ই-পেপার বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

‘নিশ্চিহ্ন’ করার হুমকির মাঝেই যুক্তরাষ্ট্র-ইরানের অপ্রত্যাশিত বৈঠক: ট্রাম্প

আমার বার্তা অনলাইন:
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের এক ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে একটি অপ্রত্যাশিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। ইরান যদি দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে ইসলামিক রিপাবলিককে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকি দেওয়ার মাঝেই এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

সাংবাদিকদের ট্রাম্প জানান, তার প্রধান দুই দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ইরানি কর্মকর্তাদের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেছেন। তবে আলোচনাটি কীভাবে হয়েছে বা এর মূল বিষয়বস্তু কী ছিল, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

ট্রাম্প বলেন, ‘এটি একটি অত্যন্ত ভালো বৈঠক ছিল’। পরবর্তীতে তিনি আরও জানান যে, ইরানি কর্মকর্তারা ‘সবচেয়ে উচ্চ পর্যায়ের ছিলেন না, তবে এটিও কিছু একটা’।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে উইটকফ জানান, ‘মধ্যস্থতাকারীদের’ মাধ্যমে মার্কিন ও ইরানি দলের মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, এই প্রচেষ্টা ‘গঠনমূলক ও আশাব্যঞ্জক প্রমাণিত হবে’।

গত জুনে মধ্যস্থতায় হওয়া স্বল্পস্থায়ী যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ প্রায় বন্ধ ছিল। এর আগে জুলাইয়ের শুরুতে দোহায় কাতার ও পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন ও ইরানি আলোচকরা পরোক্ষ বৈঠকে অংশ নিয়েছিলেন।

এর আগে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থানরত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করতে ট্রাম্প আগ্রহী।

এনবিসির ‘টুডে’ অনুষ্ঠানে রুবিও বলেন, ‘সমস্যার সমাধান করতে হলে মানুষের সঙ্গে যোগাযোগ করা গুরুত্বপূর্ণ বলে মনে করেন’ ট্রাম্প। তবে কারও সঙ্গে বৈঠক করলেই যে শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছাতে হবে, এমন নয় বলেও জানান তিনি।

যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে মঙ্গলবার গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) সদস্য দেশ বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি জর্ডানের নেতা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন ট্রাম্প।

পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস

বৈশ্বিক সংকটের গভীর ফাটলগুলো এখন অতল খাদে পরিণত হয়েছে। আর পরাশক্তিগুলো প্রমাণ করেছে, একা সামরিক,

ফিলিস্তিনের পক্ষে ফ্রান্স-যুক্তরাজ্য-কানাডা, গাজায় ইসরায়েলের সমালোচনা

গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে ইসরায়েলের সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় ‘জ্বালানি যুদ্ধবিরতিতে’ যেতে প্রস্তুত। স্থানীয় সময়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট চলাচল বন্ধ

অনলাইন ব্যবসা সম্প্রসারণে সহযোগিতা, ঢাকায় অফিস খোলার আগ্রহ মেটার

পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস

শাহজালালের মাজারের দানবাক্সের টাকা গণনায় নতুন সিদ্ধান্ত

বারিধারায় ফুটপাতে বিশ্রাম নিচ্ছিলেন শ্রমিক, প্রাণ গেল প্রাইভেটকারচাপায়

ফিলিস্তিনের পক্ষে ফ্রান্স-যুক্তরাজ্য-কানাডা, গাজায় ইসরায়েলের সমালোচনা

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

‘নিশ্চিহ্ন’ করার হুমকির মাঝেই যুক্তরাষ্ট্র-ইরানের অপ্রত্যাশিত বৈঠক: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

ভুটান-মালদ্বীপের সঙ্গে তারেক রহমানের বৈঠক, আঞ্চলিক সহযোগিতায় গুরুত্ব

বাংলাদেশে প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ৪ শতাংশ করল এডিবি, মূল্যস্ফীতি বৃদ্ধির শঙ্কা

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট

তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয়

জাতিসংঘ নিখুঁত নয়, তবে এর বিকল্প কল্পনাতীত: খলিলুর রহমান

ফ্যামিলি ও কৃষক কার্ডে বড় সহায়তা চায় বাংলাদেশ

২৩ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

রমজান কাদিরভ পঞ্চমবার চেচনিয়ার প্রধান

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইসলামী ব্যাংকিংবিষয়ক দুই গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত