ই-পেপার মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

১৭ মে ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন:
১৭ মে ২০২৫, ০৯:১৮

আজ শনিবার, ১৭ মে ২০২৫ ● ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ ● ১৮ জ্বিলকদ ১৪৪৬। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১৫৪০ - শেরশাহ কনৌজের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করেন।

১৭৭৫ - ব্রিটিশ ও মারাঠা বাহিনীর মধ্যে আরারের যুদ্ধ সংঘটিত হয়।

১৮৮১ - নিউ টেস্টামেন্টের পরিমার্জিত সংস্করণ ছাড়া হয়।

১৯০০ - এল ফ্রাঙ্ক বম রচিত কিশোর কাল্পনিক উপন্যাস দ্য ওয়ান্ডারফুল উইজার্ড অব অজ প্রকাশিত হয়।

১৯২০ - বিশ্বের প্রথম যাত্রীবাহী বিমান কেএলএম চলাচল শুরু করে।

১৯৮১ - শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস।

১৯৯৮ - ভারতে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ পেয়েছিল ওয়ানডেতে প্রথম জয়ের দেখা।

১৯৯৯ - বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয়।

২০১৯ - আয়ারল্যান্ডের ডাবলিন শহরের মালাহাইডে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে শিরোপার স্বাদ পায় বাংলাদেশ।

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

১৬৮২ - বার্থোলুমিউ রবার্টস, ওয়েলশ জলদস্যু।

১৭৪৯ - এডওয়ার্ড জেনার, ইংরেজ চিকিৎসক এবং বৈজ্ঞানিক, গুটিবসন্ত রোগের ভ্যাকসিন আবিষ্কারের পথিকৃৎ।

১৮৪৫ - জ্যাসিন্ট ভার্ডাগুয়ের, কাতালান কবিদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কবি।

১৮৭৩ - ফরাসি চিন্তাবিদ ও গবেষক অঁরি বারব্যুস।

১৮৮৩ - পারসিক ও স্বাধীনতা সংগ্রামী খুরশেদ ফ্রানজি নরিন।

১৮৮৬ - স্পেনের ত্রয়োদশ আলফনসো, স্পেনের রাজা।

১৮৮৮ - টিচ ফ্রিম্যান, ইংলিশ ক্রিকেটার।

১৮৯৭ - নোবেল বিজয়ী নরওয়েজীয় ভৌতরসায়নবিদ ওড হাজেল। রবীন্দ্রনাথের স্নেহধন্যা বিশিষ্ট গায়িকা সাহানা দেবী।

১৯০০ - আয়াতুল্লা রুহেল্লা খোমিনী, ইরানের ধর্মগুরু।

১৯৩২ - পিটার বার্জ, বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৩৬ - ডেনিস হপার, মার্কিন অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা, আলোকচিত্রী ও চিত্রশিল্পী।

১৯৪০ - এলান কে, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।

১৯৪৫ - ভাগবত চন্দ্রশেখর, ভারতীয় ক্রিকেটার।

১৯৫১ - পঙ্কজ উদাস, ভারতীয় সংগীতশিল্পী।

১৯৬৭ - মোহাম্মদ নাশিদ, মালদ্বীপের প্রথম প্রেসিডেন্ট।

১৯৮২ - রেইকো নাকামুরা, জাপানি অলিম্পিক ও এশীয় রেকর্ডধারী সাঁতারু।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

১৭২৭ - রাশিয়ার সম্রাজ্ঞী প্রথম ক্যাথারিন।

১৮৭০ - রাধানাথ শিকদার, ভারতীয় বাঙালি গণিতজ্ঞ ও মাউন্ট এভারেস্টের উচ্চতা নিরূপণকারী ও আবিষ্কারক।

১৯১৩ - দ্বিজেন্দ্রলাল রায়, বাঙালি কবি, গীতিকার ও নাট্যকার।

১৯৫৪ - নৃত্যশিল্পী বুলবুল চৌধুরী (রশীদ আহমদ চৌধুরী)।

১৯৬৫ - বিশিষ্ট বিপ্লববাদী উল্লাসকর দত্ত।

১৯৮৭ - কার্ল গুনার মিরদাল, নোবেলজয়ী সুইডিশ অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানী।

২০১৩ - হোর্হে রাফায়েল বিদেলা, আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট।

২০১৪ - জেরাল্ড এডেলম্যান, মার্কিন জীববিজ্ঞানী।

আমার বার্তা/এমই

৩১ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ● ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ● ১০ রজব ১৪৪৭। আজকের

৩০ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ● ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ● ৯ রজব ১৪৪৭। আজকের

২৯ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ● ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ● ৮ রজব ১৪৪৭। আজকের

২৮ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫ ● ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ ● ৭ রজব ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু