ই-পেপার বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়বেন তরুণ বিএনপি নেতা ফিরোজ আলম মোল্লা

নিজস্ব প্রতিবেদক:
২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০

আসন্ন মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তরুণ প্রজন্মের অহংকার ও বিশিষ্ট সমাজসেবক জনাব ফিরোজ আলম মোল্লা।

তিনি বর্তমানে গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এবং গজারিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকায় এবং এলাকায় বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত থাকায় তাকে নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফিরোজ আলম মোল্লা গজারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের অধিকার আদায় ও এলাকার উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। করোনাকালীন সংকট, বন্যা ও বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তরুণ ও যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও শিক্ষামূলক বিভিন্ন সামাজিক কার্যক্রমে পৃষ্ঠপোষকতা করেছেন বলে স্থানীয়রা জানান।

নির্বাচনে প্রার্থিতার বিষয়ে ফিরোজ আলম মোল্লা বলেন, “আমি ব্যক্তি স্বার্থে নয়, গজারিয়া ইউনিয়নের অবহেলিত ও সাধারণ মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নিতে চাই। গজারিয়া ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। দলীয় নেতাকর্মী এবং ইউনিয়নের সর্বস্তরের জনগণ আমার পাশে আছেন। আমি আশা করি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে গজারিয়াবাসী আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন।”

তার প্রার্থিতার ঘোষণার পর গজারিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের গণসংযোগ শুরু হয়েছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে স্থানীয় বিভিন্ন আড্ডায়ও তার প্রার্থিতা নিয়ে আলোচনা চলছে।

দলীয় নেতাকর্মীরা জানান, বিএনপির রাজপথের আন্দোলনে ফিরোজ আলম মোল্লা সক্রিয় ছিলেন এবং দলীয় নেতাকর্মীদের পাশে থেকেছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার প্রার্থিতা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে বলে তারা জানান।

শাহজালালের মাজারের দানবাক্সের টাকা গণনায় নতুন সিদ্ধান্ত

সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সে জমা হওয়া অর্থ প্রতিদিন সকালে নির্ধারিত স্থানে প্রকাশ্যে গণনা

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি 

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে মাছ

নিজ ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরগুনার বেতাগীতে নিজ বসতঘর থেকে সাদিয়া আক্তার (১৭) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে

রংপুর পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জাকির সাময়িক বরখাস্ত

রংপুরের বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক আবু নোমান মো. জাকির হোসেনকে সরকারি চাকরি থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে খেলতে দিয়ে ‘অন্যায়কে বৈধতা দিচ্ছে’ উয়েফা, অভিযোগ অ্যামনেস্টির

চীনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো নির্মাণে ৩৬৩০ কোটি টাকা ব্যয় অনুমোদন

পকেটের চাপ, চিকিৎসায় আশা, আর বদলে যাওয়া বিশ্বের গল্প

এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি 

বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী

১৮ থেকে ২৪ মাসের মধ্যে চালু হবে ডিজিটাল আইডি: প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা 

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সৌজন্য সাক্ষাৎ: আলোচনায় শিশুদের ভবিষ্যৎ ও প্রযুক্তি

বাংলাদেশসহ অন্যান্যদের অপেক্ষায় রেখে তিন প্রভাবশালীর মোড়লের চূড়ান্ত সূচি

সংসদে পাস হওয়া তিন আইনে দেশের মানবাধিকার সুরক্ষা দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ

আজ সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস 

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে সৌদি রাষ্ট্রদূতের শুভেচ্ছা বার্তা

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট

দলে হামজাদের বোঝাপড়া তৈরির চ্যালেঞ্জ বাংলাদেশ কোচের

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্কতা

৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি

চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট চলাচল বন্ধ

অনলাইন ব্যবসা সম্প্রসারণে সহযোগিতা, ঢাকায় অফিস খোলার আগ্রহ মেটার

পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস

শাহজালালের মাজারের দানবাক্সের টাকা গণনায় নতুন সিদ্ধান্ত