ই-পেপার বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেওয়া হচ্ছে না থালাপতি বিজয়ের

আমার বার্তা অনলাইন:
০৭ মে ২০২৬, ১১:২৭

সদ্য সমাপ্ত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সবচেয়ে বেশি আসন পেয়েছে থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম টিভিকে। মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ নেওয়ার কথা বৃহস্পতিবার (৭ মে)। কিন্তু রাজ্যের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর এখনো বিশ্বাস করেন না যে সরকার গঠনের মতো প্রয়োজনীয় সংখ্যা টিভিকের আছে। আর এ কারণেই আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া হচ্ছে না থালাপতির।

বর্তমান আনুষ্ঠানিক অবস্থান ব্যাখ্যা করে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছে, কংগ্রেস বিজয়ের দলকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি ও অন্যান্যদের যোগ দেওয়ার সম্ভাবনা থাকলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন পেতে বিজয়ের দলের আরও এক-দুই দিন সময় লাগতে পারে।

এরই মধ্যে রাজ্যপাল বিধানসভা ভেঙে দিয়েছেন। এরপর তিনি কেরালার উদ্দেশ্যে রওনা হন, যেখানে তিনি রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। বুধবার (৭ মে) রাজ্যপালের সঙ্গে এক বৈঠকে বিজয় পরবর্তী সরকার গঠনের দাবি পেশ করেন। সূত্র জানিয়েছে, টিভিকে সাধারণ সম্পাদক আধভ অর্জুনও তাদের আইনি দলকে সঙ্গে নিয়ে রাজ্যপালের সাথে দেখা করবেন।

তামিলনাড়ুর সর্বশেষ বিধানসভা নির্বাচনে ১০৮টি আসনে জয়লাভ করে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে বিজয়ের টিভিকে। ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য তাদের আরও অন্তত ১০টি আসনের প্রয়োজন ছিল। কংগ্রেসের পাঁচটি আসনের সমর্থনে এই সংখ্যা ১১২-তে পৌঁছেছে (বিজয় যে দুটি আসনে জয়ী হয়েছেন তার মধ্যে একটি বাদ দিয়ে), যার ফলে জয়ের লক্ষ্যমাত্রা ছোঁয়ার জন্য টিভিকের আরও ৬টি আসন প্রয়োজন।

পরবর্তী স্বাভাবিক পদক্ষেপ হলো বিজয়কে বিধানসভায় তার সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। কংগ্রেস ছাড়া আর কারা নির্দলীয় প্রার্থীসহ বিজয় শিবিরের অংশ হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য নেই।

দুটি আসনে জয়ী বিদুথালাই চিরুথাইগল কাচি (ভিসিকে) পার্টির নেতাদের বুধবার (৭ মে) চেন্নাইয়ে বৈঠক করার কথা ছিল। কিন্তু সেই বৈঠক শুক্রবার (৮ মে) পর্যন্ত স্থগিত করা হয়েছে। অন্যদিকে, বাম দল সিপিআই ও সিপিআই (এম) কী করা উচিত তা ঠিক করতে শুক্রবার পর্যন্ত সময় চেয়েছে।

বামদের চারটি আসনের মধ্যে দুটি সিপিআই ও দুটি সিপিআই(এম)- এর। নির্বাচনে সর্বশেষ ক্ষমতায় থাকা ডিএমকে ৫৯টি আসন, এআইএডিএমকে ৪৭টি, পিএমকে ৪টি, আইইউএমএল ২টি, সিপিআই ২টি, সিপিআই(এম) ২টি আসন পেয়েছে। অন্যদিকে, বিজেপি, ডিএমডিকে ও এএমএমকে একটি করে আসন পেয়েছে। - সূত্র: এনডিটিভি

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের কথিত ‘সুইসাইড নোট’ প্রকাশ

যৌন অপরাধী জেফরি এপস্টিনের কথিত একটি ‘সুইসাইড নোট’ গত বুধবার জনসমক্ষে এনেছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল

ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক পথে হাঁটতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির

পশ্চিমবঙ্গে ৪৮ ঘণ্টায় ২০০ এফআইআর, গ্রেপ্তার ৪৩৩, আটক ১১০০ জন

তৃণমূল কংগ্রেসের টানা শাসনের পতন, রাজ্য শাসনে প্রথমবারের মতো বিজেপির উত্থান—সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদল

এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে এক সপ্তাহের মধ্যেই একটি সমঝোতা বা চুক্তি সম্পন্ন হতে পারে বলে আশা ব্যক্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়াকফ সম্পত্তির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের কথিত ‘সুইসাইড নোট’ প্রকাশ

জুলাইয়ের মধ্যে জুতা পাবেন প্রাথমিকের ১ লাখ শিক্ষার্থী: ববি হাজ্জাজ

কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে দেশে ৫৬ লাখ কর্মসংস্থান হারিয়ে যেতে পারে

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল

‘দেশে নতুন করে আরেকটি শিক্ষা আন্দোলনের প্রয়োজন দেখা দিয়েছে’

তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা ও সমর্থন প্রত্যাশা বাংলাদেশের

মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেওয়া হচ্ছে না থালাপতি বিজয়ের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে জনগণের অধিকারে আপস নয়: পেজেশকিয়ান

পশ্চিমবঙ্গে ৪৮ ঘণ্টায় ২০০ এফআইআর, গ্রেপ্তার ৪৩৩, আটক ১১০০ জন

পিকে ৬ ম্যাচ নিষিদ্ধ, ক্লাবের আনুষ্ঠানিক দায়িত্বের বাইরে ২ মাস

অবৈধ মানব পাচার: প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠানকে ব্রিটিশ নিষেধাজ্ঞা

একদিনের ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম

জাতিসংঘে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান

এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চুক্তি হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এত বৃষ্টির পরও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

যুক্তরাষ্ট্র ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে: ইরানের স্পিকার

কক্সবাজার মহেশখালীতে অস্ত্রসহ কুখ্যাত জলদস্যু জমির আটক

নজিরবিহীন পরিস্থিতি, একদিনের রাষ্ট্রপতি শাসন হবে পশ্চিমবঙ্গে