ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

২৮ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮
আপডেট  : ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩২

আজ রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫ ● ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ● ৭ রজব ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১৮৩৬ - দক্ষিণ অস্ট্রেলিয়া এবং অ্যাডিলেড প্রতিষ্ঠিত হয়।

১৮৮৫ - ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। ভারতের মুম্বাইয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

১৯০৮ - ইতালির সিসিলিতে ৭.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়, এতে ৭৫ হাজারের বেশি মানুষ নিহত হন।

১৯১০ - ভারতে প্রথম বিমান উড্ডয়ন প্রদর্শিত হয়।

১৯২১ - কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের উদ্বোধন হয়।

১৯৫৬ - বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ভারত) গঠিত হয়।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ঘানা।

১৯৭৪ - বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা হয়।

১৯৭৯ – ঢাকার কুর্মিটোলায় জিয়া আর্ন্তজাতিক বিমানবন্দরের (বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর) উদ্বোধন করা হয়।

১৯৮৪ - ত্রিশতম সেঞ্চুরিটি করে টেস্ট ক্রিকেটে সুনীল গাভাস্কার কর্তৃক ব্রাডম্যানের বিশ্বরেকর্ড ভঙ্গ করেন।

২০২০ - মসলিনকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।[১]

২০২২ - বাংলাদেশে প্রথম মেট্রোরেল উদ্বোধন।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

১৮৫৬ - উড্রো উইলসন, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮তম রাষ্ট্রপতি।

১৮৮৯ - আহমেদ ফজলুর রহমান, ইতিহাসবিদ, রাজনীতিবিদ, সমাজ সংস্কারক ও বিশিষ্ট শিক্ষাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙ্গালী উপাচার্য।

১৮৯৪ - কিথ জনসন, অস্ট্রেলীয় ক্রিকেট প্রশাসক।

১৯০৩ - জন ভন নিউম্যান, হাঙ্গেরীয় বংশোদ্ভুত মার্কিন গণিতবিদ।

১৯১১ - ফণী মজুমদার, ভারতের হিন্দি চলচ্চিত্রের পরিচালক ও চিত্রনাট্যকার।

১৯২২ - রমাপদ চৌধুরী, ভারতীয় বাঙালি ঔপন্যাসিক ও গল্পকার।

১৯২৬ - ডোনাল্ড কার, জার্মান বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেট খেলোয়াড়।

১৯৩৭ - রতন টাটা, ভারতীয় শিল্পপতি।

১৯৪১ - ইন্তিখাব আলম, পাকিস্তানি ক্রিকেট খেলোয়াড়।

১৯৩৯ - রিজিয়া রহমান, লেখক, গল্পকার, ঔপন্যাসিক।

১৯৪৪ - ক্যারি মুলিস, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন জীবরসায়নবিজ্ঞানী।

১৯৫৪ - রমাপ্রসাদ বণিক, ভারতীয় বাঙালি থিয়েটার অভিনেতা, পরিচালক ও নাট্যকার।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

১৮৫৯ - টমাস ব্যাবিংটন মেকলে, ব্রিটিশ ইতিহাসবেত্তা।

১৯২৫ - সের্গেই আলেকজান্দ্রোভিচ ইয়েসেনিন, কবি।

১৯২৭ - হাকিম আজমল খান, হিন্দু-মুসলমান একতার সক্রিয় কর্মী, ইউনানি চিকিৎসক।

১৯৩২ - জ্যাক ব্ল্যাকহাম, অস্ট্রেলীয় ক্রিকেট খেলোয়াড়।

১৯৮৩ - ভারতীয় বাঙালি গায়ক চলচ্চিত্র অভিনেতা ও নাট্য অভিনেতা রবীন মজুমদার।

১৯৮৭ - হ্যাপী আখন্দ, বাংলাদেশী পপ রক গায়ক।

১৯৯৩ - আব্দুল জব্বার খান, বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের পরিচালক, অভিনেতা এবং চিত্রনাট্যকার।

১৯৯৮ - ভৈরব গঙ্গোপাধ্যায়, বাঙালি যাত্রাপালাকার।

২০০৪ - সুসান সোনটাগ, মার্কিন লেখিকা ও সাহিত্য সমালোচক।

২০১১ - রাজিয়া খান, বাংলাদেশী সাহিত্যিক।

আমার বার্তা/এমই

৩১ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ● ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ● ১০ রজব ১৪৪৭। আজকের

৩০ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ● ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ● ৯ রজব ১৪৪৭। আজকের

২৯ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ● ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ● ৮ রজব ১৪৪৭। আজকের

২৭ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ● ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ● ৬ রজব ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু