ই-পেপার মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

তেলের উত্তোলন বাড়ানোর ঘোষণা ওপেক প্লাস জোটের ৭ দেশের

আমার বার্তা অনলাইন:
০৫ মে ২০২৬, ১৩:০৭

জ্বালানি তেলের দৈনিক উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেক প্লাস জোটের ৭ সদস্যরাষ্ট্র সৌদি আরব, রাশিয়া, কুয়েত, আলজেরিয়া, ইরাক, কাজাখস্তান এবং ওমান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী জুন মাস পর্যন্ত প্রতিদিন মোট ১ লাখ ৮৮ হাজার ব্যারেল তেল অতিরিক্ত উত্তোলন করবে এই সাত দেশ।

গতকাল সোমবার জ্বালানি তেলের উত্তোলন ও বিপননকারী ৭ দেশের জোট ওপেক প্লাস গতকাল সোমবার অনলাইনে বৈঠক করে। বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয়েছে, সদস্যরাষ্ট্রগুলোর সম্মতিক্রমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক সময় মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাত ওপেক প্লাসের সদস্য ছিল। তবে ২৮ এপ্রিল দেশটি জোট থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে গত মার্চ এবং এপ্রিল মাসে তেলের দৈনিক উত্তোলন বৃদ্ধি নিয়ে একাধিক বৈঠক হয়েছে ওপেক প্লাসের সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে। সেসব বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে আগামী জুন মাস পর্যন্ত অতিরিক্ত ২ লাখ ৬ হাজার ব্যারেল তেল উত্তোলন করবে ওপ্লাসের ৮ সদস্যরাষ্ট্র।

আমিরাত জোট থেকে বেরিয়ে যাওয়ায় প্রস্তাবিত অতিরিক্ত তেল উত্তোলনের পরিমাণ কমানো হয়েছে বলে জানা গেছে সূত্রের বরাতে।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় তেলের দৈনিক উত্তোলন হ্রাসের সিদ্ধান্ত নিয়েছিল। তবে গত ফেব্রুয়ারিতে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর বিশ্বজুড়ে বাড়তে থাকে তেলের চাহিদা; এবং এ কারণেই দৈনিক উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেক প্লাস।

তবে জ্বালানি তেলের বাজার পর্যবেক্ষক ও বিশ্লেষকরা এই সিদ্ধান্তে তেমন আশাবাদী হতে পারেননি। জ্বালানি বাজার পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংস্থা রাইস্ট্যাড এনার্জির কর্মকর্তা জর্জ লিওন এএফপিকে বলেছেন, “বর্তমানে বিশ্বে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণ বাজারের সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়া; পণ্যের ঘাটতি নয়। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের চলাচল যদি আগের অবস্থায় ফিরে— সেক্ষেত্রে তেলের উৎপাদন বাড়ালেও বাজার স্বাভাবিক হবে না।”

আমার বার্তা/এমই

১০০টিরও বেশি আসনে কারচুপি, আমরা আবারও ঘুরে দাঁড়াব: মমতা

পশ্চিমবঙ্গের সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বিজেপি, ভরাডুবি ঘটেছে তৃণমূল কংগ্রেসের। তৃণমূল

আগামী দিনে ইন্দো-প‍্যাসিফিক অঞ্চলের কৌশল ঠিক করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ‍্য এশিয়া বিষয়ক অ‍্যাসিস্ট‍্যান্ট সেক্রেটারি পল কাপুর জানিয়েছেন, আগামী দিনে ইন্দো–প্যাসিফিক

কেরালায় মুসলিম তরুণীর কাছে হারলেন ক্ষমতাসীন বাম জোটের প্রধান

ভারতের ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের (আইইউএমএল) ফাতিমা তাহলিয়া গতকাল সোমবার ইতিহাস গড়েছেন। তিনি দলটির ইতিহাসে

বিশ্ববাজারে চাপ কমাতে তেল উৎপাদন বাড়াচ্ছে সৌদি-রাশিয়াসহ ৭ দেশ

ইরানের ওপর মার্কিন হামলার কারণে বড় সংকটময় মুহূর্ত পার করছে বিশ্বের তেলের বাজার। এই চাপ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত : চিফ প্রসিকিউটর

মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

অন্যদেশের সঙ্গে তুলনা করলে মার্কিন চুক্তি ভালো বুঝা যাবে: পররাষ্ট্রমন্ত্রী

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২ জন

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন পাবনার রাশিদুল ইসলাম

যমুনা অয়েলের বাড়াবাড়ি ডিপো ইনচার্জ সাদেকীনের নেতৃত্বে অনিয়মই যেখানে নিয়ম 

তেলের উত্তোলন বাড়ানোর ঘোষণা ওপেক প্লাস জোটের ৭ দেশের

স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: তথ্য উপদেষ্টা

দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী

১০০টিরও বেশি আসনে কারচুপি, আমরা আবারও ঘুরে দাঁড়াব: মমতা

‘বীরনিবাস’ প্রকল্পের দলীয়করণ ও দুর্নীতি তদন্ত করা হবে: প্রতিমন্ত্রী ইশরাক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

আদালতের নির্দেশনার পর জয়ী নুসরাত তাবাসসুম, গেজেট প্রকাশ ইসির

আগামী দিনে ইন্দো-প‍্যাসিফিক অঞ্চলের কৌশল ঠিক করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক

কেরালায় মুসলিম তরুণীর কাছে হারলেন ক্ষমতাসীন বাম জোটের প্রধান

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রুবেল

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক-মাধ্যমিকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী

পশ্চিমবঙ্গে যেই আসুক, ইস্যুগুলো আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে

সরকারের জবাবদিহি নিশ্চিত করার প্রধান মাধ্যম স্বাধীন গণমাধ্যম: তথ্যমন্ত্রী

বিভাগীয় ক্রিকেট সংস্থাগুলো ভেঙে দিল বিসিবি, গঠিত হবে ৩ সদস্যের নির্বাচন কমিশন