ই-পেপার রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

আর্জেন্টাইন ফুটবলের ইতিহাস বদলে দেওয়ার তিন বছর

আমার বার্তা অনলাইন
১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬

একটি ফুটবল ম্যাচ কতটা রোমাঞ্চকর হতে পারে, না ফুটবল ম্যাচ নয়- বিশ্বকাপ ফাইনাল! এই প্রশ্নের উত্তরে বলা যেতে পারে আর্জেন্টিনা ও ফ্রান্সের সেই ম্যাচটির গল্প, যেখানে পরতে পরতে ছিল উত্তেজনা। কতশত নাটক আর শ্বাসরুদ্ধকর মুহূর্ত তৈরি করে সেদিন ফুটবল জাদুকরের রঙিন পালকে ভরা শ্রেষ্ঠত্বের মুকুটের একমাত্র ফাঁকা জায়গাটি পূরণ হয়েছিল। কাতারের দোহায় লুসাইল স্টেডিয়ামে সেদিন বদলে গিয়েছিল আর্জেন্টাইন ফুটবলের ইতিহাস।

১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনার ‘হাত’ ধরে দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি এসেছিল আর্জেন্টিনার ঘরে। তারপর বিশ্বমঞ্চে শুধু আফসোসের গল্প। লিওনেল মেসির মাঝে ম্যারাডোনার ছায়া দেখা গেলেও পারেননি আক্ষেপ ঘুচাতে। ২০১৪ সালে হাতছোঁয়া দূরত্ব থেকে জার্মানির কাছে স্বপ্নভঙ্গের বেদনার শোক। পরের আসরও শেষ হয় হতাশা নিয়ে। ২০২২ বিশ্বকাপে আবারো পুরোনো স্বপ্ন পূরণ ও শিরোপা জয়ের আকাঙ্ক্ষা নিয়ে আর্জেন্টিনা অংশ নিয়েছিল।

কিন্তু শুরুতেই সৌদি আরবের কাছে ধাক্কা। বিশ্বকাপের বয়স দুই দিন হতেই প্রথম অঘটনের শিকার আর্জেন্টিনা। সৌদি আরবের ইতিহাস গড়া জয় সেদিন নতুন করে জাগিয়ে তুলেছিল আলবিসেলেস্তেদের। একে একে মেক্সিকো, পোল্যান্ডকে গ্রুপ পর্বে নাকানিচুবানি খাইয়ে নকআউট পর্বের টিকিট কাটে। অস্ট্রেলিয়াকে হারানোর পর নেদারল্যান্ডসের বিপক্ষে ঘটনাবহুল ম্যাচ জিতে নিশ্চিত করে সেমিফাইনাল। লুকা মদরিচের ক্রোয়েশিয়াকে উড়িয়ে ফাইনালে আর্জেন্টিনা। তাদের সামনে উড়তে থাকা ফ্রান্স।

লুসাইলে ১৮ ডিসেম্বরের রাত শুরুতেই স্মরণীয় করে রাখার বন্দোবস্ত করল আর্জেন্টিনা। ৩৬ মিনিটের মধ্যে তাদের লিড মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে। ৭৯ মিনিট পর্যন্ত এগিয়ে তারা। নাটক পরের মিনিট থেকে শুরু। নিকোলাস ওতামেন্দি ডিবক্সের মধ্যে ফাউল করলেন, পেনাল্টি থেকে কিলিয়ান এমবাপে ব্যবধান কমালেন। পরের মিনিটে পিএসজি সতীর্থ মেসির মুখ কালো করে দিলেন বক্সের বাইরে থেকে আরেকটি লক্ষ্যভেদী শটে।

যোগ করা সময়ে এমবাপে ও আদ্রিয়েন র‌্যাবিওটের শট অল্পের জন্য গোল হয়নি। অতিরিক্ত সময়ের খেলা। ১০৮ মিনিটে লাউতারো মার্তিনেজের ডানপাশ থেকে নেওয়া শট ফিরে আসে ফ্রান্সের গোলকিপারের গায়ে লেগে, ঠিক সামনেই ছিলেন মেসি। ডান পায়ে বল ঠেলে দেন জালে। আট মিনিট পর আবারো আর্জেন্টিনা পিছিয়ে পড়ে তাদের খেলোয়াড়ের ভুলে। বক্সের মধ্যে গঞ্জালো মন্তিয়েলের হ্যান্ডবলে পেনাল্টি থেকে স্কোর ৩-৩ করেন এমবাপে।

ফ্রান্স যতই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের আভাস দিক, এদিন ফুটবল ঈশ্বর ছিলেন মেসিদের পাশেই। তিনি কলকাঠি নেড়েছেন তেকাঠির নিচে দাঁড়ানো এমিলিয়ানো মার্তিনেজকে দিয়ে। নয়তো ম্যাচের শেষ বাঁশি বাজার মিনিটখানেক আগে র‌্যান্ডাল কোলো মুয়ানি এমন গোল কীভাবে না করে থাকতে পারেন! মাঝমাঠ থেকে সতীর্থের ক্রসের গতিপথ বুঝে বক্সে ঢুকে ডান ফ্রান্সের ফরোয়ার্ড। তারপর ডানপায়ের ভলি, কীভাবে যে মার্তিনেজ বাঁ পা ছড়িয়ে বলটা ঠেকালেন, তা মনোবিজ্ঞানকেও হার মানাবে।

পরের গল্পটা সবার জানা। মুয়ানির শট অবিশ্বাস্যভাবে ঠেকিয়ে ম্যাচ টাইব্রেকারে নিয়ে গেলেন মার্তিনেজ। সেভ অব দ্য সেঞ্চুরি-র সেই আত্মবিশ্বাস কাজে লাগালেন পেনাল্টি শুটআউটে। তার জাদুকরী গ্লাভস প্রথম শটে এমবাপেকে রুখতে না পারলেও ফ্রান্সের দ্বিতীয় প্রচেষ্টা থামিয়ে দেন আর্জেন্টাইন কিপার। একের পর এক জালে বল পাঠিয়ে এগিয়ে ছিল আর্জেন্টিনা। চতুর্থ শট নিতে আসেন মন্তিয়েল। ফ্রান্সের তৃতীয় গোলে হ্যান্ডবল দেওয়ার প্রায়শ্চিত্ত করার দায় ছিল তার। বুকভরা শ্বাস নিলেন, তারপর ডানপায়ের শটে জাল কাঁপিয়ে জার্সি খুলে মুখ ঢাকলেন। ক্যামেরা যেন খুঁজে ফিরছিল, মেসি কী করেন। সতীর্থদের আলিঙ্গনে সিক্ত তিনি। মাঠের চার দিকে ততক্ষণে আবেগঘন এক পরিস্থিতি।

২০১৪ সালের বিশ্বকাপ, ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকা ফাইনালে হারের দুঃখ ঘুচে গেল আর্জেন্টিনার। ৩৬ বছরের আক্ষেপের অবসান। বদলে গেল আর্জেন্টাইন ফুটবলের ইতিহাস। সেই ইতিহাস বদলানো দিনের তিন বছর পূর্ণ হলো গতকাল। আগামী বছরের ১৮ ডিসেম্বর হয়তো আবার আর্জেন্টিনা এই দিনটি পালন করবে, কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব ধরে রাখতে পারলে সেই উদযাপনটা হবে ভিন্ন মাত্রার। সেই লক্ষ্যেই আগামী বিশ্বকাপে অংশ নিবে আর্জেন্টিনা, মেসি নামবেন নতুন উদ্যোম সঙ্গে করে।

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু