ই-পেপার মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

আমার বার্তা অনলাইন:
২২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৬

সম্প্রতি রাজধানীর ঢাকার নিকেতনের এলিট কনভেনশন হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ ও স্টার অ্যাওয়ার্ড।

অনুষ্ঠানে বাংলাদেশের ১৭টি ফ্যাশন হাউজের ব্র্যান্ড নিয়ে টেলিভিশন ও চলচ্চিত্রের তারকারা অংশ নেন। প্রতিটি ফ্যাশন হাউজের ফ্যাশন শোতে শো-স্টপার হিসেবে অংশগ্রহণ করেন একঝাঁক মডেল, অভিনেত্রী ও ব্র্যান্ড প্রমোটর।

অনুষ্ঠানটি সেলাই নিবেদিত ও কোরিয়ান মার্টের ব্যবস্থাপনায় এবং দিয়ামনি ই-কমিউনিকেশনের সহযোগিতায় স্টুডিও ভিসেজের কর্ণধার ও ফ্যাশন শো ডিরেক্টর সুমন হোসেন এবং মোঃ মনিরুজ্জামান অপূর্বর পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সৈয়দ রুমার ফ্যাশন কোরিওগ্রাফিতে এবং স্টাইলিস্ট ও ফ্যাশন ডিরেক্টর রাকিব বাবুর সম্পৃক্ততায় ফ্যাশন শোগুলো উপস্থাপিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডি এ তায়েব। অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথি লিমিটেডের পরিচালক লায়ন নূরনবী মৃধা। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন পান সুপারীর সিইও ও দিয়ামনি ই-কমিউনিকেশনের উপদেষ্টা কনা রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার রুহুল আমিন সিআইপি।

আয়োজকরা জানান, বাংলাদেশের ফ্যাশন ও বিনোদন অঙ্গনের সঙ্গে সংশ্লিষ্টদের এক মঞ্চে নিয়ে আসা এবং দেশীয় ফ্যাশন ব্র্যান্ডগুলোকে আরও পরিচিত করে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে ফ্যাশন প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সংশ্লিষ্টদের স্টার অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করা হয়। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজ।

বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বরাবরই আলোচনায় থাকেন। সম্প্রতি এই অভিনেত্রী মন্তব্য করেছেন, দেশে অনেক

চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ

লাইমলাইটের তীব্র আলো থেকে কিছুটা দূরে ছায়ার আস্তরণে ঢেকে গিয়েছিলেন তিনি। সংসার, সন্তান আর মাতৃত্বের

দুর্গাপূজায় আসছে ইবনাত সালমা-আকাশ সেনের ‘বাজে ঢোল’

শারদীয় দুর্গাপূজার আনন্দকে আরও বাড়িয়ে দিতে আসছে নতুন উৎসবের গান ‘বাজে ঢোল’। এ সময়ের শ্রোতাপ্রিয়

ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব

এক সময় দক্ষিণী সিনেমা দিয়ে পর্দায় রূপের জাদু ছড়ালেও বর্তমানে পুরো ভারতের দর্শককেই নিজের অভিনয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪০ বছর পর এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত পদক 

সিঙ্গাপুর-বাংলাদেশ সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার প্রত্যয়

ডিআইজিসহ ৩১ পদে বড়সড় রদবদল

মুকুটহীন সম্রাট শহীদ আহমদ শফীর শাহাদাতের ছয় বছর

নির্ধারিত ভাড়ার বেশি নিলে রুট পারমিট বাতিল

কোন রুটে কত বাড়ল বাস ভাড়া?

বাড়ল বাস ভাড়া

ঘোষণার আগেই বাসে ১০-২০ টাকা বাড়তি ভাড়া আদায়

দুই মাসে ২ হাজার নার্স, দুই বছরে ৫ হাজার চিকিৎসক নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান

গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়বেন তরুণ বিএনপি নেতা ফিরোজ আলম মোল্লা

মিরকাদিমের ধবল গরু : ভবিষ্যতের জিনগত সম্পদ

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি 

নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের

রংপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জাকির সাময়িক বরখাস্ত

এক দফার হুঁশিয়ারিতে হাত গুটিয়ে বসে থাকবে না বিএনপি: রিজভী

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির