ই-পেপার বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

মধ্যরাতে বাফুফে জানালো, সাদ উদ্দিন ছয় ম্যাচ বহিষ্কার

আমার বার্তা অনলাইন
১৬ মে ২০২৫, ১২:০৮

ফুটবল খেলতে এসে মারামারি করাটা শৃঙ্খলার মধ্যে পড়ে না। তার পরও খেলোয়াড়রা উত্তেজনাবশত মারামারিতে জড়িয়ে যান। তারপরও এসব দেখে অভ্যস্ত যে কোন দেশের ফুটবল দর্শক। খেলোয়াড়রা মারামারি করেন, শাস্তি পান, আবার মিলেও যান।

কিন্তু এসব ছাপিয়ে যখন একজন ফুটবলার ম্যাচ কমিশনারের গায়ে হাত তোলেন সেটি সব দিক থেকে লজ্জাজনক। বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন সেটাই করেছেন। সাদের এহেন ঘটনায় তাকে শোকজ করা হয়েছিল। তারপর সাদকে ছয় ম্যাচ বহিষ্কার করা হয়েছে। পরশু হওয়া ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত সাদ ছয় ম্যাচ বহিষ্কার।

গত ২ মে বসুন্ধরা কিংসের মাঠে প্রিমিয়ার ফুটবল লিগের গুরুত্বপূর্ণ খেলায় বসুন্ধরা ২-০ গোলে আবাহনীকে হারায়। সেই ম্যাচের পর গন্ডগোল হয়। কিংসের টেন্ট থেকে দুই সমর্থক আবাহনীর দিকে আক্রমণ করেছিল। এসব নিয়ে সৃষ্ট উত্তেজনা একপর্যায়ে নিয়ন্ত্রণে চলে আসছিল। তখন সাদ উদ্দিন তার টেন্ট থেকে এসে ম্যাচ কমিশনার সুজিত কুমার ব্যানার্জীকে যা করলেন, রীতিমতো অপমানজনক।

শিক্ষকের গায়ে হাত তোলার মতোই কাজ করলেন সাদ উদ্দিন। ম্যাচ কমিশনার সুজিত ব্যানার্জী, বেচারা ভদ্র মানুষ। ম্যাচের নিয়ন্ত্রণ তার হাতে নেই। বাঁশি বাজিয়েছেন রেফারি সায়মন হাসান সানি। সেটা নিয়েও সমস্যা হয়নি। কিন্তু পুরো পরিস্থিতির বাইরে গিয়ে সাদ উদ্দিন ম্যাচ কমিশনারকে ধাক্কা দিয়ে বসলেন। লজ্জায় জিভ কাটা যায়। প্রেসবক্স থেকে দেখে মনে হলো উদ্ভূত পরিস্থিতি আড়াল করতে দ্রুত কিংসের ম্যানেজার ওয়াসিমুজ্জামান সাদকে ধরে সুজিতের সামনে এনে সরি বলতে বললেন।

সুজিতের শরীরি ভাষা দেখে মনে হলো তিনি প্রচণ্ড ক্ষুব্দ। রেগে গিয়ে হাত উঁচু করে সরিয়ে দিলেন সাদকে। এহেন ঘটনায় সেদিন সবার চোখে সাদ হয়ে গেলেন ফুটবলের ব্যডবয়। ডিসিপ্লিনারি কমিটির দেওয়া শোকজের জবাবে সাদ উদ্দিন নাকি উল্লেখ করেছেন, তার মাথা ঠিক ছিল না।' জাতীয় দলে খেলা একজন ফুটবলারের মাথা এত অল্পতে নষ্ট হয়ে যাওয়াটা খোঁড়া যুক্তি মনে করেছে ডিসিপ্লিনারি কমিটি।

ডিসিপ্লিনারি কমিটির আরো একাধিক সিদ্ধান্ত হয়েছে বসুন্ধরা কিংসের মাঠে প্রায় হট্টগোল হচ্ছে। তাদের দর্শক মাঠে নেমে যায়, মারামারিতে জড়াচ্ছে। এসব কারণে কিংসের শৃঙ্খলা নষ্ট হচ্ছে। অনিরাপদের ভেন্যুর অভিযোগ তুলে মোহামেডান-আবাহনী অনেক বার আপত্তি করেছে। শৃঙ্খলা না রাখতে পারার কারণে সৌন্দর্য হারাতে কিংস।

বাফুফের ডিসিপ্লিনারি কমিটি আগামী ছয় ম্যাচ পর্যবেক্ষণ করবে। পুনরায় একই ঘটনা ঘটে তাহলে দর্শক শূন্য মাঠে খেলা হবে। ডিসিপ্লিনারি কমিটির ওপর এই সিদ্ধান্ত নিয়েও কানাঘুষা আছে। একাধিক ঘটনা ঘটেছে কিংস এ্যারেনায়, তারপরও কেন ছয় মাস সময় দেওয়া হয়েছে।

বসুন্ধরা কিংস লিগের স্পনসর বিসিএলের স্পন্সর জাতীয় দলের খেলা হয় ওখানে, অনুশীলন করে জাতীয় দল। নানা কিছু বিবেচনা করে এবারের মতো কঠোর অবস্থানে না যাওয়ার চাপাচাপি ছিল। ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান মেজবা উদ্দিন জানিয়েছেন, দর্শক শূন্য মাঠে খেলা হওয়ার শাস্তি থাকবে তবে আমরা ছয় ম্যাচ দেখব। তারপরই শাস্তি প্রয়োগ হবে।'

কমিটির সভায় বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে দুই ক্লাবকে শাস্তি দেওয়া হয়েছে। মাঠে ঢুকে রেফারিকে মারাধর করায় শাস্তি দেওয়া হয়েছে। সিটি ক্লাবকে শাস্তি দেওয়া হয়েছে।

আমার বার্তা/জেএইচ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু