ই-পেপার বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

মেট গালার তারকাদের চোখধাঁধানো লুক

আমার বার্তা অনলাইন:
০৫ মে ২০২৬, ১৫:৩০
আপডেট  : ০৫ মে ২০২৬, ১৬:৩১

মেট গালা মানেই যেন নতুন নতুন ফ্যাশন স্টেটমেন্টের জন্ম হওয়া। যেখানে একইসঙ্গে দেখা মেলে সৃজনশীলতার অনন্য সব উদ্ভাবন আর অদ্ভুত সব সাজপোশাকের বৈচিত্র্য। এক কথায়, আধুনিক ফ্যাশনের সব চেয়ে সাহসী ও নতুন রূপটি আবিষ্কৃত হয় এই মঞ্চেই।

প্রতি বছর নির্দিষ্ট থিমের ওপর ভিত্তি করে বিশ্বের শীর্ষ তারকারা জড়ো হলেন নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এর মঞ্চে। মেট গালা বলে কথা! এবারের আসরেও তার ব্যতিক্রম হয়নি। স্থানীয় সময় সোমবার (৪ এপ্রিল) সন্ধ্যা থেকে তাঁরার আলোয় জাঁকজমক হয়ে ওঠে মেটগালার লাল গালিচা। বর্ণিল উপস্থিতির মাধ্যমে শৈল্পিক সাজপোশাকের বৈচিত্র্য তারা কতটা ফুটিয়ে তুলেছেন, তা তুলে ধরা হচ্ছে।

বিয়ন্সে :

দীর্ঘ এক দশক পর মেট গালার লাল গালিচায় হেঁটেছেন বিয়ন্সে। সবচেয়ে বেশি নজর কেড়েছে এই তারকার পোশাক ও তার ১৪ বছরের কন্যার সঙ্গে সাবলীল উপস্থিতি। বিয়ন্সের এই পোশাকটি যেন রূপকথার মতো, যেখানে ঝকঝকে রুপালি বডি-আর্ট এবং রাজকীয় হেক হেডপিস তাকে অদ্বিতীয় করে তুলেছে।

রিহানা :

মেট গালার লাল গালিচায় গায়িকা রিহানা উপস্থিত থাকবেন কি না, তা নিয়ে দর্শকদের মধ্যে সংশয় ছিল। তবে নিজের চিরচেনা স্টাইলেই একটু দেরিতে হাজির হন তিনি। ফরাসি লাক্সারি ফ্যাশন হাউস মেসন মারজিয়েলার কাস্টম পোশাকে সেজে গালার উদ্দেশে রওনা হন এই তারকা।

করণ জোহর :

মেট গালার লাল গালিচায় উপস্থিত ছিলেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা করণ জোহরও। এক সাক্ষাৎকারে নির্মাতা জানিয়েছেন, তার ঘনিষ্ঠ বন্ধু ও প্রখ্যাত ভারতীয় ডিজাইনার মনীশ মালহোত্রার নকশা করা পোশাক পরেছিলেন। সেই হাতে আঁকা কেপ এবং সূক্ষ্ম এমব্রয়ডারি করা একটি ভিনটেজ জ্যাকেটে তাকে দেখা যায়। তার টিমের দাবি, পোশাকের এই কারুকাজগুলো ভারতীয় পুরাণের বিভিন্ন চরিত্রকে ফুটিয়ে তুলেছে।

গ্যাব্রিয়েল ইউনিয়ন :

৫০ বছর বয়সেও যে নারীরা কতটা আকর্ষণীয় হতে পারেন, তা প্রমাণ করতে এবারের মেট গালায় হাজির হয়েছিলেন অভিনেত্রী গ্যাব্রিয়েল ইউনিয়ন। তিনি রাইনস্টোন খচিত ব্যাকলেস বা পিঠখোলা একটি গাউন পরেছিলেন। এবারের আয়োজনের কো-চেয়ার বিয়ন্সে, ভেনাস উইলিয়ামস ও নিকোল কিডম্যানের পাশাপাশি আনা উইনটুরকে সর্বকালের সেরা হিসেবে প্রশংসা করেছেন এই অভিনেত্রী।

টিয়ানা টেলর :

পুরো শরীর রুপালি সুতোয় ঢাকা এক অনন্য পোশাকে মেট গালার লাল গালিচায় নজর কেড়েছেন মার্কিন অভিনেত্রী ও গায়িকা টিয়ানা টেলর। মেট গালায় তাকে একেবারেই অনন্য এবং নজরকাড়া লাগছিল। তার পুরো শরীর এবং মাথা ঢাকা ছিল মেটালিক সিলভার রঙের ঝালর বা 'ফ্রিঞ্জ' দিয়ে তৈরি একটি বিশেষ পোশাকে, যা হাঁটার সময় অদ্ভুত এক দ্যুতি ছড়াচ্ছিল। পোশাকটি একাধারে রহস্যময় এবং শৈল্পিক, যা ফ্যাশন দুনিয়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, ২০২৬ সালের এই আসরে কো-চেয়ার হিসেবে রয়েছেন পপ তারকা বিয়ন্সে, অভিনেত্রী নিকোল কিডম্যান এবং টেনিস তারকা ভেনাস উইলিয়ামস। আয়োজনের কো-চেয়ারদের পাশাপাশি অ্যান্টনি ভ্যাকারেলো, জোয়ি ক্রাভিতজ, সাবরিনা কার্পেন্টার, দোজাত ক্যাট, লিসা থেকে শুরু করে আরও অনেক তারকা নিজেদের শৈল্পিক পোশাকে লাল গালিচায় হেঁটেছেন। - ভ্যারিয়েটি, বিবিসি

আমার বার্তা/এমই

হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত ডিজে সনিকা

হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় ডিজে ও সংগীতশিল্পী সনিকা। হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত

বিচ্ছেদ ঘোষণার মাঝেই কানে ফুরফুরে মেজাজে মৌনী

বলিউড ও টেলিভিশন দুনিয়ার অন্যতম জনপ্রিয় দম্পতি মৌনী রায় ও সূরজ নাম্বিয়ারের চার বছরের সংসার।

চলচ্চিত্র শিক্ষায় নতুন সম্ভাবনা নিয়ে বিসিটিআই–জবি যৌথ কর্মশালা

বাংলাদেশের প্রেক্ষাপটে চলচ্চিত্র শিক্ষার গুরুত্ব এবং বিভাগীয় ও জেলা পর্যায়ে চলচ্চিত্র প্রশিক্ষণ সম্প্রসারণের প্রয়োজনীয়তা নিয়ে

শাকিরার পোশাকে ব্যতিক্রমী ডিজাইন, তুললেন ঝড়!

আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে বিশ্বজুড়ে এখন তুমুল উন্মাদনা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে শর্ট সার্কিটে দগ্ধ ৪

ফের সরকারের নিয়ন্ত্রণাধীন ঠুঁটো জগন্নাথ হচ্ছে মানবাধিকার কমিশন: টিআইবি

পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস

আনসার বাহিনী প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

বেতন-বোনাসের দাবিতে তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা রক্ষা করতে চাই: মির্জা ফখরুল

ইবোলা নিষেধাজ্ঞার পরও কঙ্গোর ফুটবলারদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি

আমরা ফেবারিট নই, তবে যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি

বিশ্বে বায়ুদূষণে শীর্ষ শহর রিয়াদ, দশম অবস্থানে রাজধানী ঢাকা

স্বর্ণের ভরিতে আবারও কমলো ২১৫৮ টাকা

বিস্ফোরণের আতঙ্ক, সরিয়ে নেওয়ার সময় রোগীর মৃত্যু

আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী

ব্যাংক খাতে আস্থা ফেরাতে কঠোর সংস্কার ও কর ছাড় চায় বিএবি

সুপ্রিম কোর্ট সচিবালয়ের ১৫ বিচারককে নেওয়া হলো আইন মন্ত্রণালয়ে

ইরান চুক্তি করতে মরিয়া, খুব দ্রুতই যুদ্ধ শেষ হবে: ডোনাল্ড ট্রাম্প

আফ্রিকার সঙ্গে সম্পর্ক জোরদার ও মরক্কোর বিনিয়োগ চায় বাংলাদেশ

ট্রাম্পের পর পুতিনকে বেইজিংয়ে লালগালিচা, মস্কোর পাশে থাকার বার্তা চীনের

২২ বছরের অপেক্ষার অবসান, সিটির ড্রয়ে চ্যাম্পিয়ন আর্সেনাল

যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ অভিযানে ১৭৫ আইএস জঙ্গি নিহত

আ.লীগ সেদিনই ফিরেছে, যেদিন মবস্টারদের হিরো বানানো হয়েছিল: মাহফুজ