ই-পেপার বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

পিকে ৬ ম্যাচ নিষিদ্ধ, ক্লাবের আনুষ্ঠানিক দায়িত্বের বাইরে ২ মাস

আমার বার্তা অনলাইন:
০৭ মে ২০২৬, ১১:১০

স্পেন ও বার্সেলোনার সাবেক তারকা পিকে এখন দেশটির দ্বিতীয় বিভাগের দল অ্যান্ডোরার মালিক। তাদেরই এক ম্যাচে রেফারির ওপর ক্ষুব্ধ ও আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখানোয় সাবেক এই ডিফেন্ডার বড় শাস্তি পেয়েছেন। পিকে কেবল ৬ ম্যাচের নিষেধাজ্ঞাই পাননি, অ্যান্ডোরা ক্লাবের আনুষ্ঠানিক সকল কাজ থেকে দুই মাস বাইরে থাকারও নির্দেশনা দেওয়া হয়েছে।

রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন এই শাস্তির কথা জানিয়েছে। এর আগে ১ মে স্পেনের দ্বিতীয় স্তরের ক্লাব প্রতিযোগিতায় আলবাসেতের কাছে ১-০ গোলে হেরে যায় অ্যান্ডোরা। ওই ম্যাচে রেফারি আলোনসো ডি এনা ওল্ফের প্রতি উচ্চস্বরে চিৎকার এবং হুমকির ভঙ্গিতে আচরণের জন্য পিকে অভিযুক্ত হয়েছেন বলে উল্লেখ করেছে স্প্যানিশ গণমাধ্যম।

ওই ঘটনায় অ্যান্ডোরা ক্লাবের অন্য অফিসিয়ালরাও জড়িয়েছেন। ফলে শাস্তির খড়গ নেমেছে ক্লাবের প্রেসিডেন্ট ফেররান ভিলাসেকা এবং স্পোর্টিং ডিরেক্টর জম নগেসের উপরও। ভিলাসেকাকে ৪ ম্যাচ এবং নগেসকে পিকের মতো ৬ ম্যাচের নিষেধাজ্ঞা ও ক্লাবের কর্মকাণ্ড থেকে দুই মাস বিরত থাকার শাস্তি দেওয়া হয়েছে।

স্প্যানিশ ফুটবলের সর্বোচ্চ সংস্থা জানিয়েছে, ঘটনার দিন পিকে ম্যাচ অফিসিয়ালকে বলেছিলেন– “অন্য কোনো দেশে তারা তোমাকে ছিঁড়ে ফেলত। কিন্তু অ্যান্ডোরা একটি সভ্য দেশ।’ অনাকাঙ্ক্ষিত সেই ঘটনায় অ্যান্ডোরা ক্লাবও শাস্তি থেকে রেহাই পায়নি। তাদের ১৫০০ ইউরো জরিমানার পাশাপাশি দুই ম্যাচের জন্য স্টেডিয়ামের একাংশ ফাঁকা রাখার শাস্তি আরোপিত হয়েছে।

২০১৮ সালে ফিকে এবং একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান এফসি অ্যান্ডোরা কিনে নেয়। ক্লাবটি স্পেন ও ফ্রান্সের মধ্যকার পিরিনীয় অঞ্চলের ছোট দেশে অবস্থিত, তখন অ্যান্ডোরা ছিল পঞ্চম বিভাগের ক্লাব। ১৯৪২ সাল থেকে যাত্রা শুরু করা দলটি এখনও নিম্নস্তরের প্রতিযোগিতায় খেলে আসছে। দ্বিতীয় বিভাগের প্রতিযোগিতায় বর্তমানে অ্যান্ডোরার অবস্থান দশম।

বিসিবির অ্যাডহক কমিটি সভায় যেসব সিদ্ধান্ত হলো

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির চতুর্থ সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মিরপুরের

সবার আগে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা উজবেকিস্তানের

প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছেন উজবেকিস্তান। ৪০ সদস্যের এই দল

হ্যাটট্রিক সাফ মিশনে বাংলাদেশ, নেই স্বপ্না-মুনকি

২৫ মে ভারতের গোয়ায় শুরু হচ্ছে সাফ টুর্নামেন্ট। বাংলাদেশ আসন্ন টুর্নামেন্টের প্রস্তুতির জন্য আগামীকাল থাইল্যান্ডের

নাহিদ রানাকে বাংলাদেশের সম্পদ বললেন শাহিন আফ্রিদি

জাতীয় দলের হয়ে গেল দুই বছর ধরে নিয়মিত খেলছেন নাহিদ রানা। সাদা বলের ক্রিকেটে নিয়মিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের কথিত ‘সুইসাইড নোট’ প্রকাশ

জুলাইয়ের মধ্যে জুতা পাবেন প্রাথমিকের ১ লাখ শিক্ষার্থী: ববি হাজ্জাজ

কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে দেশে ৫৬ লাখ কর্মসংস্থান হারিয়ে যেতে পারে

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল

‘দেশে নতুন করে আরেকটি শিক্ষা আন্দোলনের প্রয়োজন দেখা দিয়েছে’

তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা ও সমর্থন প্রত্যাশা বাংলাদেশের

মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেওয়া হচ্ছে না থালাপতি বিজয়ের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়: পেজেশকিয়ান

পশ্চিমবঙ্গে ৪৮ ঘণ্টায় ২০০ এফআইআর, গ্রেপ্তার ৪৩৩, আটক ১১০০ জন

পিকে ৬ ম্যাচ নিষিদ্ধ, ক্লাবের আনুষ্ঠানিক দায়িত্বের বাইরে ২ মাস

অবৈধ মানব পাচার: প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠানকে ব্রিটিশ নিষেধাজ্ঞা

একদিনের ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম

জাতিসংঘে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান

এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এত বৃষ্টির পরও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

যুক্তরাষ্ট্র ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে: ইরানের স্পিকার

কক্সবাজার মহেশখালীতে অস্ত্রসহ কুখ্যাত জলদস্যু জমির আটক

নজিরবিহীন পরিস্থিতি, একদিনের রাষ্ট্রপতি শাসন হবে পশ্চিমবঙ্গে

সামাজিকমাধ্যমের ৬০-৭০ শতাংশ ট্র্যাফিক আসে বট থেকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা