ই-পেপার বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে না থাকার নেপথ্যে যা ঘটেছে: ক্রিকবাজ

আমার বার্তা অনলাইন:
২৫ জানুয়ারি ২০২৬, ১৫:৫৭

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় ছিল কয়েক সপ্তাহ ধরে চলা আলোচনা, মতবিরোধ ও অনড় অবস্থানের ধারাবাহিক পরিণতি। ভারতে গিয়ে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কঠোর অবস্থানই শেষ পর্যন্ত এই সিদ্ধান্তের দিকে গড়ায়। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে এমনটাই তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারত–বাংলাদেশ কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দল থেকে পেসার মুস্তাফিজুর রহমানকে ছাড়তে বাধ্য করার ঘটনায় পরিস্থিতি জটিল রূপ নেয়। এরপরই বিসিবি ভারতের মাটিতে খেলতে না চাওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে শক্ত অবস্থান নেয়।

শুরুতে বিসিবির দাবি ছিল, তাদের ম্যাচগুলো সহ-আয়োজক শ্রীলঙ্কায় স্থানান্তর করা হোক। তবে বিষয়টি দ্রুতই আইসিসির জন্য একটি নীতিগত পরীক্ষায় পরিণত হয়। একদিকে বাংলাদেশকে ক্রিকেটের বৈশ্বিক কাঠামোর বাইরে না রাখা, অন্যদিকে কোনো সদস্য দেশের চাপে শেষ মুহূর্তে সূচি বদলের মতো দৃষ্টান্ত স্থাপন না করা—এই দুইয়ের ভারসাম্য রক্ষা করতে হয় আইসিসিকে।

আইসিসি এ সময় বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ দেয়। সংস্থাটির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত নিয়মিতভাবে বিসিবি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখেন। একাধিক ভিডিও কনফারেন্স বৈঠকের একটিতে উত্তেজনাও ছড়িয়ে পড়ে। বিসিবি চেয়ারম্যান আমিনুল ইসলাম সেখানে স্পষ্ট করে জানান, আইসিসির ব্যাখ্যা তিনি মানতে রাজি নন।

আইসিসির স্বাধীন নিরাপত্তা মূল্যায়নে বলা হয়, ভারতে বাংলাদেশ দল, কর্মকর্তা ও সমর্থকদের জন্য ‘বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য কোনো নিরাপত্তা হুমকি নেই’। হুমকির মাত্রা ‘মাঝারি থেকে কম’ হিসেবে চিহ্নিত করা হয়। ফলে বিশ্বকাপ সূচি বলবৎ রাখায় আইসিসি অনড় থাকে।

গত ২১ জানুয়ারি আইসিসির বোর্ড সভায় বিষয়টি চূড়ান্ত রূপ পায়। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বিসিবি ছাড়া বাকি সব সদস্য বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার প্রস্তাবের বিরোধিতা করেন। বিসিবিকে ২৪ ঘণ্টার সময়সীমা দেওয়া হয় অবস্থান পুনর্বিবেচনার জন্য। কিন্তু সেই সময়ের মধ্যে বিসিবি সিদ্ধান্ত বদলায়নি। বরং নতুন করে আপত্তি তোলে এবং আইসিসির নিরাপত্তা মূল্যায়ন নিয়ে প্রশ্ন তোলে। বিসিবির দাবি ছিল—হুমকির মাত্রা ‘মাঝারি থেকে উচ্চ’।

এর মধ্যেও শেষ মুহূর্তে অবস্থান নরম হওয়ার সম্ভাবনা নিয়ে কিছু আলোচনা ছিল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালের সময় এমন ইঙ্গিতও পাওয়া যায়। সিদ্ধান্ত প্রক্রিয়ায় অংশ না নেওয়া খেলোয়াড়দের অনেকেই বিশ্বকাপ খেলতে আগ্রহী ছিলেন। তবে বিসিবি তাদের দাবিতে অনড় থাকে।

২৪ ঘণ্টার সময়সীমা পেরিয়ে যাওয়ার পর বিসিবি আইসিসিকে চিঠি পাঠালেও তখন সংস্থাটির হাতে বিকল্প ছিল সীমিত। শেষ পর্যন্ত গতকাল (শনিবার) আইসিসির প্রধান নির্বাহী বোর্ড সদস্যদের জানান—২১ জানুয়ারির সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

পরে দেওয়া বিবৃতিতে আইসিসি জানায়, এটি একটি ‘কঠিন সিদ্ধান্ত’। সংস্থাটি জানায়, তিন সপ্তাহের বেশি সময় ধরে বিসিবির সঙ্গে স্বচ্ছ ও গঠনমূলক আলোচনা হয়েছে। অভ্যন্তরীণ ও বাহ্যিক বিশেষজ্ঞদের মাধ্যমে নিরাপত্তা মূল্যায়ন করা হয়েছে এবং কেন্দ্র ও রাজ্য পর্যায়ের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা বিসিবির সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে। সব দিক বিবেচনায় নিয়ে আইসিসির সিদ্ধান্ত—প্রকাশিত বিশ্বকাপ সূচিতে পরিবর্তন আনা সম্ভব নয়।

আমার বার্তা/এমই

৩৫ ম্যাচের জন্য চ্যাটজিপিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি!

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে চুক্তি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান চ্যাটজিপিটি। ভারতের মাটিতে আগামী ৩৫টি

কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ

ইংলিশ কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের পেস বোলিংয়ের নতুন এক অধ্যায় যেন শুরু হয়েছে। কেন্টের হয়ে ডার্বিশায়ারের

টেস্টের পর ত্রিদেশীয় সিরিজ, ভারত না এলেও ব্যস্ত সূচি বাংলাদেশের

সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে দেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে ও সমান ম্যাচের টি–টুয়েন্টি সিরিজ খেলার কথা

জমির জট খুলেছে, এবার রামুতে স্বপ্নের ফুটবল মাঠ

কখনো সংরক্ষিত বনাঞ্চলের কারণে আটকে গেছে, কখনো প্রশাসনিক প্রক্রিয়ায়। একপর্যায়ে মনে হচ্ছিল, ফিফার অর্থায়নে বাংলাদেশের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার রাখা অসম্ভব নয় : ছাত্র জমিয়ত

লাইফ সাপোর্টে শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, ফেসবুকে মৃত্যুর গুজব

রাজধানীতে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য

শরিয়া বিরোধী হেবা আইন বাতিল করুন : ফয়জুল করীম

জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

গাবতলীতে রাইড-শেয়ার চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে যা‌চ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

সুন্দরবনে ১২ ডাকাতের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নগর উন্নয়ন ও জলবায়ু মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য

রোহিঙ্গা সংকটে বিশ্ব সম্প্রদায়কে ভূমিকা রাখার আহ্বান

সাইবার অপরাধ ঠেকাতে যুগোপযোগী আইন হবে: শামা ওবায়েদ

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

হত্যা মামলায় এবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে ভোট ২৯ অক্টোবর

তৎকালীন সরকারের কালো আইনে অনেকেই নিগৃহীত হতে হয়েছে: রিজভী

এক বছরের কম বয়সী শিশুকে মধু খেতে দেবেন না যে কারণে

আইফোন ১৮ প্রোর ক্যামেরায় চমক, বেড়েছে দাম

হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের