ই-পেপার বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

এশিয়া কাপ জিতে যত টাকা পাচ্ছে ভারত, বাংলাদেশ পাবে কত?

আমার বার্তা অনলাইন
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯

এশিয়া কাপের এবারের আসরের হাই ভোল্টেজ ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। টুর্নামেন্টের ৪১ বছরের ইতিহাসে এবারই ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। যেখানে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। শিরোপা জয়ের পাশাপাশি আর্থিকভাবেও বড় অঙ্কের পুরস্কার পেয়েছে দলটি।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) প্রাইজমানির বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে আয়োজক কমিটির সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, চ্যাম্পিয়ন দল এবার ৩ লাখ ডলার পাবে, বাংলাদেশি মুদ্রায় যা ৩ কোটি ৬৪ লাখ টাকা। আর রানার্সআপ দল পাবে ১ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।

অর্থাৎ ভারত চ্যাম্পিয়ন হিসেবে ৩ লাখ ডলার পেয়েছে। ফাইনালে হেরে যাওয়া পাকিস্তানের ঝুলিতে যাচ্ছে ১ লাখ ৫০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ পাচ্ছে প্রায় ৬০ লাখ টাকা। চতুর্থ হওয়া শ্রীলঙ্কার ঝুলিতে যাবে প্রায় ৪০ লাখ টাকা।

আগের আসরগুলোর তুলনায় এবারের এশিয়া কাপের প্রাইজমানি অনেকটাই বেড়েছে। সর্বশেষ ২০২৩ সালে এশিয়া কাপ হয়েছিল ওয়ানডে সংস্করণে। সেই আসরের চ্যাম্পিয়নরা ২ লাখ ৫০ হাজার ডলার পেয়েছিল। তার আগের বছর, অর্থাৎ ২০২২ সালে চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজমানি ছিল ২ লাখ ডলার। সেই তুলনায় এবার এশিয়া কাপে প্রাইজমানির অঙ্কটা অনেক বেড়েছে।

আমার বার্তা/জেএইচ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু