ই-পেপার বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশসহ অন্যান্যদের অপেক্ষায় রেখে তিন প্রভাবশালীর মোড়লের চূড়ান্ত সূচি

আমার বার্তা অনলাইন:
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩

২০২৬ সাল শেষ হতে আর বেশি সময় বাকি নেই। ২০২৭ সালের কিছু সিরিজের সূচি আগেভাগেই তৈরি করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে নতুন বছরে আরও এক চ্যালেঞ্জ আইসিসির সামনে। ২০২৭-৩১ চক্রের ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) তৈরি করতে হবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যার মধ্যে প্রভাবশালী দলগুলোর সূচি একরকম প্রস্তুত বলে জানা গেছে।

এই সপ্তাহে দুবাইয়ে আইসিসির সদস্যরা একটি ওয়ার্কশপে বসবেন। সেখানে ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত এফটিপি ঠিক করবেন। ক্রিকইনফোর গত কালের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ড এই তিন মোড়লের নিজেদের মধ্যকার দ্বিপক্ষীয় সূচি অনেকটাই ঠিক হয়ে গেছে। এ সময়ে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড অ্যাশেজ যথারীতি পাঁচ ম্যাচেরই হবে। ২০২৭ সালে ইংল্যান্ডে, ২০২৯-৩০ মৌসুমে অস্ট্রেলিয়ায় এবং ২০৩১ সালে ফের ইংল্যান্ডে হবে অ্যাশেজ। ইংলিশরা ২০২৮ সালের শুরুতে ভারত সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। ইংল্যান্ড এরপর ২০২৯ সালে ভারতকে আতিথেয়তা দেবে।

বাংলাদেশসহ অন্যান্য পূর্ণ সদস্যের দলগুলোর জন্য নতুন চক্রে (২০২৭-৩১) একই চ্যালেঞ্জ থাকছে। সেটা হলো প্রথমে ভারতের বিপক্ষে এবং এরপর অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের বিপক্ষে সিরিজগুলো তিন মোড়লের বাইরের অন্যান্য সদস্য দেশের নিজেদের সূচিতে জায়গা করে দিতে হবে।

এদিকে রাজনৈতিক বৈরিতায় ১৩ বছর ধরে ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ হচ্ছে না। সেক্ষেত্রে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার দিকে বেশি নজর দিচ্ছে পাকিস্তান। পরের গ্রীষ্মে তারা ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ঠিক করে রেখেছে। টেস্টও হতে পারে। এছাড়া ২০২৭-২৮ মৌসুমে অস্ট্রেলিয়ার মাঠে পাকিস্তান তিন টেস্ট খেলবে বলে ক্রিকইনফোর এক প্রতিবেদন থেকে জানা গেছে।

২০২৭-৩১ চক্রে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক অন্যতম চ্যালেঞ্জ। ২০২৮ সালের জুলাইয়ে হবে অলিম্পিক। ১২৮ বছর পর এই অলিম্পিকে ফিরছে ক্রিকেট। এক সপ্তাহ ধরে টি-টোয়েন্টিতে হবে অলিম্পিক ক্রিকেট। ঘরের মাঠে ইংল্যান্ড এই সময় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বলে ক্রিকইনফোর গতকালের প্রতিবেদন থেকে জানা গেছে। এতে করে অলিম্পিক এবং ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সাংঘর্ষিক হচ্ছে।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পাশাপাশি ২০২৮ ও ২০৩০ দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৯ চ্যাম্পিয়নস ট্রফি হতে যাচ্ছে আগামী চক্রে। সাদা বলের আইসিসি ইভেন্টের পাশাপাশি ২০২৫-২৭, ২০২৭-২৯, ২০২৯-৩১—এই তিন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রও চলবে। যার মধ্যে আগামী বছরের অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপ শেষেই প্রোটিয়ারা ভারতকে আতিথেয়তা দেওয়ার কথা রয়েছে।

দলে হামজাদের বোঝাপড়া তৈরির চ্যালেঞ্জ বাংলাদেশ কোচের

আসিয়ান কাপের আগে অবশেষে পূর্ণাঙ্গ দল পেয়েছেন থমাস ডুলি। হামজা চৌধুরী, শমিত সোম, ফারহান আলী

৪০ বছর পর এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত পদক 

জাপানকে হারালেই কাবাডিতে পদক নিশ্চিত হতো বাংলাদেশের। তাই বিকেলে নাগোয়ার টোকাই ডরি ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশি

যুবা দলের দৈনিক ভাতা দ্বিগুণ বাড়িয়ে ২০ হাজার টাকা

আসন্ন আফগানিস্তান যুব সিরিজ সামনে রেখে সিলেটের মাটিতে গতকাল থেকে অনূর্ধ্ব ১৯ দলের ক্যাম্প শুরু

প্রিন্ট করা দুটি ছবি দেখিয়ে মরিনিও, ‘আমরা সংবাদ সম্মেলন বাদ দিতে পারি’

মাদ্রিদ ডার্বিতে হইচই ফেলার মতো কিছু হবে না তা কি হয়? গতকাল রিয়াদ এয়ার মেত্রোপলিতানোতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী

১৮ থেকে ২৪ মাসের মধ্যে চালু হবে ডিজিটাল আইডি: প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা 

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সৌজন্য সাক্ষাৎ: আলোচনায় শিশুদের ভবিষ্যৎ ও প্রযুক্তি

বাংলাদেশসহ অন্যান্যদের অপেক্ষায় রেখে তিন প্রভাবশালীর মোড়লের চূড়ান্ত সূচি

সংসদে পাস হওয়া তিন আইনে দেশের মানবাধিকার সুরক্ষা দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ

আজ সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস 

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে সৌদি রাষ্ট্রদূতের শুভেচ্ছা বার্তা

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট

দলে হামজাদের বোঝাপড়া তৈরির চ্যালেঞ্জ বাংলাদেশ কোচের

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্কতা

৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি

চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট চলাচল বন্ধ

অনলাইন ব্যবসা সম্প্রসারণে সহযোগিতা, ঢাকায় অফিস খোলার আগ্রহ মেটার

পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস

শাহজালালের মাজারের দানবাক্সের টাকা গণনায় নতুন সিদ্ধান্ত

বারিধারায় ফুটপাতে বিশ্রাম নিচ্ছিলেন শ্রমিক, প্রাণ গেল প্রাইভেটকারচাপায়

ফিলিস্তিনের পক্ষে ফ্রান্স-যুক্তরাজ্য-কানাডা, গাজায় ইসরায়েলের সমালোচনা

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

‘নিশ্চিহ্ন’ করার হুমকির মাঝেই যুক্তরাষ্ট্র-ইরানের অপ্রত্যাশিত বৈঠক: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ