ই-পেপার বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

নাহিদ রানাকে বাংলাদেশের সম্পদ বললেন শাহিন আফ্রিদি

আমার বার্তা অনলাইন:
০৬ মে ২০২৬, ১৩:৫৩
আপডেট  : ০৬ মে ২০২৬, ১৩:৫৪

জাতীয় দলের হয়ে গেল দুই বছর ধরে নিয়মিত খেলছেন নাহিদ রানা। সাদা বলের ক্রিকেটে নিয়মিত না হলেও লাল বলের ক্রিকেটে ধারাবাহিক এই গতি তারকা। সবশেষ পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে দারুণ পারফর্ম করেছেন রানা। এবার পাকিস্তানের বিপক্ষে লাল বলের ক্রিকেটে মাঠে নামার অপেক্ষায় এই পেসার।

তার আগে আজ পাকিস্তানের হয়ে সংবাদ সম্মেলনে আসেন শাহিন আফ্রিদি। মিরপুরে পাক এই পেসার জানিয়েছেন নাহিদ রানার গুরুত্ব সম্পর্কে। শাহিন বলেন, 'আমি ওয়ানডে সিরিজের আগে শন টেইটের সাথে কথা বলেছিলাম। আমার মনে হয় নাহিদ রানা বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় সম্পদ হতে পারে। আশা করি বাংলাদেশ তাকে (নাহিদ রানা) ভালোভাবে কাজে লাগাবে।'

শাহিন আফ্রিদি অবশ্য হাস্যরস করে জানালেন রানা ভালো ফর্মে থাকলেও পাকিস্তানের বিপক্ষে সুবিধা করতে পারবে না, 'নাহিদ রানা খুব ভালো ফর্মে আছে, তবে আশা করি সে আমাদের বিপক্ষে খুব বেশি সুবিধা করতে পারবে না (হাসি)।'

অতীতে টেস্ট সিরিজ হার নিয়ে আফ্রিদি বলেন, 'অতীত তো অতীতই। আমি ব্যক্তিগতভাবে অতীত মনে রাখতে চাই না। আমাদের লক্ষ্য বর্তমান এবং ভবিষ্যতের দিকে তাকানো যে, আমরা নিজেদের কীভাবে তৈরি করছি।'

পরে আফ্রিদি স্পষ্ট করে বলেন, 'আমাদের মূল লক্ষ্য হলো কীভাবে চ্যাম্পিয়নশিপ (ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ) জেতা যায়, শুধুমাত্র একটি সিরিজ জেতা নয়। একটি দল হিসেবে আমাদের লক্ষ্য অনেক বড় এবং আমরা সেটির জন্যই প্রস্তুত।'

পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস

মিরপুর টেস্ট জেতার পর সিলেটও দাপুটে পারফরম্যান্স ধরে রাখল বাংলাদেশ দল। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয়

ইবোলা নিষেধাজ্ঞার পরও কঙ্গোর ফুটবলারদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি

ভয়াবহ ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আফ্রিকার তিন দেশের নাগরিকদের ওপের কঠোর ভ্রমন নিষেধাজ্ঞা জারি করেছিল

আমরা ফেবারিট নই, তবে যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি

আক্রমণাত্মক ফুটবল আর অবিশ্বাস্য টেকনিক্যাল দক্ষতার জন্য ফুটবল বিশ্বে আলাদা সুনাম থাকলেও এখনও বিশ্বকাপের ট্রফি

২২ বছরের অপেক্ষার অবসান, সিটির ড্রয়ে চ্যাম্পিয়ন আর্সেনাল

সব নাটকীয়তা আন হিসাব-নিকাশের অবসান ঘটিয়ে অবশেষে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত করল আর্সেনাল। লিগে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার

অটোরিকশাচালক হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ

রাজধানীর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে শর্ট সার্কিটে দগ্ধ ৪

ফের সরকারের নিয়ন্ত্রণাধীন ঠুঁটো জগন্নাথ হচ্ছে মানবাধিকার কমিশন: টিআইবি

পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস

আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

বেতন-বোনাসের দাবিতে তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা রক্ষা করতে চাই: মির্জা ফখরুল

ইবোলা নিষেধাজ্ঞার পরও কঙ্গোর ফুটবলারদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি

আমরা ফেবারিট নই, তবে যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি

বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর রিয়াদ, দশম অবস্থানে রাজধানী ঢাকা

স্বর্ণের ভরিতে আবারও কমলো ২১৫৮ টাকা

বিস্ফোরণের আতঙ্ক, সরিয়ে নেওয়ার সময় রোগীর মৃত্যু

আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী

ব্যাংক খাতে আস্থা ফেরাতে কঠোর সংস্কার ও কর ছাড় চায় বিএবি

সুপ্রিম কোর্ট সচিবালয়ের ১৫ বিচারককে নেওয়া হলো আইন মন্ত্রণালয়ে

ইরান চুক্তি করতে মরিয়া, খুব দ্রুতই যুদ্ধ শেষ হবে: ডোনাল্ড ট্রাম্প

আফ্রিকার সঙ্গে সম্পর্ক জোরদার ও মরক্কোর বিনিয়োগ চায় বাংলাদেশ

ট্রাম্পের পর পুতিনকে বেইজিংয়ে লালগালিচা, মস্কোর পাশে থাকার বার্তা চীনের

২২ বছরের অপেক্ষার অবসান, সিটির ড্রয়ে চ্যাম্পিয়ন আর্সেনাল