৯১ ‌ - উন্মুক্ত সোর্সকোড ভিত্তিক কম্পিউটার অপারেটিং সিস্টেম লিনাক্স কার্নেলের প্রথম সংস্করণ ইন্টারনেটে প্রকাশিত হয়।

১৯৯১ - এস্তেনিয়া, লাতভিয়া, লিথুয়ানিয়া, উত্তর ও দক্ষিণ কোরিয়া, মাইক্রোনেশিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

১৯৯৪ - চীনের শিনচিয়াংএর চিওহো প্রাচীন নগরে চীনের হ্যান রাজবংশের সমাধি সংগ্রহশালা আবিষ্কার করা হয়।

২০০৫ - বাংলাদেশে বড়পুকুরিয়া কয়লাখনি থেকে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন শুরু।

২০০৬- বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট প্রতিষ্ঠা লাভ করে।

২০২৩ - ভারতের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় স্থান লাভ করে শান্তিনিকেতন।

>> জন্ম

১৮২৬ - বের্নহার্ট রিমান, বিখ্যাত জার্মান গণিতবিদ।

১৮৬৭ - গগনেন্দ্রনাথ ঠাকুর, ভারতীয় বাঙালি চিত্রশিল্পী, শিল্পরসিক এবং মঞ্চাভিনেতা।

১৮৭৯ - পেরিয়র ই. ভি. রামস্বামী, ভারতের তামিলনাড়ুর প্রখ্যাত সমাজকর্মী ও রাজনীতিবিদ।

১৯১৫ - মকবুল ফিদা হুসেন, অত্যন্ত জনপ্রিয় ভারতীয় চিত্রশিল্পী।

১৯১৮ - সত্য চৌধুরী প্রখ্যাত বাঙালি সংগীতশিল্পী ও সুরকার।

১৯২২ - হরিপদ কাপালী, বাংলাদেশি কৃষক, হরি ধানের উদ্ভাবক।

১৯২৩ - শোভা সেন, ভারতীয় বাঙালি মঞ্চ ও চলচ্চিত্র অভিনেত্রী।

১৯২৫ - প্রেমাংশু বসু, মঞ্চাভিনেতা ও নাট্যকার নির্দেশক।

১৯২৫ - পিটার ল্যাডিফোগিড, ইংরেজ-মার্কিনী ভাষাবিজ্ঞানী।

১৯৩৪ - বিনয় মজুমদার, বাঙালি কবি।

১৯৪০ - পিটার লিভার, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৪৪ - বিভু ভট্টাচার্য, বাঙালি অভিনেতা।

১৯৪৪ - রেইনহোল্ড মেসনার, ইতালিয়ান পর্বতারোহী এবং অভিযাত্রী।

১৯৪৫ - ভক্তিচারু স্বামী, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) আধ্যাত্মিক গুরু এবং ইসকনের প্রতিষ্ঠাতা ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শিষ্য।

১৯৫০ - নরেন্দ্র মোদী, ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী।

১৯৮৩ - সানায়া ইরানি, ভারতীয় অভিনেত্রী।

১৯৮৬ - রবিচন্দ্রন অশ্বিন, ভারতীয় ক্রিকেটার।

১৯৮৬ - অমল পরাশর, ভারতীয় অভিনেতা।

১৯৯০ - নিয়া শর্মা, ভারতীয় অভিনেত্রী।

>> মৃত্যু

১৬৬৫ - স্পেনের রাজা চতুর্থ ফিলিপ (স্পেন)।

১৯৪৫ - চার্লস স্পিয়ারম্যান, ইংরেজ মনোবিজ্ঞানী ও পরিসংখ্যানবিদ।

১৯৪৮ - এমিল লুধউইক জার্মানীর খ্যাতনামা জীবনীকার।

১৯৫৪ - যতীন্দ্রনাথ সেনগুপ্ত, বাংলা ভাষার কবি।

১৯৬১ - আদনান মেন্দেরেস, তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী।

১৯৬৪ - নরেশচন্দ্র সেনগুপ্ত,বিশিষ্ট কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক।

১৯৬৯ - চীনের ছিং রাজবংশের শেষ রাজা ফুই।

১৯৭৭ - উইলিয়াম টলবোট, ইংরেজ উদ্ভাবক ও ফটোগ্রাফির পুরোধা।

২০১২ - হেনরি ফ্রিডলাডের, জার্মান বংশোদ্ভূত আমেরিকান ইতিহাসবিদ ও লেখক।

২০১২ - আলেক্সান্দ্র কশক্যন, রাশিয়ান মুষ্টিযোদ্ধা।

২০২১ - আব্দেল-আজিজ বউটেফ্লিকা, আলজেরীয় সৈনিক, রাজনীতিক ও ৫ম প্রেসিডেন্ট।

৩১ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ● ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ● ১০ রজব ১৪৪৭। আজকের

৩০ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ● ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ● ৯ রজব ১৪৪৭। আজকের

২৯ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ● ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ● ৮ রজব ১৪৪৭। আজকের

২৮ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫ ● ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ● ৭ রজব ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু