ই-পেপার বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

দিল্লির চাওয়া ৩ ম্যাচ, বিসিবি রাজি ২ ম্যাচে

আমার বার্তা অনলাইন
১৬ মে ২০২৫, ১১:০৮

আইপিএলের চলতি মৌসুমে আরও তিনটি ম্যাচে মুস্তাফিজুর রহমানকে খেলাতে চায় দিল্লি ক্যাপিটালস। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধও পাঠানো হয়েছে। তবে বিসিবি আপাতত দুই ম্যাচের জন্য মুস্তাফিজকে ছাড়পত্র দিতে প্রস্তুত বলে জানা গেছে।

বাংলাদেশ জাতীয় দল বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছে। কাল (শুক্রবার) শারজাহতে আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা। দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী সোমবার। বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী, এই সিরিজ শেষেই মুস্তাফিজ আইপিএলে অংশ নিতে পারবেন।

তবে টিম ম্যানেজমেন্টের অনুমোদন মিললে প্রথম ম্যাচের পরই মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার সম্ভাবনাও রয়েছে। সেক্ষেত্রে তিনি সিরিজের প্রথম ম্যাচ শেষে রাতেই কিংবা পরদিন সকালে দিল্লির উদ্দেশে রওনা হতে পারেন।

দিল্লি ক্যাপিটালস প্লে-অফে জায়গা করে নিতে হলে তাদের জন্য বাকি তিনটি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই যুক্তিতেই তারা বিসিবিকে মুস্তাফিজকে পুরোপুরি পাওয়ার অনুরোধ জানিয়েছে। মুস্তাফিজ নিজেও তিনটি ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছেন, তার দলীয় সতীর্থদের মধ্যেও একই মত রয়েছে।

আইপিএলে দিল্লির পরবর্তী ম্যাচগুলোর পাশাপাশি ভবিষ্যৎ আরও ম্যাচে মুস্তাফিজের খেলার সম্ভাবনা রয়েছে, যদি দলটি প্লে-অফে পৌঁছে যায়। তবে এর মধ্যে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয়—বাংলাদেশের আসন্ন পাকিস্তান সফর। সে সময় নিরাপত্তা ইস্যু বিবেচনায় নিয়ে খেলোয়াড়দের মধ্যেই রয়েছে দ্বিধা। বিসিবি ইতোমধ্যেই জানিয়েছে, কোনো ক্রিকেটারকে পাকিস্তান সফরের জন্য জোর করা হবে না।

ফলে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে যদি মুস্তাফিজ পাকিস্তান সফরে না যান, তবে আইপিএলে তার খেলার সুযোগ আরও বাড়তে পারে। এখন সবকিছু নির্ভর করছে বিসিবির চূড়ান্ত সিদ্ধান্ত এবং টিম ম্যানেজমেন্টের মতামতের ওপর।

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু