ই-পেপার সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে দর্শক হিসেবে থাকবেন নেইমার

আমার বার্তা অনলাইন:
১৩ জুন ২০২৬, ১৩:১৪

‘আফ্রিকান ব্রাজিল’-তকমা পাওয়া মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে ব্রাজিল। সাম্প্রতিক আসরগুলোয় প্রত্যাশা মেটাতে না পারলেও, কার্লো আনচেলত্তির বর্তমান স্কোয়াড ফুটবলভক্তদের নতুন আশা দেখাচ্ছে। একইসঙ্গে নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ নিয়ে প্রত্যাশা থাকলেও শুরুতে হতাশাই সঙ্গী হয়েছে নেইমার জুনিয়রের।

৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড অবশ্য বিশ্বকাপের স্কোয়াডেই যুক্ত হয়েছেন চোটের সংবাদ নিয়ে। তবে তখন কেবল হালকা ফোলাভাবের কথা জানিয়েছিল নেইমারের ক্লাব সান্তোস। পরে জানা যায়, তার পায়ের কাফের পেশি ছিঁড়ে গেছে। তা থেকে সেরে উঠতে নিয়মিত কাজ করছেন নেইমার। কিন্তু অনুশীলতে যোগ না দেওয়া প্রথম ম্যাচ খেলার অনিশ্চয়তা ছিল। সেটাই সত্যি হতে যাচ্ছে।

আজ (শনিবার) দিবাগত রাত ৪টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে কার্লো আনচেলত্তির দল। কিন্তু ম্যাচটিতে তিনি ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (৭৯ গোল) নেইমারকে না পাওয়ার বিষয়টি জানিয়েছেন ইঙ্গিতপূর্ণ মন্তব্যে। আনচেলত্তি বলছেন, ‘নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য খুব কঠোর পরিশ্রম করছে। সে আগামী সপ্তাহে দলীয় অনুশীলনে ফিরবে বলে আশা করা হচ্ছে।’

একইসঙ্গে সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকাকে দলে নেওয়ার কারণও পুনরায় ব্যাখ্যা করেছেন ব্রাজিল কোচ, ‘নেইমারকে আমরা শুধু তার ফুটবল প্রতিভার জন্য দলে নিইনি, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তার অভিজ্ঞতার কারণেও ডেকেছি। সে আমাদের তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা এবং উদাহরণ হতে পারে।’

জাতীয় দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে পা রাখলেও, এখনও পুরোপুরি অনুশীলন করছেন না নেইমার। সতীর্থদের সঙ্গে বল নিয়ে অনুশীলন করেছেন রানিং শু পরে, পায়ে তোলেননি বুট। এ ছাড়া ফিজিওথেরাপিতে বেশিরভাগ সময় কাটছে তার। বৃহস্পতিবার রাতে জিমে শারীরিক অনুশীলনের কয়েকটি ছবিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেন সান্তোস তারকা। তার আগেই বিশ্বকাপের প্রথম ম্যাচে নেইমার বেঞ্চে বসে কাটাবেন বলে গুঞ্জন ছড়িয়ে যায়।

আমার বার্তা /জেএইচ

বিশ্বকাপে ঝোড়ো ইনিংস খেলার রহস্য জানালেন জয়িতা

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী দল। গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ৬

ব্রাজিলের ১-৭, কুরাসাওয়ের ১-৭ : স্কোর একই, তবে বাস্তবতা ভিন্ন

২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির কাছে ব্রাজিলের সেই ঐতিহাসিক ১-৭ গোলের হার এবং ২০২৬ বিশ্বকাপে কুরাসাওয়ের

বিশ্বকাপে সুইডেনের গোল উৎসব, তিউনিসিয়াকে গুঁড়িয়ে দাপুটে জয়

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সুইডেন। মিডফিল্ডার ইউসেফ আয়ারি দূরপাল্লার দুর্দান্ত শটে গোল

১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে হোয়াইটওয়াশ থেকে বাঁচলো অস্ট্রেলিয়া

শেষদিকে ম্যাচটা জমিয়ে তুলেছেন শরিফুল ইসলাম। ৬ উইকেট তুলে অজি শিবির আতঙ্ক ধরিয়েছেন এই পেসার।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেট চিন্তাশীল হলেও নীতিকাঠামো দুর্বল, পুরোনো পথে হাঁটা দুঃখজনক

এই বাজেট বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের

ফ্রান্সের বিশ্ব সাহিত্য অভিধানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল-সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী

বিশ্বকাপে ঝোড়ো ইনিংস খেলার রহস্য জানালেন জয়িতা

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিষ্কার

যোগ্য পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি গ্রাহকদের

নিম্ন-মধ্যবিত্তরা ত্রিমুখী চাপের মধ্যেই থাকছে: দেবপ্রিয় ভট্টাচার্য

আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি: স্বাস্থ্যমন্ত্রী

নিখোঁজের কয়েক ঘণ্টা পর নদীতে ভেসে উঠল শিশুর ক্ষতবিক্ষত মরদেহ

ভারতের ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা আইভ্যাকের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানাল বাংলাদেশ

'দেশ মাদকমুক্ত না হলে বাজেট কোনো উপকারে আসবে না'

প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদি ফের গ্রেফতার

ভারতের অনুমোদন না মেলায় নেপাল থেকে অতিরিক্ত বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল, নতুন কারিকুলামে কমবে কোচিং নির্ভরতা

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, মুখ খুললেন না

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনায় চালক ও ১১ যাত্রীর সবাই নিহত

শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করতে পারে যুক্তরাজ্য