ই-পেপার বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

রোহিতকে সরিয়ে নতুন ওয়ানডে অধিনায়ক ঘোষণা ভারতের

আমার বার্তা অনলাইন:
০৪ অক্টোবর ২০২৫, ১৬:০০

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। তবে ওয়ানডে চালিয়ে যাবেন। কিন্তু এই ফরম্যাটে খেললেও অধিনায়কত্ব করতে আর দেখা যাবে না তাকে। রোহিতকে সরিয়ে ওয়ানডেতেও অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে টেস্ট অধিনায়ক শুভমান গিলকে।

অস্ট্রেলিয়া সিরিজ দিয়েই নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে ভারতের ক্রিকেট। ১৯ অক্টোবর থেকে অজিদের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন গিল। আজ শনিবার (৪ অক্টোবর) গিলকে অধিনায়ক করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

২০২৭ সালে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াতে হতে যাওয়া বিশ্বকাপ পর্যন্ত ৫০ ওভারের ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দেবেন গিল। টেস্ট এবং ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টিতে সহ-অধিনায়কের দায়িত্বে আছেন ২৬ বছর বয়সি এই ব্যাটার।

এদিকে অধিনায়কত্ব হারালেও দল থেকে বাদ পড়ছেন না রোহিত। বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়া সিরিজে খেলবেন তিনি। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবারই প্রথম ভারতের হয়ে খেলতে নামবেন সাবেক এই অধিনায়ক।

১৯ অক্টোবর শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ হবে ২৩ ও ২৫ অক্টোবর। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত ও অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া সফরে ভারতের ওয়ানডে স্কোয়াড-

শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্শিত রানা, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, ধ্রুভ জুরেল (উইকেটরক্ষক), যশস্বী জয়ওসয়াল।

আমার বার্তা/এমই

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু